চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ইউক্রেনের মাটিতে গুলিবিদ্ধ এক ভারতীয় পড়ুয়া: ভি কে সিং

নিজস্ব প্রতিনিধিঃ ইউক্রেনের মাটিতে আক্রান্ত আরও এক ভারতীয় পড়ুয়া। ইউক্রেন এবং রাশিয়ার মধ্যেকার সংঘাতে এই মুহূর্তে ইউক্রেনে যে যুদ্ধকালীন পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার জেরে গুলিবিদ্ধ হয়েছেন এই ভারতীয় পড়ুয়া, বৃহস্পতিবার রাতে এমনটাই জানালেন কেন্দ্রীয় মন্ত্রী ভি কে সিং। এদিন রাতে একটি সর্বভারতীয় সংবাদ সংস্থাকে ভি কে সিং জানান, গুলিবিদ্ধ ওই ছাত্র কিয়েভ থেকে পালানোর চেষ্টা করছিলেন। সেই সময় ওই জায়গায় ব্যাপক গোলাগুলি চলছিল। তখনই তিনি গুলিবিদ্ধ হন বলে খবর। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে কিয়েভের একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত সেখানেই তিনি চিকিৎসাধীন। 

জেনারেল (অব.) ভি কে সিং পোল্যান্ডের রেজেসজো বিমানবন্দর থেকে ওই সর্বভারতীয় সংবাদ সংস্থাকে জানান, ‘আমরা খবর পেয়েছি যে কিয়েভ ছেড়ে যাওয়ার সময় একজন ছাত্রকে গুলি করা হয়েছে। তাঁকে আবার কিয়েভে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানের একটি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। কিয়েভে যখন ইউক্রেনীয় সেনাদের সঙ্গে রুশ সেনার লড়াই চলছিল তখন এই ঘটনা ঘটছে বলে জানা গিয়েছে।’    

উল্লেখ্য, জেনারেল ভি কে সিং হলেন সেই চার কেন্দ্রীয় মন্ত্রীদের মধ্যে একজন যাদের ইউক্রেনের প্রতিবেশী দেশগুলিতে পাঠানো হয়েছে পরিস্থিতি পর্যালোচনার জন্য। এর পাশাপাশি তাঁরা এই মুহূর্তে ব্যাটেল গ্রাউন্ড ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে নিয়ে আসার জন্য কেন্দ্রীয় সরকারের মিশন গঙ্গা নামের যে অভিযান চলছে সেটার ওপরেও নজর রাখছেন। এদিন তিনি আরও জানান যে, বৃহস্পতিবার যখন রাশিয়া ইউক্রেনের ওপর আরও একবার একটি শক্তিশালী হামলা চালায় সেই সময়েও ইউক্রেনে আরও ১৭০০ পড়ুয়া আটকে ছিল। তাঁদের এখনও উদ্ধার করে নিরাপদে দেশে পাঠানো সম্ভব হয়নি। এই প্রসঙ্গে ভি কে সিং বলেন, ‘ভারতীয় দূতাবাস আগেই জরুরি ভিত্তিতে সাফ জানিয়ে দিয়েছিল যে সকলের অবিলম্বে কিয়েভ ছেড়ে চলে যাওয়া উচিত। যুদ্ধের ক্ষেত্রে, বন্দুকের বুলেট কারও ধর্ম এবং জাতীয়তার দিকে তাকায় না। তাই এই মুহূর্তে ওই জায়গায় কোনও দেশের নাগরিকই নিরাপদ নন।’ 

উল্লেখ্য, বিদেশ মন্ত্রকের মতে প্রায় ১৭ হাজার ভারতীয় নাগরিক ইতিমধ্যেই ইউক্রেনের সীমানা ছেড়ে চলে গিয়েছে যেহেতু তাঁদের এই পরামর্শই দেওয়া হয়েছিল।  তাঁদের মধ্যে ইতিমধ্যেই ছয় হাজারেরও বেশি লোককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। অন্যদিকে বৃহস্পতিবার রাতেই ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি জানান, আগামী ২৪ ঘণ্টার মধ্যে আরও তিন হাজার পড়ুয়াকে নিয়ে ভারতের ১৫টি বিমান দেশে এসে পৌঁছবে। 

Published by:

Share Link:

More Releted News:

ক্ষমতায় এলেই পরিবার পিছু বছরে ৬ রান্নার গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে, বিরাট প্রতিশ্রুতি বিজয়ের

দিল্লির বিমানবন্দরে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ, খসে পড়ল ডানা, অল্পের জন্যে রক্ষা

‘আমার থেকে খুশি আর কেউ নয়’,সুপ্রিম কোর্টের রায়কে কুর্নিশ মমতার

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

ইনস্টাগ্রামে হেলিকপ্টার রাইডের লোভনীয় টোপে ৫৪ হাজার টাকা খোয়ালেন মহিলা

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ