জি ২০ সম্মেলন: দিল্লিতে টানা ৩ দিন বন্ধ ব্যাঙ্ক, অফিস-সহ শিক্ষাপ্রতিষ্ঠান

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: জি-২০ সম্মেলনে বিদেশি ‘প্রভুদের’ চরণ পড়ছে রাজধানী দিল্লিতে। আর বিদেশি ‘প্রভুদের’ নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যুহ ভেদ করে যাতে মাছি গলতে না পারে তার জন্য আগামী ৮-১০ সেপ্টেম্বর রাজধানীতে ব্যাঙ্ক থেকে শিক্ষাপ্রতিষ্ঠান, বেসরকারি অফিস থেকে ব্যবসায়িক প্রতিষ্ঠান-সব কিছু বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দিল্লি পুলিসের পরামর্শ শিরোধার্য করে ওই সিদ্ধান্ত নিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

আগামী ৮ থেকে ১০ সেপ্টেম্বর দিল্লির প্রগতি ময়দানের ভারত মণ্ডপম সম্মেলন কেন্দ্রে বসতে চলেছে জি ২০ শীর্ষ সম্মেলন। ওই সম্মেলনে জি-২০ সদস্যভুক্ত দেশের রাষ্ট্রপ্রধানদের পাশাপাশি বিশেষ আমন্ত্রিত হিসেবে আরও কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধানরা যোগ দেবেন। তালিকায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন থেকে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনকেরও নাম রয়েছে। তবে সদস্য দেশ হলেও জি-২০ সম্মেলনে যোগ দিচ্ছেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও তাদের সঙ্গীদের নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা নিচ্ছে দিল্লি পুলিশ।

দেশের রাজধানীর কুখ্যাত যানজট যাতে বিদেশি প্রভুদের চোখে না পড়ে তার জন্য ওই তিন দিন যাতে শহরের সরকারি ও বেসরকারি অফিস, ব্যাঙ্ক থেকে শুরু করে শিক্ষা ও ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ রাখার জন্য দিল্লি সরকারের মুখ্যসচিবকে চিঠি দিয়েছিলেন দিল্লি পুলিশের বিশেষ কমিশনার। সেই সুপারিশ মেনে নেওয়া হয়েছে। অর্থা‍ৎ বিদেশি প্রভুদের মসৃণভাবে চলাফেরার জন্য ছোট ছোট পড়ূয়াদের লেখাপড়া শিঁকেয় তুলে রাখার পক্ষপাতী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অধীনস্ত দিল্লি পুলিশ।

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

ঋতব্রতকে বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে এবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

গুরুতর অসুস্থ ‘অমর সঙ্গী’-খ্যাত পরিচালক সুজিত গুহ, কী হয়েছে তাঁর?

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

স্বরূপ বিশ্বাসের গ্রেফতারিতে মুখ খুললেন দেব, ক্ষোভ উগড়ে দিলেন ‘মা’ সিরিয়াল খ্যাত তিথিও

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের

ভয় দেখিয়ে টাকা আদায়, হুমকি এবং জমি দখলের অভিযোগে গ্রেফতার ঝাড়গ্রামের কাউন্সিলর

স্বরূপ বিশ্বাসকে ১৪ দিনের পুলিশ হেফাজতে পাঠাল আদালত