National Herald Case: সোনিয়া গান্ধিকে ফের ২৫ জুলাই তলব ইডি’র

দলনেত্রীকে এভাবে হেনস্থার বিরুদ্ধে সরব হয়েছেন কংগ্রেসের প্রবীণ নেতা গুলাম নবি আজাদ।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ন্যাশনাল হেরাল্ড (National Herald) মামলায় কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী (Congress Acting President) সোনিয়া গান্ধিকে (Sonia Gandhi) ফের জেরার জন্য আগামী ২৫ জুলাই সমন করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। আজ বৃহস্পতিবার টানা দুই ঘন্টা জেরা শেষেই তাঁকে ফের সোমবার হাজিরা দেওয়ার নির্দেশ দিয়ে নোটিশ পাঠিয়েছে  কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। দলনেত্রীকে এভাবে হেনস্থার বিরুদ্ধে সরব হয়েছেন কংগ্রেসের প্রবীণ নেতা গুলাম নবি আজাদ (Ghulam Nabi Azad)। রাহুল গান্ধিকে (Rahul Gandhi) টানা পাঁচদিন ধরে ৫০ ঘন্টার বেশি জেরা করার পরে সোনিয়া গান্ধিকে (Sonia Gandhi) জেরা করার কোনও দরকার ছিল না বলে মনে করেন তিনি।

ন্যাশনাল হেরাল্ড মামলায় আর্থিক নয়ছয়ের অভিযোগে গত মাসেই কংগ্রেস সভানেত্রীকে জেরার জন্য তলব করেছিল ইডি। যদিও কোভিডে আক্রান্ত হওয়ায় এবং হাসপাতালে ভর্তি থাকায় তিনি হাজিরা দিতে পারেননি। হাজিরার জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে সময় চেয়েছিলেন সোনিয়া। সেই মতো তাঁকে চার সপ্তাহ সময় দেয় ইডি।

আজ শুক্রবার বেলা বারোটার সামান্য পরে কন্যা প্রিয়াঙ্কা গান্ধিকে নিয়ে ইডি দফতরে পৌঁছন কংগ্রেস সভানেত্রী। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অতিরিক্ত অধিকর্তা মনিকা বর্মার নেতৃত্বে তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু হয়। সূত্রের খবর, অসুস্থতার কথা জানিয়ে মেয়ে প্রিয়াঙ্কাকে কাছাকাছি থাকার অনুমতি দেওয়ার জন্য ইডি আধিকারিকদের কাছে আর্জি জানান সোনিয়া। তাঁর সেই আর্জি মঞ্জুর করা হয়। জেরা কক্ষের কিছুটা দূরে প্রিয়াঙ্কাকে থাকার অনুমতি দেওয়া হয়। দুপুরে মধ্যাহ্নভোজনের জন্যও কিছুটা সময় কংগ্রেস সভানেত্রীকে জেরা থেকে অব্যাহতি দেওয়া হয়।  

‘সংকল্পপত্রের সকল প্রতিশ্রুতি পূরণ করা হবে’, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

বিশ্বকাপ দলে ঠাঁই হয়নি, মনের দুঃখে হার্ভার্ডে কোর্স করতে গেলেন ফরাসি ফুটবলার

অমরনাথ যাত্রায় এবার হাই-টেক নিরাপত্তা, কিউআর কোড স্ক্যান করলেই মিলবে ভক্তদের তথ্য

‘ঈশ্বর ঠিক সময় বিচার করে’, স্বরূপ বিশ্বাসের গ্রেফতারিতে মুখ খুললেন পরমব্রত

যোগী রাজ্যে মাংস খেতে অস্বীকার করায় ভয়ঙ্কর পরিণতি হিন্দু যুবকের

কলকাতা সহ দক্ষিণের ৪ জেলাতে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ, জারি লাল সতর্কতা

গুজব প্রেমিকা নয়, ঘনিষ্ঠ বন্ধু রাঘব লরেন্সকে ত্রিচি পূর্বের আসন থেকে প্রার্থী করছেন বিজয়!

হস্টেলের শৌচালয়ে প্রথম শ্রেণির ছাত্রীর রহস্যমৃত্যু, আটক ২

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

‘মারের’ ভয়ে ঘর ছেড়ে বেরোতে নারাজ তৃণমূল কাউন্সিলররা, বৈঠক বাতিল মমতার

শীতলখুচিতে তৃণমূল নেতার ঝুলন্ত দেহ উদ্ধার, কাটমানি-দুর্নীতির অভিযোগে চাঞ্চল্য

দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে তৃণমূল কর্মীকে মাথা ন্যাড়া করে এলাকায় ঘোরাল গ্রামবাসীরা

বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বিজেপির বিশেষ প্রশিক্ষণ শিবির প্রস্তুতি বৈঠক