বিজেপির প্রার্থীর সঙ্গে মিছিল, ত্রিপুরায় পোলিং অফিসারকে শোকজ নির্বাচন কমিশনের

সূত্রের খবর, বিজেপি ভক্ত অমর লাল সাহাকে ভোটের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, আগরতলা: ভোট কর্মী হিসেবে দায়িত্ব পালন করার কথা ছিল। কিন্তু ভোট কর্মীর চেয়েও নিজেকে বিজেপির একনিষ্ঠ কর্মী হিসেবে প্রমাণ করার বড্ড তাগাদা ছিল খোয়াইয়ের উচ্চ মাধ্যমিক বিদালয়ের শরীর শিক্ষার শিক্ষক অমর লাল সাহার। সেই তাগিদেই মঙ্গলবার বিজেপি প্রার্থী সুব্রত মজুমদারের মনোনয়ন জমার সময়ে মিছিলে পা মিলিয়েছিলেন। জয় শ্রীরাম স্লোগানও তুলেছিলেন। যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল। ওই বেনজির ঘটনার কথা জানতে পেরেই বিজেপি ভক্ত পোলিং অফিসার অমর লাল সাহাকে শোকজ করেছে নির্বাচন কমিশন। সূত্রের খবর, অমর লাল সাহাকে ভোটের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে।

মঙ্গলবারই ত্রিপুরা বিধানসভা ভোটের জন্য মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল। আর শেষ  দিনে ৬০টি বিধানসভা আসনে মোট ২২৮ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। রাজ্যের শাসকদল বিজেপির প্রার্থীরা মনোনয়ন জমা দিতে গিয়ে সর্বশক্তি প্রদর্শনের চেষ্টা চালিয়েছিলেন। খোয়াইয়ের যিনি বিজেপি প্রার্থী হয়েছেন সেই সুব্রত মজুমদারের সমর্থনে আয়োজিত মিছিলে পা মেলাতে দেখা গিয়েছিল খোয়াইয়ের পোলিং অফিসারের দায়িত্ব পাওয়া অমর লাল সাহাকে। এলাকায় কট্টর বিজেপি কর্মী হিসেবেই পরিচিত তিনি। তাঁর ওই পা মেলানোর পরে রাজ্য প্রশাসনের কর্মীরা কতটা অবাধ ও নিরপেক্ষভাবে ভোট করাবেন তা নিয়ে প্রশ্ন উঠেছে।

এদিন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক কিরণ গিত্যেতে সাংবাদিকদের জানিয়েছেন, বিজেপির মিছিলে হাঁটায় অমর লাল সাহাকে শোকজ করা হয়েছে। উনি নির্বাচন কমিশনের আদর্শ ও নীতি বিরুদ্ধ কাজ করেছেন। শোকজের জবাবের পরেই এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

‘অভিষেককে দেখার জন্য হয়রানি’, অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় ব্যাঙ্ককে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের

ট্রেনের ভেন্ডারে উঠে পড়ায় দুই নৃত্যশিল্পীকে গালিগালাজ, গ্রেফতার সেই টিকিট পরীক্ষক

‘তারক মেহতা কা উল্টা চশমা’-র ফ্লোটে মজল নিউইয়র্ক, ম্যাডিসন অ্যাভিনিউয়ে উপচে পড়ল ভিড়

সবংয়ে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৩০ হাজার টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা শুভেন্দুর

রাতের খাবারে রাজকীয় স্বাদ! চট করে বানিয়ে নিন ‘শাহি পোলাও’

চম্পাহাটির বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, গুরুতর জখম ১ মহিলা

প্রেমিকের অত্যাচারে চরম সিদ্ধান্ত, গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী একদশ শ্রেণির ছাত্রী

কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় নিহত অন্তত ১২, আহত ৩৩

তিন দিনের উত্তরবঙ্গ সফরে অমিত শাহ, নজরে ‘চিকেনস নেক’ ও সীমান্ত নিরাপত্তা

মধ্য আফ্রিকায় সোনার খনিতে ভয়াবহ ধসে মৃতের সংখ্যা বেড়ে ১০৭, মাটির নিচে আটকে এখনও বহু শ্রমিক

নিউ মার্কেট হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১, আটক ২

হার বুঝতে পেরেই ভোটাভুটির আগে ইস্তফা দিলেন ‘দলবদলু’ কাজল শেখ

বাবার মৃত্যু শোক কাটিয়ে মাঠে ফিরেই ফের গোল মেসির

বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল দিল্লির পাকিস্তান দূতাবাসের অবৈধ নির্মাণ