লেহঙ্গার কারণে ২০ মিনিটের বেশি থমকে দাঁড়াল বন্দে ভারত, কোথায় ঘটল বেনজির কাণ্ড?

শান্তিনগর ক্রসিংয়ে পৌঁছতেই চালক লক্ষ্য করেন যে, ওভারহেড তারে কিছু কাপড় আটকে রয়েছে। এবং সেখান থেকে কালো ধোঁয়া বেরোচ্ছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সাধারণত শুনে থাকবেন রেললাইনে কোনও বেওয়ারিশ প্রাণী এসে পড়ায় এক্সপ্রেস ট্রেন থেমে গিয়েছে, আবার কখনও শুনে থাকবেন কোনও কারিগরি ত্রুটির কারণে ট্রেন ছাড়তে বা গন্তব্যে পৌঁছতে দেরি হচ্ছে! আচমকা এক্সপ্রেস ট্রেন থেমে যাওয়ার এই কারণগুলি সাধারণ। কিন্তু কখনও শুনেছেন মহিলাদের লেহেঙ্গার কারণে দেশের সবথেকে দ্রুততম ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসের চলা বন্ধ হয়ে গিয়েছে? হ্যাঁ, সম্প্রতি উত্তরপ্রদেশের কানপুরে এমনই একটি চমকপ্রদ ঘটনা ঘটেছে। যেখানে উড়ন্ত অবস্থায় ওভারহেড বৈদ্যুতিক তারের সঙ্গে ঝুলতে দেখা যায় একটি বিয়ের লেহেঙ্গাকে। সেই কারণে মাঝপথেই তড়িঘড়ি ট্রেন থামাতে বাধ্য হন বন্দেভারত এক্সপ্রেসের চালক।

মঙ্গলবার (১৮ মার্চ) সকাল সাড়ে ১০ টা নাগাদ নয়াদিল্লি থেকে বারাণসীগামী বন্দেভারত এক্সপ্রেস কানপুর স্টেশন থেকে প্রয়াগরাজের উদ্দেশ্যে রওনা দেয়। স্টেশন ছাড়ার ১ কিলোমিটার এগিয়ে যেতেই আচমকাই ট্রেনটি থামাতে বাধ্য হন চালক। শান্তিনগর ক্রসিংয়ে পৌঁছতেই চালক লক্ষ্য করেন যে, ওভারহেড তারে কিছু কাপড় আটকে রয়েছে। এবং সেখান থেকে কালো ধোঁয়া বেরোচ্ছে। পরিস্থিতি অস্বাভাবিক দেখেই চালক ট্রেন থামিয়ে দেন। এরপর কন্ট্রোল রুমে খবর দেওয়া হয়। এবং তৎক্ষণাৎ কানপুর স্টেশন আধিকারিক দলবল নিয়ে ঘটনাস্থলে পৌঁছয়। রেলওয়ের বৈদ্যুতিক কর্মীরা লক্ষ্য করেন যে, একটি লেহেঙ্গা ওভারহেড বৈদ্যুতিক তারে আটকে রয়েছে। সম্ভবত কোনও বাড়ির ছাদ থেকে উড়ে এসেছে লেহেঙ্গা জোড়া। কারণ শান্তিনগর ক্রসিংয়ের আশেপাশে একাধিক বহুতলা ভবন রয়েছে। সেখানেই হয়তো কেউ ছাদে লেহেঙ্গাটি শুকোতে দিয়েছিলেন। ধারণা, তীব্র হাওয়ার কারণেই সেখান থেকে উড়ে এসে সটান রেললাইনের বৈদ্যুতিক তারে পড়ে লেহেঙ্গাটি। যার কারণে ট্রেন থামাতে বাধ্য হন চালক।

এরপর লেহেঙ্গা কিভাবে খুলে ফেলা হল? জানা যায়, রেলওয়ের বৈদ্যুতিক কর্মীরা তাৎক্ষণিকভাবে OHI লাইন থেকে লেহেঙ্গাটি সরিয়ে ফেলেন এবং তারের অবস্থা পরীক্ষা করেন। প্রায় ২০ মিনিট ধরে চলা এই প্রক্রিয়ার পর, যখন সম্পূর্ণরূপে নিশ্চিত করা হয় যে কোনও বিপদ নেই, তখন ট্রেনটিকে ছেড়ে দেওয়ার অনুমতি দেওয়া হয়। এদিকে এই অনন্য ঘটনাটি প্রকাশ্যে আসা মাত্রই সোশ্যাল মিডিয়ায় আলোচনার বিষয় হয়ে ওঠে। অনেকেই মজা করে বলেন যে, এটাই লেহেঙ্গার আসল শক্তি, যা বন্দে ভারত-এর মতো সুপারফাস্ট ট্রেনকেও থামাতে পারে। কেউ কেউ এটিকে ফিল্মি ভঙ্গিতে উপস্থাপন করে লিখেছেন, “যখন লেহেঙ্গা ইউপি-বিহারে জনপ্রিয় হয়ে ওঠে, তখন ট্রেনও থেমে যায়।”

জুতো হারিয়ে চরম বিপাকে ব্যক্তি! শেষমেশ AI-কে ‘গোয়েন্দা’ বানিয়ে খুঁজে পেলেন খড়ম, ভাইরাল ভিডিও

১২ ঘন্টার ব্যবধানে ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, মাত্রা ৬.৯

‘১২ বছরের সংসার, অথচ স্বামীর পেশাই জানি না’, ধৃত পাক-চর সফিকুলককে নিয়ে বিস্ফোরক স্ত্রী

‘মেধাবী, শান্ত ছেলে ও এমন কাজ করতেই পারে না’, বাদুড়িয়ার যুবকের গ্রেফতারির পর প্রতিক্রিয়া পরিবারের

যন্ত্রণায় কাতরাতে-কাতরাতে ক্রিজ ছাড়লেন লোকেশ রাহুল, আচমকা কী হল?

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, পাল্টি খেয়ে খালে পড়ল চার চাকার গাড়ি, নিহত ২

স্বাধীনতা দিবসের দিন তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বাড়িতে বিস্ফোরণে উড়ল দুজনের হাত

১৩ মাস বাদে ফিরেই টেস্ট ক্রিকেটে রেকর্ড গড়লেন অজি বোলার

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে সচিনের রেকর্ড ছুঁলেন যশস্বী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের