হোলির দিন উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে অগ্নিকাণ্ড, জখম ১৩

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দোল যাত্রার দিনেই ভয়াবহ  অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল মধ্যপ্রদেশের উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে। এই ঘটনায় কমপক্ষে ১৩ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে স্বস্তির বিষয় এই অগ্নিকাণ্ডের ঘটনায় এখন কোন প্রাণহানির খবর পাওয়া যায়নি।

হোলি উপলক্ষে মন্দিরের গর্ভগৃহের ভিতরে ভস্ম আরতির সময় আগুন লাগে। পাঁচজন পুরোহিত ও চারজন ভক্ত দগ্ধ হয়েছেন বলে জানা গিয়েছে। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মহাকালকে ‘গুলাল’ নিবেদন করার সময় আচমকাই দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করে।  আর সেই আগুনের লেলিহান শিখা ক্রমশই বাড়তে শুরু করে। গর্ভগৃহে উপস্থিত সকলেই প্রাণ বাঁচাতে এদিক-সেদিক ছুটতে শুরু করেন। আর তাতেই পুড়ে যান পাঁচজন পুরোহিত।

পুরোহিত আশিস পূজারি বলেন, ‘ধুলেন্দি’র কারণে গর্ভগৃহে একটি ঢাকনা রাখা হয়েছিল । আর তাতেই আগুন লাগায় পুরোহিত ও ভক্তদের উপর  তা পড়ে যায়।  আমরা তাঁদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গিয়েছি।‘  জেলা আধিকারিক নীরজ কুমার সিং বলেন, ” গর্ভগৃহতে ভস্ম আরতির সময় আচমকাই আগুন লেগে যায়। এই ঘটনায় আহতদের  চিকিৎসা চলছে। “

ভাল যাবে না শরীর! হতে পারে অপ্রত্যাশিত আয়, জেনে নিন কেমন কাটবে রবিবার

‘পদ নয়, বিজেপির কাছে দেশ ও পড়ুয়ারা সবার উপরে,’ ধর্মেন্দ্র’র ইস্তফা প্রসঙ্গে মন্তব্য শাহের

মাত্র ১৪ বছর বয়সেই বিশ্বরেকর্ড গড়ল অনাহত সিংহ

একুশে জুলাই কাণ্ডের তদন্ত চেয়ে মণীশ গুপ্তের বিরুদ্ধে FIR দায়ের

রবিতে হাওড়া ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ ট্রেন

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনে নেমে গ্রেফতার তেজপ্রতাপ যাদব

বচসার মাঝেই স্টেট ব্যাঙ্কের ম্যানেজারের গালে সপাটে চড় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মেয়ের

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

শেখ হাসিনার পরিত্যক্ত বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

খালি পেটে রোজ সকালে পান করুন ঢ্যাঁড়শের জল, উপকার শুনলে চমকে যাবেন

রবি থেকে মহাদুর্যোগের আশঙ্কা! ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা

আন্দোলনের নামে ধর্মতলায় অশান্তি পাকানোর অভিযোগে আটক ৫