দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রাজনীতি থেকে অবসর নিচ্ছেন না সনিয়া: কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, রায়পুর: রাজনীতি থেকে সনিয়া গান্ধির অবসর নিচ্ছেন না। তাঁর অবসর নিয়ে সংবাদমাধ্যমে যে খবর প্রকাশ করা হয়েছে, ঠিক নয়। দলের তরফ থেকে এই দাবি করা হয়েছে। 

প্রবীণ কংগ্রেস নেত্রী তথা দলের মুখপাত্র অলকা লাম্বা রবিবার একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, রায়পুরে সনিয়ার ভাষণ নিয়ে সংবাদমাধ্যমে লেখা হল তিনি রাজনীতি থেকে অবসর নিয়েছেন। সংবাদমাধ্যমে ওই ব্যাখ্যা তাঁর চোখে পড়ে। তিনি ব্যক্তিগতভাবে সনিয়ার সঙ্গে কথা বলেন। জানতে চান, তিনি কি রাজনীতি থেকে অবসর নিচ্ছেন। সনিয়া  বলেন, একবারের জন্য রাজনীতি থেকে অবসর নেওয়ার কথা তিনি বলেননি। ম্যাডাম আমায় জানিয়েছেন, না আমি রাজনীতি থেকে অবসর নিচ্ছি, না কোনওদিন নেব (ম্যাঁয় কভি রিটায়ার হুয়ি থি, না কভি রিটায়ার হুঙ্গি।)  

গতকাল রায়পুরে প্লেনারি সেশনে দেওয়া ভাষণে সনিয়া বলেন, ভারত জোড়ো যাত্রার সমাপ্তির সঙ্গে সঙ্গে তিনিও জাতীয় রাজনীতি থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। স্বভাবতই তাঁর এই বক্তব্যে স্পষ্ট হয় যে সক্রিয় রাজনীতিতে এবার ইতি টানতে চলেছেন। অলকা লাম্বা রবিবার জানালেন, দলনেত্রীর বক্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে। তিনি  অবসর নিচ্ছেন না। 

এদিকে, কংগ্রেসের প্লেনারি অধিবেশনের আজ ছিল শেষ দিন। শেষদিনে বক্তব্য রাখেন রাহুল গান্ধি। নিশানা করেন মোদি -আদানিকে। শোনা গেল ভারত জোড়ো যাত্রায় তাঁর অভিজ্ঞতার কথা। রাজনৈতিক মহলের একাংশের মতে, প্লেনারি অধিবেশনের মধ্য দিয়ে কংগ্রেস লোকসভা ভোটের বাজনা বাজিয়ে দিল। 

আরও পড়ুন রাজনীতি থেকে অবসরের ইঙ্গিত সনিয়ার

Published by:

Share Link:

More Releted News:

পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করল রিজার্ভ ব্যাঙ্ক, গ্রাহকদের টাকা সুরক্ষিত?

মুখ্যমন্ত্রীর ফোন ধরলেন না আপ ছেড়ে বিজেপিমুখী হরভজন সিংহ

লখনউয়ের গুরুকুলে ১১ বছরের ছাত্রকে পিটিয়ে হত্যা, গ্রেফতার অধ্যক্ষ ও তাঁর প্রেমিকা

হানা দিয়েছিল ইডি, রাঘব চাড্ডার সঙ্গে বিজেপিতে সামিল হলেন অশোক মিত্তালও

শেয়ার বাজারে অব্যাহত রক্তক্ষরণ, ১০০০ সূচক কমল সেনসেক্স

জগন্নাথ দেবের মন্দিরের প্রহরী খুন! উধাও দানবাক্সের টাকা, নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ