দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভোট মিটতেই পাঁচ রাজ্যে করোনা টিকার শংসাপত্রে ফিরছে মোদির ছবি

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: উত্তরপ্রদেশ, পঞ্জাব সহ পাঁচ রাজ্যে করোনা টিকার শংসাপত্রে ফের ফিরছে প্রধানমন্ত্রীর ছবি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য জানিয়েছেন, পাঁচ রাজ্যে যেহেতু বিধানসভার ভোট মিটে গিয়েছে, তাই সেখানে ফের করোনা টিকার শংসাপত্রে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করা হচ্ছে। এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রকের কো-উইন অ্যাপে বিশেষ পরিবর্তনও আনার কাজ শুরু হয়েছে।

গত জানুয়ারি মাসে উত্তরপ্রদেশ, পঞ্জাব সহ পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের নির্ঘন্ট ঘোষণা করার পরেই করোনা টিকার শংসাপত্র থেকে প্রধানমন্ত্রীর ছবি সরানোর নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। যাতে সাধারণ ভোটারদের প্রভাবিত না করা যায়, সেই কারণেই ওই পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছিল কমিশন। নির্দেশ পাওয়ার পরেই কো-উইন অ্যাপ এবং ওয়েব পোর্টালে এক বিশেষ ফিল্টার লাগিয়ে টিকাকরণের শংসাপত্র থেকে প্রধানমন্ত্রীর ছবি বাদ দেওয়া যায়।

গত বছর ১৬ জানুয়ারি দেশে করোনার টিকাকরণ শুরু হওয়ার পরেই  টিকা প্রাপকদের শংসাপত্রে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করছে স্বাস্থ্যমন্ত্রক। কেন করোনা টিকার শংসাপত্রে প্রধানমন্ত্রীর ছবি থাকবে, তা নিয়ে দেশজুড়ে বিতর্কের ঝড়ও উঠেছিল। তৃণমূল কংগ্রেস নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ একাধিক বিরোধী নেতা-নেত্রী প্রশ্ন তুলেছেন, যদি করোনা টিকার শংসাপত্রে প্রধানমন্ত্রীর ছবি থাকে, তাহলে মারণ ভাইরাসের ছোবলে যাঁরা মারা যাচ্ছেন, কেন তাঁদের মৃত্যুর শংসাপত্রে মোদির ছবি থাকবে না।

Published by:

Share Link:

More Releted News:

ঋণ বিতর্কে ভয়ংকর ঘটনা, ‘টাকা না দিলে মেয়েকে দাও’ মন্তব্য ঘিরে হামলা

ভোটার নন, তবু ভোটের কাজে! সুপ্রিম কোর্টের দ্বারস্থ বাংলার ৬৫ ভোটকর্মী

কেদারনাথের উদ্বোধনের দিনেই চরম বিশৃঙ্খলা, লাইন টপকে মন্দিরে প্রবেশের হিড়িক পুণ্যার্থীদের

পহেলগাঁও হামলার এক বছর! পঞ্জাব-কাশ্মীরে চলবে সামরিক মহড়া, কিসের প্রস্তুতি ভারতীয় সেনার?

প্রথম দফায় বাংলার ভোট শান্তিপূর্ণ, ভোটদানের হারে প্রশংসা প্রধান বিচারপতির

অসমের মুখ্যমন্ত্রীর স্ত্রী’কে নিয়ে বিতর্কিত মন্তব্য, পবন খেরার আগাম জামিন খারিজ করল হাইকোর্ট

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ