তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য পৃথক শৌচাগার, নোটিস গুজরাত হাইকোর্টের

তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য পৃথক শৌচাগারের বিষয়ে গুজরাত রাজ্য সরকার ও ভারত সরকার কী ভাবছে তা আগামী ১৬ জুনের মধ্যে জানতে চাইল গুজরাত হাইকোর্ট।

Share:

নিজস্ব প্রতিনিধি: সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চে যখন সমলিঙ্গের বিয়ের আর্জি জানিয়ে ঠিক তখনই গুজরাত হাইকোর্ট(Gujrat High Court) এক বড় সিদ্ধান্ত নিল। বুধবার গুজরাত হাইকোর্ট সেই রাজ্যের সরকারকে(Gujrat State Government) ও কেন্দ্রে ক্ষমতাসীন নরেন্দ্র মোদির(Narendra Modi) সরকারকে উদ্দেশ্য করে একটি নোটিস(Notice) জারি করেছে। সেই নোটিসে বলা হয়েছে তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য পৃথক শৌচাগারের(Toilets for Transgenders) প্রয়োজন। এই বিষয়ে গুজরাত রাজ্য সরকার ও ভারত সরকার কী ভাবছে তা আগামী ১৬ জুনের মধ্যে আদালতকে জানাক। ডা. স্নেহা অশ্বিনীভাই ত্রিবেদী ও ভারত সরকারের মধ্যে চলা জনস্বার্থ মামলায় বুধবার এমনই পদক্ষেপ করেছে গুজরাত হাইকোর্টের প্রধান বিচারপতি এ জে দেশাই ও বিচারপতি বীরেন বৈষ্ণবের ডিভিশন বেঞ্চ।      

আরও পড়ুন বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস মানেই ‘ধর্ষণ’ নয়, রায় হাইকোর্টের

এই মামলার শুনানিতে মামলাকারী ডা. স্নেহা অশ্বিনীভাই ত্রিবেদীর তরফে দাঁড়ানো আইনজীবী বিল্লভ ভাটিয়া আদালতকে জানিয়েছিলেন, গোটা গুজরাতে তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য কোনও জন শৌচালয় নেই। রাস্তাঘাটে যত জন শৌচালয় আছে তার সবই হয় পুরুষদের জন্য নাহয় মহিলাদের জন্য। প্রত্যেক মানুষের কিছু মৌলিক অধিকার আছে যা লিঙ্গ ভেদে ভিন্ন ভিন্ন হয়ে যায় না। তার মধ্যে অন্যতম হল তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য পৃথক শৌচালয়ের বিষয়টি যা গুজরাতে কোথাও মানা হয়নি। সেই সব জায়গায় তৃতীয় লিঙ্গের মানুষদের অন্য লিঙ্গের মানুষদের জন্য বানানো শৌচালয় ব্যবহার করতে বলা বা করতে বাধ্য করা শুধু বেআইনি নয়, অমানবিকও। নালসা মামলায় সুপ্রিম কোর্ট বৃহন্নলাদের তৃতীয় লিঙ্গের মানুষ হিসাবে স্বীকৃতি দিয়েছে। আর সেই সূত্রে দেশের আর পাঁচটা নাগরিকদের মতো তাঁদেরও সমঅধিকার রয়েছে। তাই তাঁদের জন্য পৃথক শৌচালয় গড়ে না তোলা শুধু সেই রায়ের উপেক্ষাই তাই নয় সংবিধানের ১৫ ও ২১ নম্বর ধারার লঙ্ঘনও। দেশের পুরুষ ও মহিলাদের মতোই তৃতীয় লিঙ্গের মানুষদেরও পৃথক শৌচালয়ের সুবিধা পাওয়ার পূর্ণ অধিকার আছে। কিন্তু দুর্ভাগ্য যে সেই ব্যবস্থা কোথাও না থায় তাঁদের পুরুষ অথবা মহিলাদের শৌচাগার শুধু যে ব্যবহার করতে হয় তাই নয় পাশাপাশি হয়রানি, হেনস্থা ও শারীরিক নিগ্রহেরও শিকার হতে হয়। এর সঙ্গে অপমান, গালিগালাজ, ক্টাক্ষ তো রয়েইছে।

আরও পড়ুন বার বার অশান্তির জেরে কালিয়াগঞ্জে স্তব্ধ Internet

শুনানিতে আদালতে এটাও জানানো হয় যে, নালসা মামলার রায়ে সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল বৃহন্নলাদের যথাযথ প্রতিটি সরকারি হাসপাতালে চিকিৎসার যথাযথ ব্যবস্থা করতে হবে কেন্দ্র সরকার ও প্রতিটি রাজ্য সরকারকে এবং সেই সঙ্গে তাঁদের জন্য পৃথক শৌচালয়েরও ব্যবস্থা করতে হবে। কিন্তু তা করা হয়নি। মানুষ হিসাবে প্রত্যক লিঙ্গের অধিকার আছে পরিচ্ছন্ন, নিরাপদ শৌচালয় ব্যবহার করার। কিন্তু সেই ব্যবস্থা না হওয়ায় বৃহন্নলাদের পুরুষ অথবা মহিলাদের শৌচালয় ব্যবহার করতে হয় এবং যৌন নিগ্রহের পাশাপাশি মানসিক ও শারীরিক হেনস্থার মুখে পড়তে হচ্ছে। এই ব্যাখার পরেই আদালত নোটিস জারি করেছে।

শুধু মদ-সিগারেট নয়, রোজকার এই অভ্যাসেই হতে পারে ক্যানসার!

অজান্তেই শরীরে বাসা বাঁধছে ক্যানসার? দায়ী হতে পারে পুরনো সংক্রমণ!

পুজোয় একদিনের ছুটি? ঘুরে আসুন পাহাড় ও জঙ্গলে ঘেরা ঘাটশিলা

হলুদে সোনার আভা, কখনও কৃষ্ণবর্ণা! শাস্ত্রে ঠিক কেমন দুর্গার গায়ের রং?

৯ দিনে বদলাবে ভাগ্য! নবরাত্রিতে কেন জরুরি এই সাধনা?

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে সাবধান, বিনিয়োগ লাভজনক হতে পারে

আগামী বছর বিশ্বকাপে কবে-কবে মাঠে নামবেন শুভমন গিলরা, রইল ক্রীড়াসূচি

বিশ্বকাপে ১০ অক্টোবর ভারত-পাকিস্তান মহারণ, তিন বার মুখোমুখি হতে পারেন বাবর-রোহিতরা

অলৌকিক! মৃত্যুদণ্ড কার্যকর করতে দুটি প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার পরেও বেঁচে গেলেন মার্কিন মহিলা

পিকনিক করে ফেরা হল না, রায়গড়ের সমুদ্র সৈকতে স্নান করতে নেমে সলিল সমাধি ৮ পড়ুয়ার

ঢাকায় গ্রেফতার বসিরহাটের যুবকের বিরুদ্ধে RAW-র হয়ে ‘গুপ্তচরবৃত্তির’ অভিযোগে মামলা

যুবভারতীতে ব্রাজিল-ভারত ম্যাচকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা, একাধিক বিধিনিষেধ আরোপ

‘দলের বাকি সাংসদ-বিধায়কদের নিয়ে কংগ্রেসে সামিল হোন,’ মমতাকে পরামর্শ অধীরের

মুক্তির আগেই ঝড় তুলল দৃশ্যম-৩, ৫০ কোটির আগাম বুকিং