ভারতে ৪৫৩ কর্মীকে ছঁটাইয়ের নোটিশ ধরাল গুগল

ছাঁটাইয়ের কারণ ব্যাখ্যা করেনি তথ্য প্রযুক্তি সংস্থা।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আচমকাই ভারতে কর্মরত ৪৫৩ কর্মীকে চাকরি থেকে ছাঁটাইয়ের নোটিশ ধরিয়ে দিল তথ্য প্রযুক্তি সংস্থা গুগল। বৃহস্পতিবার রাতে গুগল ইন্ডিয়ার ভারত শাখার প্রধান তথা ভাইস প্রেসিডেন্ট সঞ্জয় গুপ্তা এক ইমেল পাঠিয়ে ওই কর্মীদের কাজ থেকে বরখাস্তের কথা জানান। ছাঁটাইয়ের নোটিশ পেয়ে কাজ হারানো কর্মীরা বিস্মিত হয়ে গিয়েছেন। কী কারণে ছাঁটাই করা হলো, তার কোনও কারণ ব্যাখ্যা করেননি গুগল কর্তা।

আর্থিক মন্দার পদধ্বনি শোনার সঙ্গে সঙ্গেই কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে বিশ্বের নামী তথ্য প্রযুক্তি সংস্থাগুলি। মাইক্রোসফট থেকে শুরু করে মেটা, সাপ থেকে শুরু করে আলফাবেট-সব সংস্থাই স্পষ্ট জানিয়ে দিয়েছে, আর্থিক মন্দার হাত তেকলে বাঁচতে কর্মী ছাঁটাই ছাড়া আর কোনও পথ খোলা নেই। গত মাসেই গুগল, ইউটিউবের মালিক আলফাবেটের সিইও সুন্দর পিচাই ঘোষণা করেছিলেন, চলতি বছরেই বিশ্বের বিভিন্ন প্রান্তে কর্মরত সংস্থার ৬ শতাংশ কর্মীকে ছেঁটে ফেলা হবে। প্রায় ১২,০০০ কর্মী ছাঁটাইয়ের মুখে পড়বেন। ওই ঘোষণার পরেই কাজ হারানোর আশঙ্কায় ভুগতে সুরু করেছেন গুগল, ইউটিউবে কর্মরত কর্মীরা।

ভারতে যে ৪৫৩ কর্মীকে ছাঁটাইয়ের নোটিশ ধরানো হয়েছে তাঁদের কাছে ব্যক্তিগতভাবে মেল পাঠিয়েছেন গুগল তথা আলফাবেট সিইও সুন্দর পিচাই। ওই ইমেলে তিনি লিখেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে ইতিমধ্যেই কর্মীদের ছাঁটাইয়ের নোটিস ধরানো হয়েছে। বিশ্বের অন্যান্য দেশেও কর্মী ছাঁটাইয়ের প্রক্রিয়া শুরু হয়েছে। সংস্থাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কর্মী ছাঁটাই ছাড়া আর কোনও বিকল্প পথ খোলা ছিল না।’  

 

যৌন মন্ত্রক গঠনের প্রস্তাব ঘিরে তুলকালাম, সংসদের ভিতরেই ঘুষোঘুষি-লাথালাথিতে জড়ালেন সাংসদরা

চাকরীপ্রার্থীদের জন্য সুখবর, কালীপুজোর আগেই সাড়ে ৮ হাজার শূন্যপদে নিয়োগ

ক্রাইম ব্রাঞ্চের অফিসেই দিনের পর দিন নাবালিকাকে যৌন নির্যাতন! অভিযুক্ত পুলিশকর্তা

উত্তরপ্রদেশে এসআইআরে এক কোটি হিন্দু ভোটারের নাম বাদ, উদ্বিগ্ন যোগী আদিত্যনাথ

‘চলে যাওয়ার পর দ্বিতীয় বিয়ে করো…’ ছয় বছরের ছেলেকে নিয়েই ১৮ তলা থেকে ঝাঁপ মহিলার

স্ত্রীর দামি গয়না-ঘড়ি চুরির দায়ে স্বামীকে ৪০ কোটি টাকা ক্ষতিপূরণের নির্দেশ দুবাই আদালতের

‘বাংলায় জ্ঞানেশের পুজো হচ্ছে,’ বিরোধীদের তোপ দেগে বললেন শমীক

দর্শকদের উদ্দেশ্যে অশালীন অঙ্গভঙ্গির অভিযোগ! বিতর্কে জড়ালেন হ্যাজেলউড, ভাইরাল স্টার্কের ভিডিও

প্রেমের প্রস্তাব প্রত্যাখান, ক্লাসে ঢুকে করাত দিয়ে দশম শ্রেণির ছাত্রীর উপরে প্রাণঘাতী হামলা

বাজল ভোটের ঘন্টা, পঞ্জাবে ৪০ আসনে প্রার্থী ঘোষণা আপের

বাজারে মরা মাছ বিক্রি হচ্ছে! ‘দেখেশুনে কিনতে’ নির্দেশ বনমন্ত্রীর

‘মা ফ্লাইওভারে দুর্ঘটনায় অভিযুক্তকে কোমড়ে দড়ি বেঁধে গ্রেফতার করা উচিত,’ দাবি অগ্নিমিত্রার

TET পাশ পরীক্ষার্থীদের ফেল দেখানোর অভিযোগ, ২০২৫-এর প্রাথমিক নিয়োগ ঘিরে হাইকোর্টে মামলা

‘অর্ণবে’র পর ‘মুরাসু’, ফের বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড়, কালীপুজোতে ভাসবে বাংলা