সোনিয়ার অনুরোধে সাড়া দিয়ে হাজিরা চার সপ্তাহ পিছিয়ে দিল ইডি

আগামিকাল বৃহস্পতিবার ইডি দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল কংগ্রেস সভানেত্রীর।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: করোনায় (Coronavirus) আক্রান্ত হয়ে একাধিক শারীরিক জটিলতা নিয়ে আটদিন হাসপাতালে (Hospital) ভর্তি থাকতে হয়েছিল কংগ্রেস সভানেত্রী (Congress President) সোনিয়া গান্ধিকে (Sonia Gandhi)। সদ্যই বাড়ি ফিরেছেন। যদিও শারীরিক দুর্বলতা রয়েছে। সেই কারণে ন্যাশনাল হেরাল্ড (National Herald) মামলায় হাজিরার তারিখ কয়েক সপ্তাহ পিছনোর অনুরোধ জানিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) দফতরে চিঠি পাঠিয়েছিলেন। তাঁর সেই অনুরোধে সাড়া দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (ED)। চার সপ্তাহ সময় দেওয়া হয়েছে তাঁকে। চার সপ্তাহ বাদে কংগ্রেস সভানেত্রীকে (Congress President) হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছেন ইডির তদন্তকারীরা।

ন্যাশনাল হেরাল্ড (National Herald) মামলায় ইতিমধ্যেই টানা পাঁচদিন ৫০ ঘন্টার বেশি জেরা করা হয়েছে রাহুল গান্ধিকে (Rahul Gandhi)। গত ৮ জুন প্রথমে সোনিয়া গান্ধিকে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু করোনায় আক্রান্ত হওয়ায় তার পক্ষে হাজিরা দেওয়া সম্ভব হয়নি। গত ১২ জুন করোনা সংক্রান্ত নানা জটিলতা নিয়ে দিল্লির গঙ্গারাম হাসপাতালে (Gangaram Hospital)  ভর্তি হয়েছিলেন তিনি। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার সঙ্গে সঙ্গেই তাঁকে জেরা করার জন্য ২৩ জুন অর্থা‍ৎ বৃহস্পতিবার ডেকে পাঠিয়েছিলেন ইডির তদন্তকারীরা।

বুধবার ইডি-কে পাঠানো চিঠিতে কংগ্রেস সভানেত্রী জানান, সম্প্রতি করোনা আক্রান্ত হওয়ার কারণে তাঁর শরীর অসুস্থ এবং ফুসফুসেও সংক্রমণ দেখা দিয়েছে। সংক্রমণ সেরে উঠতে কিছুটা সময় লাগবে। তাই কয়েক সপ্তাহের জন্য হাজিরা থেকে অব্যাহতি দেওয়া হোক। পুরোপুরি সুস্থ হয়ে ওঠার পরেই ইডি দফতরে হাজিরা দেবেন তিনি। সোনিয়ার চিঠি পাওয়ার পরেই শীর্ষ আধিকারিকরা নিজেদের মধ্যে বৈঠক করেন। ওই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয়, কংগ্রেস সভানেত্রীর হাজিরা চার সপ্তাহের জন্য স্থগিত রাখা হবে।

‘সংকল্পপত্রের সকল প্রতিশ্রুতি পূরণ করা হবে’, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

বিশ্বকাপ দলে ঠাঁই হয়নি, মনের দুঃখে হার্ভার্ডে কোর্স করতে গেলেন ফরাসি ফুটবলার

অমরনাথ যাত্রায় এবার হাই-টেক নিরাপত্তা, কিউআর কোড স্ক্যান করলেই মিলবে ভক্তদের তথ্য

‘ঈশ্বর ঠিক সময় বিচার করে’, স্বরূপ বিশ্বাসের গ্রেফতারিতে মুখ খুললেন পরমব্রত

যোগী রাজ্যে মাংস খেতে অস্বীকার করায় ভয়ঙ্কর পরিণতি হিন্দু যুবকের

কলকাতা সহ দক্ষিণের ৪ জেলাতে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ, জারি লাল সতর্কতা

গুজব প্রেমিকা নয়, ঘনিষ্ঠ বন্ধু রাঘব লরেন্সকে ত্রিচি পূর্বের আসন থেকে প্রার্থী করছেন বিজয়!

হস্টেলের শৌচালয়ে প্রথম শ্রেণির ছাত্রীর রহস্যমৃত্যু, আটক ২

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

‘মারের’ ভয়ে ঘর ছেড়ে বেরোতে নারাজ তৃণমূল কাউন্সিলররা, বৈঠক বাতিল মমতার

শীতলখুচিতে তৃণমূল নেতার ঝুলন্ত দেহ উদ্ধার, কাটমানি-দুর্নীতির অভিযোগে চাঞ্চল্য

দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে তৃণমূল কর্মীকে মাথা ন্যাড়া করে এলাকায় ঘোরাল গ্রামবাসীরা

বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বিজেপির বিশেষ প্রশিক্ষণ শিবির প্রস্তুতি বৈঠক