আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শ্রদ্ধা কাণ্ডের ছায়া! দিল্লিতে ফ্রিজার থেকে উদ্ধার যুবতীর মৃতদেহ

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কয়েক মাস আগে দেশের রাজধানীতেই নিজের জীবন সঙ্গিনী শ্রদ্ধা ওয়ালকারকে নৃশংসভাবে খুন করেছিল আফতাব আমিন পুনাওয়ালা নামে এক যুবক। ওই নৃশংস হত্যাকাণ্ডের খবরে শিউরে উঠেছিল গোটা দেশ। কয়েক মাস বাদে সেই দিল্লিতেই ফের শ্রদ্ধা হত্যাকাণ্ডের মতো নৃশংস খুনের ঘটনা ঘটেছে। নিজের প্রেমিকাকে খুন করে ধাবার ফ্রিজারে ভরে রেখেছিল ঘাতক প্রেমিক। আজ মঙ্গলবার ফ্রিজার থেকে হতভাগিনী প্রেমিকার বরফ জমাট বাঁধা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যেই অভিযুক্ত ধাবা মালিক সাহিল গহলৌতকে গ্রেফতার করা হয়েছে।  

দিল্লি পুলিশের আধিকারিক বিক্রম সিং জানিয়েছেন, দক্ষিণ-পশ্চিম দিল্লির নজফগড়ের ধাবার মালিক সাহিল গহলৌতের সঙ্গে উত্তম নগরের বাসিন্দা এক তরুণীর প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। যদিও ওই তরুণীকে লুকিয়ে অন্য এক মহিলাকে বিয়ে করেন সাহিল। বিষয়টি জানতে পেরে নিহত তরুণী তাকে বিয়ে করার জন্য প্রেমিক সাহিলকে চাপ দিতে থাকেন। দুজনের মধ্যে সম্পর্কে চিড় ধরে। পথের কাঁটা সরাতে দু-তিনদিন আগে প্রেমিকাকে খুন করে ধাবায় থাকা ফ্রিজারে দেহ রেখে দেন সাহিল।

এদিন ওই ফ্রিজার থেকে নিহত তরুণীর দেহ উদ্ধার করার পাশাপাশি প্রেমিকাকে খুনের অভিযোগে ধাবা মালিক সাহিল গহলৌতকে গ্রেফতার করা হয়েছে। কীভাবে ওই তরুণীকে খুন করা হয়েছিল তা জানতে মৃতদেহের অটোপ্সি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও প্রেমিকাকে খুনের অভিযোগ অস্বীকার করেছে ধৃত সাহিল।

Published by:

Share Link:

More Releted News:

অপেক্ষার অবসান! আজই প্রকাশিত ICSE এবং ISC পরীক্ষার ফল, কীভাবে দেখবেন রেজাল্ট?

রানওয়ে নয়, এবার জলেই ল্যান্ডিং! ভারতে শুরু হতে চলেছে প্রথম বাণিজ্যিক সি-প্লেন পরিষেবা

সতর্ক হোন, ১ মে থেকে বদলে যাচ্ছে রান্নার গ্যাস বুকিংয়ের নিয়ম

বৈষ্ণোদেবীকে দর্শন করে ফেরার পথে গাড়িতে আগুন, পুড়ে ছাই ৫ জন

লক্ষ ফলোয়ার্স থাকা ইনফ্লুয়েন্সার স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী, হাড়হিম ঘটনা

তামিলনাডুতে ফের বাজিমাত স্ট্যালিনের, দাগ কেটেছেন বিজয়-ও, বলছে বুথফেরত সমীক্ষা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ