মোদির তথ্যচিত্র প্রদর্শন ঘিরে অশান্ত দিল্লি বিশ্ববিদ্যালয়, পুলিশের লাঠিচার্জ

পুলিশের বাড়াবাড়ি নিয়ে মুখে কুলুপ এঁটেছে দিল্লি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সাধারণ নাগরিকদের নিরাপত্তা দিতে না পারলে কী হবে, প্রভুদের মুখরক্ষায় কতটা হিংস্র হতে পারে শুক্রবার বুঝিয়ে দিল দিল্লি পুলিশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে ‘বিবিসি’র তৈরি তথ্যচিত্রের প্রদর্শন রুখতে গিয়ে পড়ুয়াদের উপরে গুণ্ডাদের মতো হামলা চালাল খাকি উর্দিধারীরা। শিক্ষার্থীদের উপরে নৃশংসভাবে শুধু লাঠিচার্জই করেনি, সবক শেখাতে ২৪ পড়ুয়াকে গ্রেফতারও করেছে। দিল্লি পুলিশের নারকীয় তাণ্ডবের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসতে শুরু করেছেন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। তবে পুলিশের বাড়াবাড়ি নিয়ে মুখে কুলুপ এঁটেছে দিল্লি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিবিসি-র তৈরি প্রামাণ্য তথ্যচিত্র ‘ইন্ডিয়া: দ্য মোদী কোয়েশ্চেন’ ইতিমধ্যেই দেশে নিষিদ্ধ ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। এমনকী টুইটার ও ইউটিউব থেকেও ওই তথ্যচিত্রের লিঙ্ক সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। যদিও তাতে খুব একটা লাভ হচ্ছে না। প্রচুর মানুষ উ‍ৎসাহের সঙ্গেই প্রামাণ্য তথ্যচিত্রটি দেখছেন। যারা দেখছেন তাঁরা ‘বিবিসি’র তথ্যচিত্র পরিচালকের প্রশংসায় পঞ্চমুখও হয়েছেন। গত কয়েকদিন ধরে ওই তথ্যচিত্রের প্রদর্শন ঘিরে গত কয়েকদিন ধরেই অশান্ত দেশের রাজধানী। জহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে তথ্যচিত্র প্রদর্শন ঘিরে অশান্তি হয়েছিল। সেই বিতর্ক থামতে না থামতেই ফের অশান্ত হয়ে উঠল দিল্লি বিশ্ববিদ্যালয়।

এদিন বিকেল চারটের সময়ে মোদিকে নিয়ে তথ্যচিত্র প্রদর্শনের ঘোষণা করেছিল দলিত ছাত্র সংগঠন ভীম আর্মি স্টুডেন্টস ফেডারেশন। কিন্তু ওই প্রদর্শনী রুখতে কলা বিভাগের বাইরে ১৪৪ ধারা জারি করা হয়।  বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। গেট আটকে দেওয়া হয়। ক্যাম্পাসে ঢুকে প্রদর্শনী আয়োজনে ব্যস্ত পড়ুয়াদের উপরে নির্বিচারে লাঠিচার্জ করে। বেশ কয়েকজনকে মাটিতে ফেলে লাথি, কিল, চড়, ঘুষিও মারা হয়। পড়ুয়ারা প্রতিবাদ জানালে গ্রেফতার করা হয়।

সাতসকালে শক্তিনগর জেলা হাসপাতালের শৌচাগার থেকে উদ্ধার বৃদ্ধের ঝুলন্ত দেহ

প্রতীক ইস্যু, আরও নথি চেয়ে কালীঘাট তৃণমূলকে ফের তলব নির্বাচন কমিশনের

অনুমোদনহীন মাদ্রাসা নিয়ে কড়া রাজ্য, তালা ঝুলল ২৫২টিতে

যেখানে সেখানে মাদ্রাসা খুলে আর উৎপাত করার অনুমতি দেবে না সরকার, হুঁশিয়ারি দিলীপ ঘোষের

বৈভবকে আটকাতে বিশেষ পরিকল্পনা আফগানিস্তানের! সিরিজ শুরুর আগেই বড় বার্তা ইব্রাহিমের

ইন্দোনেশিয়ায় ২৪৩ জন যাত্রী সহ মাঝসমুদ্রে নিখোঁজ জাহাজ, উদ্ধারকাজ শুরু

বিক্রি হল নিউইয়র্কে থাকা ট্রাম্পের শৈশবের বাড়ি, দাম শুনলে চোখ কপালে উঠবে

ব্রিকস সম্মেলনের দ্বিতীয় দিনে ভারত মণ্ডপমে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

উত্তরের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, কেমন থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া?

ইউক্রেনে ৫০০টির বেশি ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৯

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

ক্লান্ত জিনপিং, দ্বিপাক্ষিক বৈঠকের পর মোদির সঙ্গে ডিনার এড়িয়ে গেলেন চিনের প্রেসিডেন্ট

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম