দিল্লির স্কুলে ফের বোমা হামলার হুমকি, পর পর ৪দিন হুমকিতে চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি : দিল্লির স্কুলে ফের বোমাতঙ্ক। বুধবার, বৃহস্পতিবারের পর শুক্রবারও  দিল্লির স্কুলে বোমা হামলার হুমকি। এদিন দ্বারকা সেক্টর-৭-এর একটি স্কুলে বোমা হামলার হুমকি দিয়ে ই-মেল পাঠানো হয়েছে বলে খবর। তল্লাশি চালাচ্ছে দিল্লি পুলিশ ও বম্ব স্কোয়াড। এই নিয়ে পর পর চারদিন ঘটল এমন ঘটনা। স্কুলে বোমা হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। বোমা হামলার হুমকি পাওয়ার পরেই পড়ুয়াদের সরিয়ে নেওয়া হয়েছে।

জানা গিয়েছে,  শুক্রবার সকালে দিল্লির দ্বারকার ম্যাক্সফোর্ট স্কুলে ই-মেইলের মাধ্যমে বোমা হামলার হুমকি আসে। ইমেল পেয়েই দিল্লি ফায়ার সার্ভিসের কাছে সকাল ৭.০৫ মিনিটে ফোন আসে তখনই বোমা হামলার বিষয়টি জানানো হয়। পুলিশ, বম্বস্কোয়াড, দমকলবাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে। গোটা স্কুলে তল্লাশি চালাচ্ছেন আধিকারিকরা।

বুধবার, বৃহস্পতিবারের পর শুক্রবারও দিল্লির একাধিক স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়। বুধবার ৫০টির বেশি স্কুলে হুমকি দেওয়া হয়েছিল। বৃহস্পতিবার দিল্লির প্রসাদ নগর এবং দ্বারকা সেক্টর ৫ সহ পাঁচটি স্কুলে বোমা হামলার হুমকি এসেছে বলে জানা গিয়েছে।  পুলিশ এবং দমকল বিভাগ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছেছে। গোটা ঘটনার তদন্ত চলছে। এক সপ্তাহের মধ্যে তিনদিন এই হমকি দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবারও দ্বারকার স্কুলে হুমকি দেওয়া হয়েছে। কয়েকদিন আগে ৩২টি স্কুলে এমনই বোমা হামলার হুমকি দেওয়া হয়েছিল। দিল্লি পুলিশ, ডগ স্কোয়াড, বোমা নিষ্ক্রিয়কারী দল এবং দমকল বিভাগ  স্কুলগুলিতে তল্লাশি চালায়। তবে তল্লাশির পর সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। এর আগে ১৮ অগস্ট দ্বারকার দুটি স্কুল এবং একটি কলেজে বোমার হুমকি দেওয়া হয়েছিল। তারপরেই নিরাপত্তার কারণে স্কুল সম্পূর্ণ খালি করে দেওয়া হয়। হুমকি পাওয়া স্কুলগুলোর মধ্যে দ্বারকার দিল্লি পাবলিক স্কুলও ছিল। দিল্লির যে স্কুলগুলিতে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে সেইগুলিতে তল্লাশির জন্য পুলিশ এবং বোমা নিষ্ক্রিয়কারী দলকে ডাকা হয় তড়িঘড়ি।

বার বার দিল্লির বিভিন্ন স্কুলে বোমা হামলার হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। কে বা কারা এই ধরণের ঘটনা ঘটাচ্ছে তা জানতে ইতিমধ্যে তল্লাশি শুরু হয়েছে। তবে বুধবার ও বৃহস্পতিবার বোমা হামলার হুমকি দেওয়া হলেও কোনও সন্দেহজনক কিছু মেলেনি।

বাংলার গর্ব! এবার জাতীয় শিক্ষক তকমা পাচ্ছেন ঝাড়গ্রামের শান্তনু পাত্র

ফের ইরান সফরে ফের পাক সেনাপ্রধান আসিম মুনির, নেপথ্যে কোন পরিকল্পনা?

‘যত বড়ই নেতা হোক, তোলাবাজি করলে দল তার পাশে নেই’, সাফ জনালেন সুকান্ত

বন্যার জলে ডুবে রাস্তা! দরজা দিয়ে ভেলা বানিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হল গর্ভবতী মহিলাকে, তারপর…

‘অন্নপূর্ণা যোজনায় অন্তর্ঘাতের চেষ্টা করেছে তৃণমূল,’ বিস্ফোরক দাবি শমীকের

মুখে গামছা বেঁধে দিনে দুপুরে তৃণমূলনেত্রীর বাড়িতে তাণ্ডব দুষ্কৃতীদের

গোবিন্দাকে নিয়ে কুরুচিকর ভিডিও বানালেই গুণতে হবে ১০০ কোটি টাকা!

ভয়ঙ্কর ঘটনা নিউইয়র্কে! পিৎজা ডেলিভারির সময় বন্দুকবাজের গুলিতে মৃত্যু ভারতীয় যুবকের

‘অগ্নিবীরদের নিয়ে অর্জুন বাহিনী গড়ে তোলা হবে’, ঘোষণা শুভেন্দুর

‘শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতেই বাংলায় বদল এসেছে’, গার্ডেনরিচ থেকে বললেন রাজনাথ

‘অন্নপূর্ণার টাকা না পেয়ে কে কোথায় আত্মহত্যা করছেন খতিয়ে দেখা দরকার’, পরামর্শ দিলীপের

মহারাষ্ট্রের পর দিল্লি, আইফোনের কিস্তির টাকা জোগাড় করতে না পারায় মরণঝাঁপ শিক্ষকের

আউট হয়েই মেজাজ হারিয়ে শ্রীলঙ্কার পেসারকে গুঁতো যশস্বীর, শাস্তির মুখে পড়বেন ভারতীয় ওপেনার?

টালিগঞ্জের বেআইনি নির্মাণে বুলডোজার অভিযানের উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের