দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রায়পুরে শুরু কংগ্রেসের অধিবেশন, স্টিয়ারিং কমিটির বৈঠকে গরহাজির সোনিয়া-রাহুল

নিজস্ব প্রতিনিধি, রায়পুর: চলতি বছরে ছয় রাজ্যের বিধানসভা ভোটের রণকৌশল চূড়ান্ত করতে আজ শুক্রবার থেকে ছত্তিশগড়ের রাজধানীতে শুরু হচ্ছে কংগ্রেসের তিনদিনব্যাপী বিশেষ অধিবেশন। প্রথম দিনেই দলের ওয়ার্কিং কমিটির সদস্য নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে বৈঠকে বসছে স্টিয়ারিং কমিটি। কিন্তু ওই বৈঠক এড়িয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন গান্ধি পরিবারের তিন সদস্য সোনিয়া গান্ধি, রাহুল গান্ধি ও প্রিয়াঙ্কা গান্ধি বডরা। দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে যাতে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারেন তার জন্যই ওই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। ওয়ার্কিং কমিটির নতুন সদস্যদের মনোনীত করা হবে নাকি ভোটাভুটির মাধ্যমে নির্বাচিত করা হবে তা চূড়ান্ত হবে স্টিয়ারিং কমিটির বৈঠকে।

ইতিমধ্যেই দলের অধিবেশনে যোগ দিতে বিভিন্ন রাজ্য থেকে প্রায় ১৫ হাজার কংগ্রেস নেতা রায়পুরে পৌঁছেছেন। দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে সহ শীর্ষ নেতারা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন। সোনিয়া গান্ধি ও রাহুল গান্ধিও আজ শুক্রবার পৌঁছে যাবেন। প্রিয়াঙ্কা গান্ধি অবশ্য আগামিকাল শনিবার রায়পুরে পৌঁছবেন। মূলত এবারের অধিবেশনে পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে। চলতি বছরে যে ছয় রাজ্যে বিধানসভা ভোট হবে তার জন্য দলীয় রণকৌশল চূড়ান্ত করা হবে। পাশাপাশি আগামী বছর লোকসভা ভোটে বিজেপিকে রুখতে দল বৃহত্তর জোট গড়ার জন্য ঝাঁপাবে কিনা, তা নিয়েও আলোচনা হবে।

রাহুল গান্ধির ভারত জোড়ো যাত্রা ঘিরে দেশজুড়ে যে ব্যাপক সাড়া মিলেছে তা যাতে ইভিএমে প্রতিফলিত করা যায় তার জন্য বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হতে পারে। পাশাপাশি মল্লিকার্জুন খাড়গে সভাপতি হওয়ার পরে দলের ওয়ার্কিং কমিটি গঠন করা সম্ভব হয়নি। ওয়ার্কিং কমিটি গঠন নিয়েও আলোচনা হতে চলেছে। কংগ্রেসের এক শীর্ষ নেতা জানিয়েছেন, ‘দলের বর্তমান সভাপতি যাতে নিজের মতো করে সংগটন চালাতে পারেন তার জন্য সোনিয়া-রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধি স্টিয়ারিং কমিটির বৈঠকে না থাকার সিদ্ধান্ত নিয়েছেন। গত ২৫ বছরে এই প্রথম স্টিয়ারিং কমিটির বৈঠকে গান্ধি পরিবারের কোনও সদস্য গরহাজির থাকছেন।’

Published by:

Share Link:

More Releted News:

পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করল রিজার্ভ ব্যাঙ্ক, গ্রাহকদের টাকা সুরক্ষিত?

মুখ্যমন্ত্রীর ফোন ধরলেন না আপ ছেড়ে বিজেপিমুখী হরভজন সিংহ

লখনউয়ের গুরুকুলে ১১ বছরের ছাত্রকে পিটিয়ে হত্যা, গ্রেফতার অধ্যক্ষ ও তাঁর প্রেমিকা

হানা দিয়েছিল ইডি, রাঘব চাড্ডার সঙ্গে বিজেপিতে সামিল হলেন অশোক মিত্তালও

শেয়ার বাজারে অব্যাহত রক্তক্ষরণ, ১০০০ সূচক কমল সেনসেক্স

জগন্নাথ দেবের মন্দিরের প্রহরী খুন! উধাও দানবাক্সের টাকা, নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ