দিল্লির মেয়র পদ দখলে দল ভাঙানোর খেলায় নামল বিজেপি

রাজধানী দিল্লির পুরনিগম নির্বাচনে ঝাড়ু ঝড়ে উড়ে গিয়েছে বিজেপি।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাজধানী দিল্লির পুরনিগম নির্বাচনে ঝাড়ু ঝড়ে উড়ে গিয়েছে বিজেপি। ১৫ বছর বাদে হাতছাড়া হয়েছে রাজধানী। কিন্তু সেই হারের জ্বালা জুড়োতে দিল্লি পুরনিগমের মেয়র পদ বাগাতে দল ভাঙার খেলায় নেমে পড়ল বিজেপি শীর্ষ নেতৃত্ব। সংখ্যাগরিষ্ঠতা না পেয়ে যেভাবে চণ্ডীগড় পুরনিগমের মেয়র পদ দখল করা হয়েছিল, দিল্লির ক্ষেত্রেও সেই পথে হাঁটার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর দলের এই রণনীতির কথা ফাঁস করে দিয়েছেন বিজেপিরই আইটি সেলের প্রধান অমিত মালব্য। বুধবার সন্ধ্যায় তাঁর এক টুইট ঘিরে সরগরম রাজধানী।

বুধবারই দিল্লি পুরনিগমের ফলাফল ঘোষণা হয়েছে। ২৫০ ওয়ার্ড বিশিষ্ট পুরনিগমের ক্ষমতা দখল করার জন্য ম্যাজিক ফিগার হল ১২৬। সেখানে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি পেয়েছে ১৩৪টি। বিজেপির ঝুলিতে গিয়েছে ১০৪টি। কংগ্রেস জিতেছে নয়টি ওয়ার্ডে। অন্যান্যরা জিতেছে তিনটি ওয়ার্ড। অঙ্কের হিসেবে দিল্লির মেয়র পদে জয়লাভ করা আপের পক্ষে কোনও কঠিন কাজ নয়। কিন্তু ১৫ বছর বাদে পুরনিগম হাতছাড়া হওয়ার শোক ভুলতে পারছেন না বিজেপি নেতারা। যে কোনও ভাবেই হোক মেয়র পদ হাসিল করে লজ্জাজনক হারে সান্ত্বনা পেতে চাইছেন।

এদিন সন্ধ্যায় বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য এক টুইটে লিখেছেন, ‘এখন দিল্লির মেয়র পদ নিয়ে লড়াই। ওই লড়াইতে কে কতজনকে ধরে রাখতে পারে তাই দেখার। লড়াই খুব একটা সহজ হবে না। চণ্ডীগড়ের মেয়র পদের নির্বাচনের উদাহরণ স্মরণ রাখা উচিত।’ ওই টুইটের পরেই জোর শোরগোল পরে গিয়েছে। সূত্রের খবর, বেশ কয়েকজন কংগ্রেস ও আপ কাউন্সিলরের সমর্থন আদায়ে নেমে পরেছেন বিজেপির পলিটিক্যাল ম্যানেজাররা।

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

উৎসবের আবহে হাসপাতালে ভর্তি রণজয়, হঠাৎ কী হল অভিনেতার?

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

শান্তিপুরে কালীপুজো দেখতে গিয়ে হারাবেন না পথ, মণ্ডপের ঠিকানা জানাবে স্কুল পড়ুয়ার ওয়েবসাইট

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

মাটির প্রতিমা নয়, আস্ত নিমগাছেই পূজিত হন মা কালী! কাটোয়ায় ৩৫০ বছরের ঐতিহ্য

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি