সেনা অফিসার এবং তাঁর বান্ধবীকে হেনস্থার দায়ে উড়িষ্যার ৫ পুলিশ অফিসারকে বরখাস্ত

সেনা অফিসারকে হামলা এবং থানায় তাঁর মহিলা বান্ধবীকে শ্লীলতাহানির অভিযোগের ভিত্তিতে ওড়িশা পুলিশ ভুবনেশ্বরের ভরতপুর থানার ইনস্পেক্টর ইনচার্জ সহ পাঁচজনকে বরখাস্ত করেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সেনা অফিসারকে হামলা এবং থানায় তাঁর মহিলা বান্ধবীকে শ্লীলতাহানির অভিযোগের ভিত্তিতে ওড়িশা পুলিশ ভুবনেশ্বরের ভরতপুর থানার ইনস্পেক্টর ইনচার্জ সহ পাঁচজনকে বরখাস্ত করেছে। বুধবার পুলিশের মহাপরিচালক অর্থাৎ DGP-এর জারি করা আদেশ অনুসারে, গুরুতর অসদাচরণের কারণে পাঁচ পুলিশ কর্মীকে বরখাস্ত করা হয়েছে। মেয়েরা কোথায় সুরক্ষিত! পুলিশ কর্মীদের কাছেও এখন মেয়েরা সুরক্ষিত নয়। তবে সাসপেন্ড করা ৫ পুলিশ অফিসারের মধ্যে ৪ জনই মহিলা কর্মকর্তা। তাঁরা হলেন, ইনস্পেক্টর দিনাকৃষ্ণ মিশ্র, সাব-ইন্সপেক্টর বৈশালিনী পাণ্ডা, দুই মহিলা ASI এবং কনস্টেবল বলরাম হাঁসদা। তবে আরও দুই অফিসার কে অনেক দূরে বদলি করা হয়েছে।

অর্ডারটি বলবৎ থাকার সময় বরখাস্ত হওয়া পুলিশ অফিসাররা পুলিশ কমিশনারের অধীনে থাকবে। জানা গিয়েছে, যে সেনা অফিসার এবং তাঁর বান্ধবী হামলার শিকার হয়েছেন সেই সেনা অফিসার পশ্চিমবঙ্গে নিযুক্ত। রবিবার ভোরে ভরতপুর থানায় একটি রাস্তায় ক্ষোভের মুখে পড়ায় ভুবনেশ্বর থানায় তাঁরা অভিযোগ দায়ের করতে যান। সেনা অফিসারের বান্ধবী কয়েকটি স্থানীয় যুবকের দ্বারা হয়রানির শিকার হয়েছিলেন। থানায় অভিযোগ দায়ের করা নিয়ে প্রথমে ওই সেনা অফিসারের সঙ্গে থানায় চার্জে থাকা মহিলা পুলিশ কর্মকর্তাদের তুমুল ঝগড়া হয়।

এরপর সেনা অফিসারকে তাঁরা লকাপে বন্দি করেন। এবং তাঁর বান্ধবীকে একটি নির্জন ঘরে বন্ধ করে রাখা হয়, সেখানেই তাঁকে মারধর করা হয়। এরপর সেনা অফিসারকে প্রায় ১০ ঘন্টা আটকে রাখা হয়। এবং পুলিশ সেনা অফিসারের বান্ধবীর বিরুদ্ধেও মামলা করেছেন। এই ঘটনাটির ভিডিও ইন্ডিয়ান আর্মি X-হ্যান্ডেলে পোস্ট করে লিখেছিলেন, উড়িষ্যার ভরতপুর থানায় একজন সেনা অফিসারকে হেনস্থা করা হচ্ছে। রাজ্য সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হচ্ছে। এরপর DGP-এর আদেশে উড়িষ্যা থানার পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করে। রবিবার ভোরে অভিযুক্ত পুলিশকর্মীদের ৪ ঘন্টারও বেশ জিজ্ঞাসাবাদ করা হয়, তার ভিত্তিতেই মঙ্গলবার ৫ পুলিশ অফিসারকে বরখাস্ত করা হয়েছে।

গুরবাজের ঝোড়ো শতরান, জিততে শুভমনদের চাই ১৯৫ রান

ছুটিতে এসেছিলেন বাড়িতে, ভাগীরথীতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন দুই যুবক

দত্তপুকুরে বিজেপি করার অপরাধে যুবককে বেধড়ক মারধরের অভিযোগ রথীন ঘোষের ঘনিষ্ঠ তৃণমূল নেতার বিরুদ্ধে

সরকারি গাছ কাটা ও নলকূপের সামগ্রী বিক্রির অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত প্রধান

‘পরচুলওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি’, কাকে বিঁধলেন কুণাল?

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, আমজনতার জন্য খুলল ‘আপনার সরকার আপনার পাশে’ পোর্টাল

কল্যাণীতে তৃণমূলের দলীয় অফিস থেকে উদ্ধার কন্ডোম, মদের বোতল, শব্দবাজি, ত্রাণ সামগ্রী

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধর পুলিশের, গর্জে উঠলেন লিটন-মুশফিক-তাসকিনরা

মার্কিন হামলায় নিহত আয়াতুল্লা খামেইনির শেষকৃত্য কবে? ঘোষণা করল ইরান সরকার

বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’-এ সন্তানহারা দুই মা