চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

অন্তর্বাস খুলিয়ে পরীক্ষা, ফের মহিলা পরীক্ষার্থীদের ডাকল নিট

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি : পরীক্ষাকেন্দ্রে ঢোকার মুখে মহিলা পরীক্ষার্থীদের অন্তর্বাস খুলতে বলেছিলেন নিরাপত্তারক্ষীরা বলে অভিযোগ! চিকিৎসক হওয়ার সর্বভারতীয় পরীক্ষা ন্যাশনাল এলিজিবিলিটি এন্ট্রান্স টেস্ট (নিট)-এর কেরলের একটি পরীক্ষাকেন্দ্রে এই অভিযোগ ঘিরে তোলপাড় পড়ে গিয়েছিল। দেশজুড়ে সমালোচনার ঝড় বয়ে গিয়েছিল। থানায় অভিযোগও দায়ের হয়। চাপে পড়ে যে সব মহিলা পরীক্ষার্থীর অন্তর্বাস খুলতে বলা হয়েছিল, তাঁদের পুনরায় পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিল নিট কর্তৃপক্ষ।

ওই সব মহিলা পরীক্ষার্থীদের আবার পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ‘ন্যাশনাল টেস্টিং এজেন্সি’ (এনটিএ)। আগামী ৪ সেপ্টেম্বর ওই মহিলা পরীক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হবে জানানো হয়েছে। পরীক্ষার্থীদের এ বিষয়ে ই-মেল পাঠিয়েছে এনটিএ। গত জুলাই মাসে কেরলের কোল্লামের চথামঙ্গলমে একটি পরীক্ষাকেন্দ্রে এই অভিযোগ উঠেছিল। যা ঘিরে শোরগোল পড়ে যায়। এক ছাত্রীর বাবা পুলিশে অভিযোগ দায়ের করে জানান যে, তাঁর মেয়ে-সহ কয়েক জন মহিলা নিট পরীক্ষার্থীকে পরীক্ষাকেন্দ্রে ঢোকার আগে অন্তর্বাস খুলতে বলা হয়েছে। অভিযোগ, পরীক্ষাকেন্দ্রে ঢোকার আগে জোর করে তাঁদের অন্তর্বাস খোলানো হয়।

এই ঘটনায় ভারতীয় দণ্ডবিধির ৩৫৪, ৫০৯ ধারায় মামলা রুজু করা হয়। সাত জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন কলেজের দুই কর্মী। যদিও পরে সব অভিযুক্ত জামিন পেয়েছেন। অভিযোগ খতিয়ে দেখতে তিন সদস্যের বিশেষ কমিটি কমিটি তৈরি করে এনটিএ। সেই কমিটির রিপোর্টের পরিপ্রেক্ষিতে ওই সব মহিলা পরীক্ষার্থীদের ফের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিল নিট কর্তৃপক্ষ।

Published by:

Share Link:

More Releted News:

আসন পুনর্বিন্যাস বিল পাস হলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে ডিএমকে

পোল্ট্রি ফ্রার্মে আগুন! ঝলসে গেল ৪ হাজার মুরগি, ‘তন্দুরি চিকেন’ নিতে হুড়োহুড়ি গ্রামবাসীদের

দেওরের প্রেমে অন্ধ হয়ে স্বামীকে খুন স্ত্রীর, গ্রেফতার ২

‘আমাকে ওঁর সঙ্গে বিয়ে দাও, নাহলে…’ BSNL-এর টাওয়ারের চূড়ায় উঠে যা করল নাবালিকা

ক্ষমতায় এলেই পরিবার পিছু বছরে ৬ রান্নার গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে, বিরাট প্রতিশ্রুতি বিজয়ের

দিল্লির বিমানবন্দরে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ, খসে পড়ল ডানা, অল্পের জন্যে রক্ষা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ