৯ মাস নয়, ৬ মাস বাদেই নেওয়া যাবে করোনার বুস্টার ডোজ

গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসের দৈনিক সংক্রমণ আগের দিনের চেয়ে ১০৩ শতাংশ বেড়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দেশে নতুন করে চোখ রাঙিয়ে চলেছে প্রাণঘাতী করোনাভাইরাস (Coronavirus)। গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসের দৈনিক সংক্রমণ (Daily Cases) আগের দিনের চেয়ে ১০৩ শতাংশ বেড়েছে। আর ওই পরিসংখ্যানেই কার্যত সিঁদূরে মেঘ দেখছেন স্বাস্থ্য মন্ত্রকের (Health Ministry) শীর্ষ আধিকারিকরা। তাই বুধবার বিকালে তড়িঘড়ি কোভিড বুস্টার ডোজ নেওয়ার নিয়মের ক্ষেত্রে বদল ঘটানো হল। সম্পূর্ণ ডোজ নেওয়ার ৬ মাস পেরিয়ে গেলেই করোনার বুস্টার ডোজ নেওয়া যাবে বলে টিকা সংক্রান্ত জাতীয় কারিগরি উপদেষ্টা সমিতির (National Technical Advisory Group on Immunisation (NTAGI) পক্ষ থেকে সুপারিশ করা হয়েছে। আর সেই সুপারিশের পরেই কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ (Union Health Secretary Rajesh Bhushan) বিভিন্ন রাজ্যের মুখ্যসচিবকে চিঠি দিয়ে জানিয়েছেন, নতুন নিয়ম যেন অনুসরণ করা হয়।

দেশে করোনার বুস্টার ডোজ চালু হওয়ার পরে স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছিল, টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার নয় মাস বাদেই বুস্টার ডোজ দেওয়া যাবে। ফলে দেশে বুস্টার ডোজ দেওয়ার হার যথেষ্টই কম। কিন্তু গত মাস খানেক ধরে যেভাবে মারণ ভাইরাসের সংক্রমণ বেলাগাম হয়ে উঠেছে, তাতে বুস্টার ডোজের নিয়মের ক্ষেত্রে পরিবর্তন আনার পক্ষে সওয়াল করেছিলেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

এদিন বিভিন্ন রাজ্যের মুখ্যসচিব ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসকদের কাছে পাঠানো চিঠিতে কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ লিখেছেন, ‘১৮ থেকে ৫৯ বছর বয়সী যারা কোভিডের দুটি টিকা অর্থা‍ৎ সম্পূর্ণ ডোজ নিয়েছেন তারা দ্বিতীয় ডোজ নেওয়ার ২৬ সপ্তাহ বা ছয় মাস হয়ে গেলে বুস্টার ডোজ নিতে পারবেন। সরকারি হাসপাতাল ও বেসরকারি নার্সিংহোম কিংবা ক্লিনিক থেকে যারা টিকা নিয়েছেন, তাঁদের সবাই এই সুবিধা পাওয়ার যোগ্য।’

তিনটি F-35 যুদ্ধবিমান ধ্বংস নিয়ে ইরানের দাবি খারিজ করল মার্কিন সেনা

জর্ডানে হামলা চালিয়ে ৩টি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি আইআরজিসি’র

সকাল নাকি সন্ধ্যা? মন্দির দর্শনের শুভ সময় কোনটি? জানুন…

মধুমেহতে আক্রান্তদের ভাত-মধু-গুড় আদৌ নিরাপদ? গ্লাইসেমিক ইনডেক্স নিয়ে কী বলছেন বিশেষজ্ঞরা?

চল্লিশের পর নতুন সম্পর্কে জড়িয়েছেন? জেনে নিন মসৃণভাবে এগিয়ে যাবেন কিভাবে?

‘শ্বশুরবাড়ির লোকজনের মানসিকতা কখনও বদলাবে না’, গঞ্জনার হাত থেকে মুক্তি পেতে আত্মঘাতী শিক্ষিকা

বারবার হজমের সমস্যায় ভুগছেন? জীবনযাত্রার সহজ পরিবর্তনেই দূর হবে ক্রনিক গ্যাস্ট্রাইটিস

নাবালিকাকে অপহরণ-খুনে অভিযুক্ত পুলিশ কনস্টেবলকে গণধোলাই দিলেন চিকি‍ৎসক-নার্সরা

বাস্তবের ‘দৃশ্যম’, সায়ানাইড খাইয়ে খুন, তার পর স্বামীর দেহ কারখানায় পুঁতে রাখলেন স্ত্রী

নেপালে সাম্প্রদায়িক দাঙ্গায় নিহত ৩, একাধিক শহরে কার্ফু

পাকিস্তানে বসে জঙ্গি কার্যকলাপ, ৫ অভিযুক্তের সম্পত্তি বাজেয়াপ্ত জম্মু-কাশ্মীর পুলিশের

মেটাল ডিটেক্টর থেকে বাঁচতে সোনার বিস্কুটে কালো টেপ লাগিয়েছিলেন অনুব্রত ঘনিষ্ঠ টুলু

রিষড়ায় বসে গোটা দেশে প্রতারণা! বড় চক্রের পর্দাফাঁস করল পুলিশ

দ্বিতীয় বিয়ে করায় ধারালো অস্ত্র দিয়ে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী