Hyderabad:হস্টেলের রুমমেটকে চার মস্তান দাদার মার, গরম লোহার ছ্যাঁকা

গুরুতর আহত পডুয়া ভর্তি হাসপাতালে

Share:

নিজস্ব প্রতিনিধি, হায়দরাবাদ: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়োকে কেন্দ্র করে তোলপাড় অন্ধ্রপ্রদেশের গোদাবরী। ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, এক হস্টেল পড়ুয়াকে তাঁর ঘরে ঢুকে ওই হস্টেলেরই কয়েকজন পড়ুয়া নির্বিবাদে মেরে চলেছে। তাদের একজনের হাতে ছিল গরম লোহার রড। সেই রড দিয়ে তাঁর গায়ে সে ছ্যাঁকা দিচ্ছে। গরম লোহার রডের ছ্যাঁকায় জামার বেশ কয়েকটি জায়গা পুড়ে গিয়েছে। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে ওই যুবক বাকিদের কাছে হাত জোড় করে ক্ষমা চাইছে। জানতে চাইছে তাঁর অপরাধ। ওই চার মস্তান সে সব প্রশ্নের উত্তর না দিয়ে মনের সুখে পিটিয়ে চলেছে। 

গুরুতর জখম পড়ুয়া হাসপাতালে ভর্তি। হাসপাতাল ও হস্টেল সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, জখম পডুয়ার নাম অঙ্কিত। তাঁর হাত ও বুক গরম লোহার ছ্যাঁকায় পুড়ে গিয়েছে। ভাইরাল হওয়া ভিডিয়ো চোখে পড়ে কলেজকর্তৃপক্ষের। মস্তান চার পডু়য়াকে পুলিশ গ্রেফতার করেছে।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ঘটনাটি ঘটেছে দিনকয়েক আগে, ভীমাভরমের একটি এসআরকেআর ইঞ্জিনিয়ারিং কলেজে। আহত পড়ুয়া এবং ওই চারজন কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছে। তাদের এই মস্তানির কারণ কী সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি। কলেজ কর্তৃপক্ষ এবং কলেজ ম্যানেজমেন্টকে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করেছে। পুলিশের তরফ থেকে আহত পড়ুয়ার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এই ঘটনায় ওই ইঞ্জিনিয়ারিং কলেজে রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে। মনে করা হচ্ছে জখম পড়ুয়া জুনিয়ার। এটা ব়্যাগিং না অন্যকিছু কলেজ কর্তৃপক্ষ তা খতিয়ে দেখার চেষ্টা করছে।

আরও পড়ুন শিক্ষিকাকে হস্টেলে ডেকে গণধর্ষণ দুই ডাক্তার-সহ তিনের

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর