উদ্দেশ্যপ্রণোদিত প্রচার, দলের সঙ্গে দূরত্ব নিয়ে জল্পনা ওড়ালেন গড়করি

দলের সঙ্গে তাঁর দূরত্ব নিয়ে জল্পনা ওড়ালেন নীতীন গড়করি )। এনিয়ে একটি টুইট করেন তিনি। গড়করি দাবি কিছু মানুষ মিথ্যাচার করেছে।

Share:

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি : দলের সঙ্গে তাঁর দূরত্ব নিয়ে জল্পনা ওড়ালেন নীতীন গড়করি (Nitin Gadkari )। এনিয়ে একটি টুইট করেন তিনি। টুইটে গড়করি দাবি করেছেন, “উদ্দেশ্যপ্রণোদিতভাবে রাজনৈতিক সুবিধা পাওয়ার জন্য কিছু কিছু মানুষ আমার নামে মিথ্যাচার করেছে।” এই ‘কিছু কিছু মানুষ’ বলতে কাকে নিশানা করছেন গড়করি, সেটাই এখন চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। দেখা যাচ্ছে, গড়করি-কাঁটা বিজেপির গলায় বিঁধেই রয়েছে।

সদ্যই গড়করির একটি পুরনো ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যাতে তাঁকে বলতে শোনা গিয়েছে, পদ থাক বা না থাক আমি পরোয়া করি না। সেই ভিডিও টুইট করে সোশ্যাল মিডিয়ায় বিজেপিরই একটা অংশ প্রচার করা শুরু করে দেয়, দলের কেন্দ্রীয় নেতৃত্বের উপর আস্থা রাখতে পারছেন না নীতীন গড়করি । যদিও এক টুইটে সেই দাবি খারিজ করে দিয়েছেন তিনি নিজেই। টুইট করে গড়করি দাবি করেছেন, ‘‘আজ ফের আমার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত প্রচার শুরু হয়েছে। কিছু মানুষ রাজনৈতিকভাবে সুবিধা পাওয়ার জন্য আমার নামে অপপ্রচার করছে। আমার বক্তব্যকে ভুল ভাবে তুলে ধরছে। কিন্তু আগামী দিনে সরকার, দল ও কর্মীদের স্বার্থে এ ধরনের প্রচার যারা চালাচ্ছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতেও পিছপা হব না।” কিন্তু তাঁর বিরুদ্ধে কারা অপপ্রচার করছে, সেটা স্পষ্ট করেননি গড়করি।

সম্প্রতি বিজেপির সংসদীয় বোর্ড থেকে ছাঁটাই করা হয়েছে গড়করিকে। সংঘঘনিষ্ঠ এই নেতা এই মুহূর্তে মোদি মন্ত্রিসভার সিনিয়র সদস্যদের মধ্যে একজন। একটা সময় দলের সভাপতিও ছিলেন। সাধারণত বিজেপির সভাপতিরা যতদিন সক্রিয় রাজনীতিতে থাকেন, ততদিন তাঁদের দলের সংসদীয় বোর্ডে রাখা হয়। কিন্তু গড়করিকে সরিয়ে দেওয়া হয়েছে। এরই মধ্যে আবার দিন দুই আগে এক অনুষ্ঠানে গিয়ে গড়করিকে বলতে শোনা গিয়েছে,”এই সরকার সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিচ্ছে না।” যা তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা আরও বাড়িয়ে দেয়। কিন্তু বিজেপির এই বর্ষীয়ান নেতা যে দল ছাড়ার কথা ভাবছেন না, সেটা তাঁর এদিনের টুইটেই স্পষ্ট।

কার মাথায় উঠবে অরেঞ্জ ক্যাপ? বৈভবের সঙ্গেই দৌড়ে রয়েছেন শুভমন ও সাই সুদর্শন

আগামী ৩ জুন স্বপ্নপূরণ হচ্ছে কর্নাটকের কংগ্রেস নেতা শিবকুমারের

মাথায় নেই সন্দীপের হাত, চাকরি গেল ‘থ্রেট কালচারে’ অভিযুক্ত বিরূপাক্ষের

৩০ জন তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ, ভাঙল চন্দননগর পুরসভার বোর্ড

শুভমনের সেঞ্চুরিতে ভাঙল রাজস্থানের স্বপ্ন, ফাইনালে আরসিবির প্রতিপক্ষ গুজরাত

ঝড়ের দাপটে ভেঙে পড়ল সাধক রামপ্রসাদের ভিটের প্রাচীন গাছ

মালদহে বিজেপি সমর্থক পরিবারের ওপর হামলা, মহিলাদের শ্লীলতাহানির অভিযোগ

কিশোর দত্তের বদলে রাজ্যের নতুন অ্যাডভোকেট জেনারেল হলেন আইনজীবী সুরজিৎ নাথ মিত্র

ভিসার মেয়াদ শেষেও অবৈধ বসবাস, দিল্লিতে পাকড়াও পাঁচ বাংলাদেশি

শুক্রের প্রাকৃতিক দুর্যোগে মৃতদের পরিবারকে চার লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা শুভেন্দুর

বাংলাদেশে হাম এবং উপসর্গে মৃত্যুমিছিল অব্যাহত, ২৪ ঘণ্টায় মৃত্যু ১০ শিশুর

ডোমজুড়ে পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষর ২ সাকরেদ গ্রেফতার

তৃণমূল নেতার জমি থেকে এবার উদ্ধার একাধিক অস্ত্রশস্ত্র

বিজেপির বিজয় মিছিলে যাওয়ার অপরাধে যুবককে এলোপাথাড়ি ধারাল অস্ত্রের কোপ, গ্রেফতার তৃণমূল কর্মী