পকসো আদালতের বিচারকের ঝুলন্ত দেহ উদ্ধার

ওড়িশার কটকে পকসো আদালতের বিচারকের ঝুলন্ত দেহ উদ্ধার হল তাঁর সরকারি বাসভবন থেকে ৷ প্রাথমিক তদন্তে আত্মহত্যা বলে মনে করা হচ্ছে ৷

Share:

নিজস্ব প্রতিনিধি, কটক : ওড়িশার কটকে পকসো আদালতের বিচারকের ঝুলন্ত দেহ উদ্ধার হল তাঁর সরকারি বাসভবন থেকে ৷ মৃত বিচারকের নাম সুবাসকুমার বিহারি ৷ শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে ৷ প্রাথমিক তদন্তে আত্মহত্যা বলে মনে করা হচ্ছে বলে জানিয়েছেন কটক জোন-৩ অ্যাসিসটেন্ট পুলিশ কমিশনার তাপস চন্দ্র প্রধান ৷ তবে নেপথ্যে কোনও রহস্য আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে ।

পুলিশ তদন্তে নেমে জানতে পেরেছে, ২ দিনের ছুটির পর শুক্রবার বিচারক সুবাসকুমার বিহারির কাজে ফেরার কথা ছিল ৷ কিন্তু, সকাল ১০টা নাগাদ তাঁর স্টেনোগ্রাফার আরএন মহাপাত্রকে ফোন করে শুক্রবারও ছুটির আবেদন করে দিতে বলেন বিচারক ৷ এরপর থেকেই বিচারকের সঙ্গে আর যোগাযোগ করা যাচ্ছিল না। পরে তাঁর বাসভবন থেকে দেহ উদ্ধারের বিষয়টি প্রকাশ্যে আসে । ঘটনায় সময় বাড়িতে আর কেউ ছিলেন না বলে জানতে পেরেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান তিনি আত্মঘাতী হয়েছেন ৷ তবে, মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হতে ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করা হচ্ছে ৷ অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে ৷ বিচারকের কোনও মানসিক অবসাদ ছিল কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে ৷ মৃত বিচারকের ভাই সুবোধ বিহারি জানিয়েছেন, মূলত কাজের ব্যস্ততার কারণেই দাদা সুবাস কুমার বিহারির সঙ্গে খুব একটা বেশি কথা হত না তাঁর ৷ ফলে, পারিবারিক কোনও সমস্যা ছিল কিনা, তা তিনি জানেন না ৷ এ নিয়ে মৃত বিচারকের পরিবারের সঙ্গে কথা বলছেন তদন্তকারীরা ৷

‘আশিসদাকে চাপ দিয়েছিল ঋতব্রতরা,’ বিস্ফোরক দাবি কুণালের

‘ভয় দেখিয়ে কংগ্রেসকে দমানো যাবে না’, নাকাশিপাড়া জোড়া খুনে বিস্ফোরক শুভঙ্কর সরকার

বিয়ের পর সন্তানদের ইসলামিক শিক্ষা দিয়েছিলেন শর্মিলা ঠাকুর, বড় তথ্য ফাঁস করলেন কন্যা সাবা

আরজি কর হাসপাতালে চিকিৎসার গাফিলতিতে রোগীমৃত্যুর অভিযোগ, মুখ্যমন্ত্রীকে নালিশ পরিবারের

ঝিঙে দেখলেই মুখ ভার? এই সবজি দিয়ে বানিয়ে ফেলুন রসগোল্লা, চেটেপুটে খাবে ছোটরাও

সাপে কাটা ভাইয়ের জ্ঞান ফেরাতে এক ঘণ্টায় ১৫০ বার চড় মারলেন দাদা, ভাইরাল ভিডিএ

‘আশিসদার পরিবারের পাশে মুখ্যমন্ত্রী রয়েছেন,’ বললেন অনুব্রত

কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা, সীমানা সিল করল পুলিশ

নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বদল আবহাওয়ার, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

রহস্যমৃত্যু রাজ্যের প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের, ঘটনাস্থল থেকে উদ্ধার সুইসাইড নোট

স্বাধীনতা দিবসের রাতে জোড়া খুন নদিয়ায়, গুলিতে ক্ষত বিক্ষত কংগ্রেস নেতা ও তাঁর ছেলে

‘দু’দিনের মধ্যেই ফুটপাথ খালি করতে হবে,’ ল্যান্সডাউন বাজারে গিয়ে নির্দেশ অগ্নিমিত্রার

‘দাগি লোকরা সাংসদ-বিধায়ক হয়েছেন’, বিস্ফোরক দিলীপ ঘোষ

ঘরের মাঠেই অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ