অন্তঃসত্ত্বা মহিলাকে হাসপাতালের  ভর্তি নিতে অস্বীকার, সাসপেন্ড ৩ চিকিৎসক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আবারও একই ঘটনা। অন্তঃসত্ত্বা মহিলাকে ভর্তি নিতে অস্বীকার করল হাসপাতাল কর্তৃপক্ষ। এমন ঘটনা ঘটেছে রাজস্থানে। জানা গিয়েছে, বুধবার অন্তঃসত্ত্বা মহিলাকে হাসপাতালে ভর্তি না করায় এই ঘটনা ঘটে। এরপরে হাসপাতালের বাইরেই সন্তান প্রসব করে মহিলাটি। প্রশাসনিক এক আধিকারিক জানিয়েছেন, বাইরে বেরোনোর সময়  আচমকাই ওই মহিলার প্রসব বেদনা ওঠে। তারপর তাঁকে হাসপাতাল ভর্তি না নেওয়ায় তাই বাধ্য হয়েই বাইরেই সন্তান প্রসব করেন মহিলা।

মেডিক্যাল এডুকেশনের অ্যাডিশনাল মুখ্যসচিব শুভ্রা সিং জানিয়েছেন, বিষয়টি প্রকাশ্যে আসার পর এই ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত। অন্যদিকে অন্তঃসত্ত্বা মহিলাকে ভর্তি নিতে না করার অভিযোগে  রাজস্থানের একটি সরকারি হাসপাতালের তিন জন চিকিৎসককে বরখাস্ত করেছে সরকার। জানা গিয়েছে, এই ঘটনাটি ঘটেছে কানওয়াতিয়া হাসপাতালে। ওই হাসপাতালের সাসপেন্ড হওয়া তিনজন চিকিৎসক হলেন  কুসুম সাইনি, নেহা রাজাওয়াত  এবং মনোজ  ।

উল্লেখ্য,  তারা কেন ওই মহিলাকে হাসপাতালে ভর্তি নেয়নি সেই কারণ প্রদর্শন করতে হবে সরকারকে। কানওয়াতিয়া হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডাঃ রাজেন্দ্র সিং তানওয়ারকে ইতিমধ্যেই সরকারের তরফ থেকে নোটিশ পাঠান হয়েছে। এই পুরো ঘটনাটি নিয়ে শুরু হয়েছে  তদন্ত। তবে এই ঘটনা প্রথম নয়। এরআগে অন্তঃসত্ত্বা মহিলাকে ভর্তি নিতে অস্বীকার করেছে বহু হাসপাতাল।

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

‘ভাবা’র লোভনীয় চাকরি ছেড়ে ‘বাবাজির’ জীবনকেই বেছে নিলেন M.Tech পাস যুবক

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪৬, বন্ধ করা হল রেল পরিষেবা

মদ্যপ অবস্থায় উল্টোদিক ধরে গাড়ি নিয়ে ছুটছেন মহিলা কনস্টেবল, ভিডিয়ো ভাইরাল হতেই শোরগোল

গাইঘাটায় ধানক্ষেত থেকে উদ্ধার প্রাক্তন পঞ্চায়েত সদস্যার স্বামীর গলাকাটা দেহ, ধৃত ১

মন্ত্রিত্ব বেঁচে গেল হরদীপ পুরীর, মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার উপনির্বাচনে লড়ছেন

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার