হিমাচল প্রদেশে তুষারপাতের জেরে বন্ধ ১০৪ টি রাস্তা, জারি হলুদ সতর্কতা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বর্তমানে তীব্র দাবদহে পুড়ছে বাংলা সহ গোটা দেশ। সেইসময় তুষারে ঢাকল হিমাচল প্রদেশ। খারাপ আবহাওয়ার জন্য বন্ধ হয়েছে ১০৪ টি রাস্তা। লাহুল ও স্পিতিতে কিছু অংশে ৫-৬ ইঞ্চি পর্যন্ত তুষারপাত । এরফলে ব্যাহত হয়েছে জনজীবন।

প্রশাসনের দেওয়া তথ্য অনুসারে তুষারপাতের জেরে লাহুল ও স্পিতিতে ৯৯ টি রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। এছাড়াও কুল্লুতে তিনটি রাস্তা, চাম্বায় একটি এবং কাংড়ায় একটি করে রাস্তা অবরুদ্ধ হয়েছে। হিমাচল প্রদেশ রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, কাংড়ায় বৃষ্টির কারণে একটি সেতু ভেঙে পড়েছে। যা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর নির্মাণ করা হবে।

ভারতীয় আবহাওয়া দফতর ২২ এবং ২৩ এপ্রিল হিমাচলপ্রদেশে বিভিন্ন জায়গায় জারি করেছে হলুদ সতর্কতা। অর্থাৎ আগামী বেশ কয়েকদিন হিমাচলপ্রদেশে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। তাই আবহাওয়া আরও খারাপের দিকে  গেলে দৈনন্দিন কাজকর্ম  ব্যাহত হবে। সেইকারণে হিমাচল প্রদেশের বাসিন্দাদের সতর্ক করেছে প্রশাসন। তবে হাওয়া অফিস এখন জানায়নি  হিমাচল প্রদেশের আবহাওয়া কবে থেকে  স্বাভাবিক হবে । সম্প্রতি ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি)   জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর জন্য চলতি বছর স্বাভাবিকের চেয়ে দেশে  বেশি বৃষ্টি হবে।

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

তারাতলাকাণ্ডে গ্রেফতার কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখ

তেণ্ডুলকরকে ছাড়িয়ে গেলেন জো রুট, নয়া ইতিহাস গড়লেন ইংল্যান্ড অধিনায়ক

লজ্জা! লজ্জা! লজ্জা! ইংল্যান্ডের কাছে চুনকাম হলেন বাবর আজমরা

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ