গুজরাত-সহ ৬ রাজ্যের স্বরাষ্ট্র সচিবকে সরাল কমিশন

Share:

নিজস্ব প্রতিনিধি: লোকসভা ভোটের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গুজরাত-সহ ৬ রাজ্যের স্বরাষ্ট্র সচিবকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। যে ছয় রাজ্যে স্বরাষ্ট্র সচিবদের সরানো হয়েছে, সেই রাজ্যগুলি হল উত্তরপ্রদেশ, গুজরাত, বিহার, ঝাড়খণ্ড, হিমাচলপ্রদেশ ও উত্তরাখণ্ড। পাশাপাশি পশ্চিমবঙ্গের ডিজি রাজীব কুমারকেও সরিয়ে দেওয়া হয়েছে। কমিশন সূত্রে জানা গিয়েছে, আরও একাধিক রাজ্যের পুলিশ ও প্রশাসনিক আধিকারিকদের সরানো হবে। 

গত শনিবার থেকে দেশ জুড়ে লাগু হয়েছে নির্বাচনী আতরণ বিধি। এই নির্বাচনী আচরণ বিধি চালু হওয়ার পর শুরু হয়েছে নির্বাচনী প্রক্রিয়া। আগামী ১৯ এপ্রিল থেকে শুরু হবে ভোটগ্রহণ পর্ব। চলবে আগামী পয়লা জুন পর্যন্ত। নির্বাচনী প্রক্রিয়ায় পুরোদমে যাওয়ার আগে গুজরাট সহ ছয় রাজ্যের স্বরাষ্ট্র সচিবদের সরিয়ে দিল কমিশন। যে সব পদাধিকারীদের সরানো হয়েছে তাঁরা মুখ্যমন্ত্রীর দফতরের সঙ্গেও যুক্ত ছিলেন। পাশাপাশি মিজোরাম ও হিমাচলপ্রদেশে জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টের সচিবদেরও সরিয়ে দিয়েছে কমিশন। একইসঙ্গে বৃহৎমুম্বই নিউনিসিপ্যাল কর্পোরেশনের কমিশনার ইকবাল সিং চাহালকেও সরিয়ে দিয়েছে কমিশন।

এখানেই শেষ নয়, কমিশনের তরফে সব রাজ্য সরকারকে নির্দেশ পাঠানো হয়েছে, নির্বাচন সংক্রান্ত কাজে যাদের তিন বছরের বেশি সময় অতিক্রান্ত হয়ে গিয়েছে, তাদের যেন সরিয়ে দেওয়া হয়। পাশাপাশি যে সব আধিকারিকরা নিজের জেলাতে তিন বছরের বেশি কাজ করছেন, তাদেরকেও সরিয়ে দেওয়ার কথা জানিয়েছে কমিশন।

গাজায় আবাসিক ভবনে বিমান হামলা, নিহত ৫, আহত ৬

এশিয়াডে ইতিহাস ভারতের, মহিলাদের গল্ফ ইভেন্টে সোনা জিতলেন প্রণবী উরস

গুয়াহাটির পানশালায় মহিলাকে বিবস্ত্র করে মারধর! ভাইরাল ভিডিও দেখলে শিউরে উঠবেন….

পুজোর মুখে বৃষ্টির ভ্রুকুটি! ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা

এশিয়ান গেমসে পাকিস্তানের বিরুদ্ধে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ভারতের

১৩ বছরের রাজত্ব শেষ! গেইলের ১৭৫ রানের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন ২০ বছরের তরুণ ব্যাটার

ফের নিউটাউনে পথ দুর্ঘটনা, দুই বাইকের সংঘর্ষে মৃত্যু নিরাপত্তারক্ষীর, আহত ২

পুজোতে বেড়াতে যাওয়ার প্ল্যান করছেন? পাঁচ দিনের ছুটিতে ঘুরে আসুন এই ৬ স্বর্গ রাজ্যে

এশিয়াডে ইতিহাস গড়লেন ১৭ বছরের কুমকুম মোহদ, তিরন্দাজিতে ভারতের ঘরে ফের এল সোনা

স্মিত মচ্ছরকে হামলা, ফ্লাইদুবাইয়ের সন্দেহভাজন পাইলট কে? প্রকাশ্যে পরিচয়

পঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্বে কিংবদন্তি হকি খেলোয়াড় পারগত সিংহ

‘৬ অক্টোবর বদলা নিতে হবে,’ নন্দীগ্রামে দাঁড়িয়ে হুঙ্কার শুভেন্দুর

বন্দি বানিয়ে ১৩ বছরের কিশোরীকে গণধর্ষণ, সঙ্গী যুবকের সঙ্গেও অপ্রাকৃতিক যৌনাচার

পুজোর আগে শহরে একাধিক হাসপাতালে ঘুরে ফায়ার অডিট করল দমকল বিভাগ