দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সংসদের শীতকালীন অধিবেশনে যোগ দিচ্ছেন না রাহুল গান্ধি

নিজস্ব প্রতিনিধি: সংসদে আসন্ন শীতকালীন অধিবেশনে যোগ দিচ্ছেন না প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি (Rahul Gandhi)। সূত্রের খবর, শুধু রাহুল গান্ধী একা নন জয়রাম রমেশ এবং দিগ্বিজয় সিং-সহ কংগ্রেসের অন্যান্য বর্ষীয়াণ নেতারা সংসদের শীতকালীন অধিবেশনে যোগ দেবেন না।

কংগ্রেস সূত্রে খবর, দলের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধি বর্তমানে ভারত জোড়ো যাত্রায় রয়েছেন। সেই কারণে তিনি আসন্ন অধিবেশনে যোগ দিতে পারবেন না। তাঁর সঙ্গে এই যাত্রায় হাঁটছেন কংগ্রেসের অন্যান্য বর্ষীয়াণ নেতারাও। আর সে কারণে তাঁরাও এই অধিবেশনে যোগ দিতে পারবেন না। আগামী বুধবার থেকে পুরনো সংসদ ভবনে শীতকালীন অধিবেশন শুরু হতে চলেছে। মোদির রাজ্য গুজরাট বিধানসভা নির্বাচনের কারণে শীতকালীন অধিবেশন পিছিয়ে দেওয়া হয় এক মাস। এ বারের শীতকালীন অধিবেশনে কেন্দ্র সরকার ১৬টি নতুন বিল আনতে চলেছে।

অন্যদিকে কংগ্রেসের তরফে শনিবার বিকাল ৪টেয় একটি বৈঠক ডাকা হয়েছে। সূত্রের খবর সেই বৈঠকে রাজ্যসভার বিরোধী দলনেতা (LOP) কে হবেন সেই বিষয়ে একটি সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এদিন দলের স্ট্র্যাটেজি গ্রুপের এই বৈঠকে সভাপতিত্ব করবেন সনিয়া গান্ধি। প্রসঙ্গত রাজ্যসভায় বিরোধী দলনেতা ছিলেন মল্লিকার্জুন খাড়গে। দলের জাতীয় সভাপতি পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সময় দলের ‘এক ব্যক্তি, এক পদ’ নীতি মেনে খাড়গে রাজ্যসভার বিরোধী দলনেতার পদ থেকে পদত্যাগ করেছিলেন। সনিয়া গান্ধির কাছে সেই পদত্যাগপত্র জমা দিয়েছিলেন তিনি। দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে রাজ্যসভার বিরোধী দলনেতা হিসাবে রাখা হবে কি না, সেই বিষয়ে শনিবার চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সনিয়া।

Published by:

Share Link:

More Releted News:

মির্জাপুরে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল কমপক্ষে ১১ জনের, জখম বহু

‘বেশিরভাগ রাজনীতিবিদ পর্ণোগ্রাফি দেখেন’, ফের বিস্ফোরক মন্তব্য পাপ্পু যাদবের

মোদিকে ‘সন্ত্রাসী’ বলে আক্রমণ, খাড়গেকে নোটিশ পাঠাল নির্বাচন কমিশন

প্রশান্ত কিশোরের সঙ্গে হাত মেলাচ্ছেন তেজপ্রতাপ? ভাইরাল ভিডিও নিয়ে শোরগোল

মাত্র ৩০ বছরেই সব শেষ! হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু অভিনেত্রী দিব্যাঙ্কার

শেয়ারবাজারে ফের ধস, ৭৫৭ সূচক কমল সেনসেক্স

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ