হরিয়ানায় উৎসবের আবহে চলছে বিধানসভার ভোট

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে হরিয়ানায় বিধানসভা নির্বাচন। শনিবার সকাল ৭ টা থেকে রাজ্যের ৯০ টি আসনে শুরু হয়েছে ভোট প্রক্রিয়া। সকাল থেকে হরিয়ানার বিভিন্ন কেন্দ্র কড়া নিরাপত্তার মোড়কে ঢেকে গিয়েছে। পুলিশের পাশাপাশি আধা সামরিক বাহিনীও রয়েছে নিরাপত্তার দায়িত্বে। এদিন রাজ্যজুড়ে মোট ২০  হাজার ৬৩২ টি বুথে  ২ কোটি ৩  লক্ষ ৫৪  হাজার ৩৫০  জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন ৷ জানা গিয়েছে এখনও পর্যন্ত শান্তিপূর্ণভাবে চলছে ভোট গ্রহণ। 

হরিয়ানা বিধানসভা নির্বাচনে রয়েছেন একের পর এক হেভিওয়েট প্রার্থী। বিজেপির হয়ে লড়ছেন মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনি আর কংগ্রেসের হয়ে  ভূপিন্দর সিং হুডা এবং ভিনেশ ফোগাট। শুধু তাই নয়  জেজেপির দুষ্মন্ত চৌটালা সহ আরও এক হাজারেরও বেশি প্রার্থী এবার লড়তে চলেছেন বিধানসভা নির্বাচনে। বলা বাহুল্য নির্বাচন প্রসঙ্গে বিভিন্ন জনসভায় কংগ্রেস নেতা রাহুল গান্ধি বলেন, ‘ হরিয়ানায় কংগ্রেস ঝড় তুলবে। দল সরকার গঠন করবে। দরিদ্র ও কৃষকদের কাজ করবে দল।‘ অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও হরিয়ানা নির্বাচন নিয়ে বেশ আশাবাদী।

উল্লেখ্য, ২০১৯ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি ৪০টি, কংগ্রেস ৩১টি এবং জেজেপি ১০টি আসন জিতেছিল। এরপরে বিজেপি জেজেপির সমর্থনে সরকার গঠন করেছিল। তবে মার্চ মাসে মনোহর লাল খট্টরকে সরিয়ে নয়াব সিং সাইনিকে মুখ্যমন্ত্রী করার পরে বিজেপির সাথে জেজেপির জোটের সঙ্গে বিরোধ হয়। তাই এই আবহে হরিয়ানা বিধানসভা নির্বাচনে কে গড়বে সরকার সেটাই এখন মূল দেখার বিষয়।  

‘মাইসা’র নাচের শুটিংয়ে গুরুতর চোট, নিতম্বের পেশি ছিঁড়ে কাবু রশ্মিকা, এখন কেমন আছেন নায়িকা?

মোদির ভিডিয়োবার্তা মুছে ফেলার ঘটনায় ক্ষমা চান জুকারবার্গ, দাবি সংসদীয় সমিতির প্রধানের

রান্নার গ্যাস নিয়ে চিন্তা শেষ! মাত্র ৪ ঘণ্টায় হাতে পেয়ে যাবেন এলপিজি সিলিন্ডার

‘শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য না রাখতে পারে’, দিল্লিকে হুঁশিয়ারি তারেক সরকারের

চিলির মমিতে মিলল ৫০০ বছরের পুরনো গুটি বসন্তের ডিএনএ

৯,০০০ টাকা সস্তা হল ৫০MP ক্যামেরার Vivo 5G, কোথায় মিলবে এই স্মার্টফোন!

সুরাপ্রেমীদের জন্য বড় ধাক্কা! ওল্ড মঙ্ক-সহ একাধিক জনপ্রিয় মদ নিষিদ্ধ হচ্ছে

দিল্লি-পটনা থেকে গুয়াহাটি পর্যন্ত সম্পত্তি, কত টাকার মালিক প্রশান্ত কিশোর?

বায়োমেট্রিক নয়, এবার শুধু আঙুলের ছাপেই তোলা যাবে রেশন! বড় ঘোষণা খাদ্য দফতরের

দুর্নীতি রুখতে অ্যাকশন মুডে শুভেন্দু, তিন আইপিএসকে পাঠালেন অ্যান্টি করাপশন ব্রাঞ্চে

মধ্যপ্রদেশের দাতিয়ায় জয়ী কংগ্রেস, গুজরাতের মঞ্জালপুর ধরে রাখল বিজেপি

‘শ্রাবণের তৃতীয় সোমবারেও শিবের মাথায় আর জল ঢালা হল না’, হতাশায় আত্মঘাতী দম্পতি

ঠেলা চালককে চার চাকার মালিক বানিয়ে বাতিল রেশন কার্ড, পুরুলিয়ায় চরম সঙ্কটে দুই ভাইয়ের পরিবার

বিধায়ক চন্দনাকে ক্ষমা চাইতে হবে! আশাকর্মীর দেহ আটকে বিক্ষোভ বাঁকুড়ায়