চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

লিফট দেওয়ার প্রস্তাব তরুণীকে, গাড়িতে উঠতেই নির্জন জায়গায় গণধর্ষণ, ডবল ইঞ্জিন রাজ্যে আলোড়ন

নিজস্ব প্রতিনিধি:‌ আবার ডবল ইঞ্জিন রাজ্যে গণধর্ষণের অভিযোগ। এক তরুণীকে রাতে লিফট দেওয়ার প্রস্তাব দেয় অভিযুক্তরা। তাদের কথায় বিশ্বাস করে গাড়িতে উঠতেই তীব্র গতিতে চলতে থাকে গাড়ি। আর নির্জন জায়গায় নিয়ে গিয়ে ওই তরুণীকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। চলন্ত গাড়িতে ওই তরুণীকে গণধর্ষণ করা হয় উত্তরাখণ্ডের রুদ্রপুর এলাকায়। এই ঘটনা এবার প্রকাশ্যে আসায় আলোড়ন পড়ে গিয়েছে। ওই তরুণীকে লিফট দেওয়ার প্রস্তাব দিয়ে গণধর্ষণ করার অভিযোগে দু’‌জন গ্রেফতার করেছে পুলিশ।

এদিকে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বারবার গণধর্ষণের অভিযোগ উঠে আসায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। আর উত্তরাখণ্ডের ঘটনা নিয়ে পুলিশ সূত্রে খবর, ওই তরুণী উধম সিং নগরের রুদ্রপুরের সিডকুল শিল্প এলাকায় একটি সংস্থায় কর্মরত। রাত হয়ে যাওয়ায় ওই তরুণী অপেক্ষা করছিলেন বাস অথবা অন্য কোনও যানবাহনের জন্য। তখনই একটি গাড়ি এসে তাঁকে লিফট দেওয়ার প্রস্তাব দেয়। এমনকী বাড়িতে পৌঁছে দেওয়ারও কথা বলা হয়। কিন্তু ওই গাড়িতে থাকা দুই ব্যক্তি তাঁকে তাঁদের গাড়িতে তুলে নিয়ে নির্জন জায়গায় গণধর্ষণ করে।

অন্যদিকে ওই তরুণী রুদ্রপুর এলাকার বাসিন্দা। গত সোমবার এই ঘটনা ঘটেছিল। কিন্তু তারপর গণধর্ষণের জেরে অসুস্থ হয়ে পড়ায় এই খবর চাউর হয়নি। এবার পুলিশে ওই তরুণী লিখিত অভিযোগ দায়ের করতেই গোটা ঘটনা সামনে চলে এসেছে। নির্যাতিতা সংস্থার ট্র্যানজিট ক্যাম্প এলাকায় যানবাহনের জন্য অপেক্ষা করছিলেন। তখনই একটি গাড়িতে দু’‌জন এসে তাঁকে লিফট দেওয়ার প্রস্তাব দেয়। তাঁকে তাঁর নির্দিষ্ট গন্তব্যে নামিয়ে দেওয়া হবে বলেও জানায় ওই দু’‌জন অভিযুক্ত। তাঁদের কথায় বিশ্বাস করেই গাড়িতে উঠেছিলেন তরুণী। পুলিশ সূত্রে খবর, তারপরই অভিযুক্তরা তাঁকে তাঁর গন্তব্যে নিয়ে যাওয়ার পরিবর্তে একটি নির্জন জায়গায় নিয়ে যায়। সেখানেই গাড়ির মধ্যে গণধর্ষণ করা হয় তাঁকে বলে অভিযোগ করেছেন ওই তরুণী। এমনকী গণধর্ষণ করার পরে তাঁকে ফাঁকা জায়গায় নামিয়ে চম্পট দেয় ওই দু’জন।

এছাড়া ওই লাগাতার নির্যাতনের পর সেখান থেকে কোনও মতে ফিরতে সক্ষম হন নির্যাতিতা। ট্র্যানজিট ক্যাম্প থানায় এসে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন ওই তরুণী। রুদ্রপুরের সার্কেল ইন্সপেক্টর প্রশান্ত কুমার জানান, তরুণীর অভিযোগের ভিত্তিতে গণধর্ষণের মামলা দায়ের করে তদন্ত শুরু হয়। অভিযুক্তদের ধরার জন্য একাধিক দল গঠন করে তল্লাশি করা হয়। ওই তল্লাশিতে রাহুল দাস নামে এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়। রাহুল উত্তরপ্রদেশের পিলভিটের গাবিয়া সরাই এলাকার বাসিন্দা। রুদ্রপুরের আদর্শ কলোনিতে থাকে। পরে অন্য অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। অপরাধের জন্য ব্যবহৃত গাড়িটিকেও এবার বাজেয়াপ্ত করা হয়েছে। ওই গাড়িটি একটি হোটেলের কাছে ফেলে চম্পট দেয় অভিযুক্তরা। ওই গাড়ির ফরেনসিক পরীক্ষা করা হয়। ওই গাড়ি থেকে তরুণীর চুল এবং আরও কিছু জিনিস মিলেছে।

Published by:

Share Link:

More Releted News:

উপেক্ষার বদলা! প্রেমিককে চেয়ারে বেঁধে আগুনে পুড়িয়ে মারল প্রেমিকা

কেরলের বাজি কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু আটজনের

মহারাষ্ট্রের পালঘরে আতশবাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত ২ শ্রমিক

সহ্যসীমার বাইরে তাপমাত্রা, বাড়ির কাছে এসি হোটেল বুক করলেন তরুণী! ভাইরাল নেটদুনিয়ায়

অফিসের ক্রেডিট কার্ড থেকে খরচ ২৭ লক্ষ, হিসেব চাইতেই বসকে অশ্লীল ছবি পাঠিয়ে ব্ল্যাকমেইল

ভোট না দিলে নাম কাটার আতঙ্ক, চড়া ভাড়া গুনেই কেরল থেকে বাংলায় ফিরছেন পরিযায়ীরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ