মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, সরকারের রিমোর্ট বিজেপির হাতে

সন্ধ্যায় শপথ

Share:

নিজস্ব প্রতিনিধি,মুম্বই: মহারাষ্ট্রে পরতে পরতে নাটকীয় পরিবর্তন।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী  দেবেন্দ্র ফরনবিশ নয়, একনাথ শিন্ডে (Eknath Shinde)। দেবেন্দ্র ফরনবিশ জানিয়েছেন, সর্বসম্মতিক্রমে একনাথ শিন্ডের কাঁধে মহারাষ্ট্র শাসনের দায়িত্ব তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের পিছনে রয়েছে হিন্দুত্ব এবং বাল সাহেব ঠাকরের আদর্শ।

সাংবাদিক সম্মেলনে দেবেন্দ্র ফরনবিস বলেন, ‘একনাথ শিন্ডেকে (Eknath Shinde) মুখ্যমন্ত্রী করার ব্যাপারে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। সর্বসম্মতিক্রমেই আমরা সিদ্ধান্ত নিয়েছি, মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলাবেন একনাথ শিন্ডে (Eknath Shinde)। মারাঠায় হিন্দুত্ব টিকিয়ে রাখতে এবং বাল সাহেবের আদর্শকে প্রাধান্য দিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ‘

কিছুক্ষণ আগে পাওয়া খবরে জানা গিয়েছিল, মুখ্যমন্ত্রী হবেন দেবেন্দ্র ফরনবিশ (Devendra Fadnavis) এবং উপমুখ্যমন্ত্রীর (deputy Cm) দায়িত্ব সামলাবেন একনাথ শিন্ডে। শেষ মুহূর্তে ছক বদলে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়। রাজনৈতিক মহলের একাংশ মনে করছে,  একনাথ শিন্ডেকে (Eknath Shinde)মুখ্যমন্ত্রী করে সরকার চালানোর রিমোর্ট হাতে রাখল বিজেপি। আগামীদিনে বিজেপি নেতৃত্বের কথাতেই একনাথ শিন্ডেকে চলতে হবে। 

ইতোমধ্যে দেবেন্দ্র ফরনবিশ এবং মহারাষ্ট্রের ভাবী মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে (Eknath Shinde) রাজ্যপালের সঙ্গে দেখা করতে রাজভবনের দিকে রওনা দিয়েছেন। এখনও পর্যন্ত পাওয়া খবরে জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন একনাথ শিন্ডে (Eknath Shinde)। 

এদিন সকালে একনাথ শিবিরের মুখপাত্র দীপক কেসকর জানান, উদ্ধব ঠাকরের পদত্যাগের  খবরে তারা বিন্দুমাত্র উচ্ছ্বসিত নয়।  তবে সেটা নিছক কথার কথা কি না, তা নিয়ে প্রশ্ন থাকছেই। 

গর্ভাবস্থায় মাছ খেলেই কমতে পারে প্রেগন্যান্সি হাইপারটেনশনের ঝুঁকি

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

স্ট্রোকের হাত থেকে প্রিয়জনকে বাঁচাতে চান? এই লক্ষণ দেখলেই সতর্ক হোন

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

হাতে সময় কম? সকালে চটজলদি বানিয়ে ফেলুন প্রোটিন সমৃদ্ধ ছোলার স্যান্ডউইচ

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

‘ইন্দিরাজির মৃত্যুর পরে রাজীবের প্রধানমন্ত্রী হওয়ার তীব্র বিরোধী ছিলাম’, স্মৃতিচারণ সোনিয়ার

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চমক, আসছেন রজনীকান্ত-প্রভাস

১ নভেম্বর রামলীলা ময়দানে বিক্ষোভ সমাবেশের জন্য কংগ্রেসকে শর্তসাপেক্ষে অনুমতি

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক

প্রি-ওয়েডিং শুটে যাওয়ার পথেই ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৩