যোগী রাজ্যে ৪,৪৪০ কোটি টাকা আটক করল ইডি, বিপাকে বিএসপি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ উত্তরপ্রদেশে চাপে পড়ল বিএসপি।  আর্থিক তছরুপের মামলায় উত্তরপ্রদেশের প্রাক্তন বিধান পরিষদ সদস্যের (MLC)  সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। উত্তরপ্রদেশ বিএসপি-র প্রাক্তন MLC মহম্মদ ইকবাল ও তাঁর পরিবারের বিরুদ্ধে উঠেছিল আর্থিক তছরুপের অভিযোগ। আর সেই তদন্ত করতে গিয়ে শুক্রবার ইডি ৪,৪৪০ কোটি টাকা মুল্যের একটি বিশ্ববিদ্যালয়ের  বিল্ডিং ও জমি বাজেয়াপ্ত করেছে।

প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের অধীনে এই জমি বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই সম্পত্তিগুলি আবদুল ওয়াহিদ এডুকেশনাল অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের নামে নথিভুক্ত ছিল। যা মোহাম্মদ ইকবাল এবং তার পরিবারের দ্বারা পরিচালিত ছিল বলে ইডি এক বিবৃতিতে জানিয়েছে। তবে এখন প্রাক্তন  বিধান পরিষদ সদস্য পলাতক। তিনি বর্তমানে দুবাইতে রয়েছেন বলে মনে করা হচ্ছে।

ইডি সূত্রে খবর, ট্রাস্টের তহবিল সাহারানপুরে জমি কেনা এবং গ্লোকাল বিশ্ববিদ্যালয়ের জন্য ভবন নির্মাণের জন্য ব্যবহার করা হয়েছিল। অবৈধ খনন থেকে অর্জিত ৫০০ কোটি টাকা দিয়ে  জমি কিনা বিশ্ববিদ্যালয় বানান হয়েছিল। বর্তমানে সেই সম্পত্তির মূল্য প্রায়  ৪,৪৩৯ কোটি টাকা। অন্যদিকে বর্তমানে ইকবালের চার ছেলে এবং ভাই  একাধিক মামলায় জেলে রয়েছেন। এই আবহে ইকবাল ও তাঁর পরিবারের সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি।

চেনা পদে বিরতি, এবার বাড়িতেই বানান স্পাইসি চিংড়ির আচার

‘ধার্মিক হিসেবে মণ্ডপে মাছ-মাংস খেতে বারণ করেছি,’ বিতর্কের মাঝে সাফাই বাগেশ্বরের

ব্যবসায়ী খুনে বড় পদক্ষেপ, লালবাজারে জেরার পর গ্রেফতার ট্রাফিক সার্জেন্ট ও সিভিক ভলান্টিয়ার

‘বাড়ি যেতে চাই’, আদালতের বাইরে আকুতি পাকিস্তানে ধর্মান্তরিত দুই নাবালিকা হিন্দু বোনের

ভূগর্ভে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করেছে ইরান, বাড়ছে উদ্বেগ

ভোররাতে ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত তিন শিশু-সহ ৮ জন

শামিকে বিশেষ উপহার বৈভবের, আবেগে কাঁদলেন তারকা পেসার

কোটি কোটি টাকা তোলাবাজির অভিযোগ! গ্রেফতার দমদম পুরসভার পুরপ্রধান, ধৃত আরও ২

কঙ্গোর স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত পড়ুয়া সহ প্রায় ২৯

ফের নিম্নচাপের চোখরাঙানি, উইকএন্ডে কলকাতা সহ জেলায় জেলায় দিনভর বৃষ্টি

ইউক্রেনের শপিং মলে রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলায় নিহত ৫, আহত আট শিশু সহ ৬৭

প্রিন্টারে ছাপতেন জাল নোট! পঞ্চম শ্রেণি পাস শের সিংয়ের কাণ্ডে তাজ্জব পুলিশ

শুক্রে সুমিত রায়কে নিয়ে মেদিনীপুরের উদ্দেশে রওনা CID-র, আজই পেশ আদালতে

BRICS Summit 2026: দুর্গে পরিণত দিল্লি! নজরদারিতে থাকছে ১৫ হাজার পুলিশ ও ৫০০ CCTV