স্বাধীনতার ৭৫ বছর বাদে দেশ পেল আদিবাসী মহিলা রাষ্ট্রপতি

শপথগ্রহণ অনুষ্ঠান সংসদের সেন্ট্রাল হলে

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সোমবার এক ঐতিহাসিক ঘটনার (Historic day) সাক্ষী রইল সংসদভবনের সেন্ট্রাল হল। দেশের পঞ্চদশ রাষ্ট্রপতি হিসেব শপথগ্রহণ করলেন দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu) । তাঁকে শপথবাক্য পাঠ করান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি (Chief Justice of India)  নুথালাপতি ভেঙ্কটরমন রামানা। দ্রৌপদী মুর্মুই দেশের প্রথম আদিবাসী মহিলা, যিনি রাষ্ট্রপতি হিসেবে দেশ শাসনের দায়িত্ব পেলেন। আর মহিলা রাষ্ট্রপতি হিসেবে দ্বিতীয়। ভারত প্রথম মহিলা রাষ্ট্রপতি (First woman President) পেয়েছিল প্রতিভা পাতিলকে। ।  

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদায়ী রাষ্ট্রপতি (Out-going President) রাম নাথ কোবিন্দ, ভারতের উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান এম ভেঙ্কাইয়া নাইডু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) , স্বরাষ্ট্রমন্ত্রী-সহ কেন্দ্রীয় মন্ত্রিসভার সব সদস্য।  

ভারত প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসেবে পেয়েছিল প্রতিভা দেবীসিংহ পাতিলকে। তিনি ছিলেন দেশের দ্বাদশ রাষ্ট্রপতি। ২০০৭ থেকে ২০১২ পর্যন্ত তিনি রাষ্ট্রপতি পদে আসীন ছিলেন। এক দশক বাদে দেশ দ্বিতীয়বার পেল রাষ্ট্রপতিপদে এক মহিলাকে।  এই ঘটনা নিঃসন্দেহে ব্যতিক্রমী। 

সংসদের সেন্ট্রাল হলে (Central hall)  যাওয়ার আগে ভাবী প্রেসিডেন্ট যান রাজঘাটে। সেখানে জাতীর জনকের স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। সেখান থেকে পৌঁছে যান সংসদের সেন্ট্রাল হলে। ভাবী প্রেসিডেন্ট সংসদের সেন্ট্রাল হলে পৌঁছলে উপস্থিত সকলে উঠে দাঁড়িয়ে তাঁকে স্বাগত জানান। সুনির্দিষ্ট আসনে বসেন। শপথগ্রহণ অনুষ্ঠানের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি (Chief Justice of India) দ্রৌপদী মুর্মুকে শপথবাক্য পাঠ করান। এই শপথবাক্য পাঠের সঙ্গে সঙ্গে দেশ এই প্রথম পেল এক আদিবাসী মহিলা রাষ্ট্রপতি, স্বাধীনতার ৭৫ বছর বাদে।  

‘হাতে অস্ত্র তুলে দিয়ে এখন জঙ্গি বলছে’, পাক সেনার মুখোশ খুললেন অধিকৃত কাশ্মীরের নেতা

‘আসল তৃণমূল কে?’, মমতা ও ঋতব্রতর জবাব তলব নির্বাচন কমিশনের

ফুটবল বিশ্বকাপের জন্যে পরীক্ষা পিছিয়ে দিল কলকাতার নামী স্কুল

বিশ্বকাপের মাঝেই ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা, কারা উঠল এক নম্বরে?

পণের দাবিতে গৃহবধূকে পুড়িয়ে খুন, স্বামী ও শ্বশুরকে যাবজ্জীবন কারাদণ্ড আদালতের

‘আমার সোনার বাংলা….’, বদলের দাবি জানানো প্রাক্তন সেনা কর্তাকে পদোন্নতি দিল তারেক সরকার

বাবা খামেনেইয়ের শেষকৃত্যে উপস্থিত থাকবেন না ছেলে মোজতবা

‘তারাতলার ঘটনার তদন্ত কতদূর?’ মুখ্যসচিবকে নোটিস জাতীয় মানবাধিকার কমিশনের

সাবধান! রাস্তায় মহিলাদের উত্যক্ত করলেই রুখে দাঁড়াবে দুর্গা সুরক্ষা স্কোয়াড

রবিবার ফের ১২ ঘন্টার জন্য বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, কোন পথে চলবে যানবাহন?

৯ বছর বাদে শ্রীলঙ্কায় খেলতে যাচ্ছেন শুভমন গিলরা, কবে-কোথায় ম্যাচ?

হ্যারিকেনের আলোয় পড়াশোনা করে ফরেন সার্ভিসে প্রথম, অসাধ্যসাধন তানভীরের

কলকাতা পুরসভা এলাকায় আপাতত হকার উচ্ছেদ নয়, অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ হাইকোর্টের

‘বিধায়কজি আমাদের বাড়ি বানিয়ে দিন না’, জরাজীর্ণ ঘরের সামনে দাঁড়িয়ে আর্তি ৫ বছরের শিশুর