UNION BUDGET 2022: স্বাধীনতার ৭৫ বছরে পোস্ট অফিসে কোর ব্যাঙ্কিং, ঘোষণা অর্থমন্ত্রীর

দেশ পালন করছে 'আজাদি কা অমৃত মাহোৎসব'। আর এই উৎসবের মাঝেই বহু প্রত্যাশিত কেন্দ্রীয় বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশ পালন করছে ‘আজাদি কা অমৃত মাহোৎসব’। আর এই উৎসবের মাঝেই বহু প্রত্যাশিত কেন্দ্রীয় বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। যেখানে বড় ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। স্বাধীনতার ৭৫ বছরে পোস্ট অফিসে কোর ব্যাঙ্কিং পরিষেবার আওতায় আনা হচ্ছে। যা শুনতে ভালো লাগলেও কিছুটা ভয় রয়েছে সাধারণ মানুষের মনে। এরপরে পোস্ট অফিসও ঘুরপথে বেসরকারি সেক্টরের হাতে চলে যাবে না তো? প্রশ্ন মঙ্গলবারের বাজেট ঘোষণার পরেই উঠতে শুরু করেছে। দেশের প্রতিটি পোস্ট অফিস কোর ব্যাঙ্কিং পরিষেবা দিতে পারবে গ্রাহকদের জানিয়েছেন অর্থমন্ত্রী। নির্মলা জানান, দেড় লক্ষ পোস্ট অফিসকে কোর ব্যাঙ্কিং ব্যবস্থার অধীনে আনা হবে। যে সমস্ত পরিষেবা ব্যাঙ্কে পাওয়া যায়, এবার থেকে তার সবটাই মিলবে পোস্ট অফিসে।

এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন, ‘পোস্ট অফিসগুলিতে থাকবে এটিএম। পোস্ট অফিসের অ্যাকাউন্টে রাখা টাকা এটিএমের মাধ্যমে তুলতে পারবেন গ্রাহকরা। নেট ব্যাঙ্কিং পরিষেবাও মিলবে পোস্ট অফিসে। অনলাইনে টাকা পাঠাতে পারবেন উপভোক্তারা। মোবাইল ব্যাঙ্কিংয়ের সুযোগও পাওয়া যাবে এই পরিষেবায়। এই পরিষেবা গ্রামাঞ্চলের প্রবীণ নাগরিক ও কৃষকদের অনেকটা সুবিধা দেবে।’ অর্থমন্ত্রী এও জানিয়েছেন, ‘স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে দেশের ৭৫টি জেলায় ৭৫টি ডিজিটাল ব্যাঙ্ক হবে। ডিজিটাল ব্যাঙ্কিং ইউনিটগুলিতে সাধারণ ব্যাঙ্কের মতোই যাবতীয় সুবিধা মিলবে।’

যদিও পোস্ট অফিসে কোর ব্যাঙ্কিং কিছুটা চটকারী ঘোষণা বলেই মনে করছেন অনেকে। বাস্তবে কতটা কার্যকর হবে তা জানা নেই কারোর। কারণ এখনও বেশিরভাগ গ্রামাঞ্চলে ইন্টারনেট পরিষেবা ভালো নেই। উপযুক্ত পরিকাঠামো নেই, কীভাবে হবে? এখনই প্রশ্ন উঠছে নানামহলে।

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ