মহুয়া মৈত্রের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে মামলা দায়ের ইডির

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কৃষ্ণনগরের তৃণমূল কংগ্রেস প্রার্থী মহুয়া মৈত্রের বিরুদ্ধে এবার অর্থ তছরুপ প্রতিরোধ আইন (পিএমএলএ)-এ  আর্থিক অনিয়মের দায়ে মামলা রুজু করল ইডি। আজ মঙ্গলবার কেন্দ্রীয়  তদন্তকারী সংস্থার তরফে ওই মামলা রুজু করা হয়। যদিও ইডির মামলাকে গুরুত্বই দিচ্ছেন না কৃষ্ণনগরের তৃণমূল কংগ্রেস প্রার্থী। তাঁর কথায়, ‘প্রভুদের খুশি করতে মামলা দায়ের করেছে ইডি। ওরা যা খুশি করতে পারে। আমি কোনও অপরাধ করিনি। তাই ভয় পাওয়ার প্রশ্নই ওঠে না।’

মহুয়ার বিরুদ্ধে শিল্পপতি দর্শন হিরানন্দানির সঙ্গে যোগসাজশ করে সংসদে মোদি সরকারের বিরুদ্ধে প্রশ্ন করার অভিযোগ তোলেন গুন্ডামিতে অভিযুক্ত বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। ওই অভিযোগের প্রেক্ষিতে তড়িঘড়ি এথিক্স কমিটি বৈঠকেও বসে। নজিরবিহীন ত‍ৎপরতায় পেল্লাই সাইজের রিপোর্ট তৈরি করে মহুয়াকে সাংসদ থেকে বহিষ্কার করার সুপারিশও করে বিজেপির সংখ্যাগরিষ্ঠতা থাকা কমিটি। সেই সুপারিশ মেনে গত ডিসেম্বরে মহুয়ার সাংসদপদ খারিজ করা হয়। ওই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে দেশের শির্ষ আদালতের দরজায় কড়া নেড়েছেন কৃষ্ণনগরের প্রাক্তন সাংসদ। ওই মামলা এখনও শীর্ষ আদালতে বিবেচনাধীন। ঋ

গত সপ্তাহেই প্রশ্নের বিনিময়ে ঘুষ কাণ্ডে মহুয়ার বাবার কলকাতার ফ্ল্যাট ও প্রাক্তন সাংসদের কৃষ্ণনগর-করিমপুরের কার্যালয়ে হানা দিয়েছিল সিবিআই। তবে খালি হাতেই ফিরতে হয়েছে। সিবিআইয়ের হানার কয়েকদিন বাদে বিদেশি মুদ্রা আইন লঙ্ঘন মামলায় মহুয়াকে তলব করেছিল ইডি। ২৯ মার্চ দিল্লিতে হাজিরার নির্দেশ দিয়েছিল। যদিও ভোটের প্রচারে  ব্যস্ত রয়েছেন জানিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলব এড়িয়ে গিয়েছিলেন কৃষ্ণনগরের তৃণমূল কংগ্রেস প্রার্থী।    

মুক্তির আগেই ঝড় তুলল দৃশ্যম ৩, ৫০ কোটির আগাম বুকিং

‘ইসকন মায়াপুরকে আন্তর্জাতিক মানে তৈরি করা হবে’, প্রশাসনিক বৈঠকের পর জানালেন অগ্নিমিত্রা পাল

মাথায় বন্দুক ঠেকিয়ে ধর্ষণ, নিজের বাড়িতেই অজ্ঞাতপরিচয় ধারীর হাতে নির্যাতিত তরুণী

‘রেজিনগর বিজেপি সরকারের সঙ্গেই থাকবে,’ আত্মবিশ্বাস শুভেন্দুর

ঋত তৃণমূলের ভোট প্রচারে নিহত খুদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী

হাইকোর্টের নির্দেশে R G KAR কাণ্ডে দেহ সৎকার সংক্রান্ত মামলার তদন্ত করবে সিবিআই

পুজোর আগেই রাঁধুনিদের বকেয়া মেটানো হবে, মিড-ডে মিল নিয়ে বড় বার্তা শিক্ষামন্ত্রীর

ধূপগুড়িতে ক্লাসরুমে হঠাৎ গোখরোর হানা, আতঙ্কে কাঁটা পড়ুয়ারা

লক্ষ্মীবারের বারবেলায় ৯০০ পয়েন্ট পড়ল সেনসেক্স, কর্পূরের মতো উবে গেল ৮ লক্ষ কোটি টাকা

এশিয়াডে শ্রীলঙ্কাকে হেলায় হারাল ভারত, শ্রেয়সদের সোনা জয়ের পথে কাঁটা পাকিস্তান

সাহসী ভারতীয় পাইলট স্মিত মচ্ছরের পরিবারকে ফোন প্রধানমন্ত্রী মোদির, কি কথা হল?

অনুব্রতর বাড়িতে হামলার নেপথ্যে ‘দুর্বল চিত্রনাট্য’, বারাসতে বিস্ফোরক শমীক

বিবাহিত বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার মহিলা! নেপথ্যে বন্ধুর স্ত্রী

পুরভোটে ইভিএম সঙ্কট! ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ রাজ্য নির্বাচন কমিশন