লোকসভা-বিধানসভা ভোট একসঙ্গে করাতে কত খরচ, জানাল কমিশন

Share:

নিজস্ব প্রতিনিধি : ‘এক দেশ এক ভোট’ নিয়ে প্রশাসনিক মহলে চর্চা শুরু হয়েছে। এরইমধ্যে নির্বাচন কমিশন আদালতকে জানিয়েছে, লোকসভা ও বিধানসভা ভোট যদি একসঙ্গে করাতে হয়, তাহলে নতুন ইভিএম কিনতে প্রতি ১৫ বছরে দিতে হবে দশ হাজার কোটি টাকা।

এদিন আদালতে নির্বাচন কমিশন জানিয়েছে, একটি ইভিএম ১৫ বছর পর্যন্ত চলতে পারে। এক সেট ইভিএমকে দিয়ে তিনটি নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করা যেতে পারে। একইসঙ্গে কমিশনের তরফে জানানো হয়েছে, চলতি বছর সারা দেশ জুড়ে লোকসভা নির্বাচন করতে ১১ লাখ ৮০ হাজার পোলিং স্টেশন লাগবে। লোকসভা নির্বাচন করাতে যদি একটি ইভিএম লাগে, তাহলে লোকসভা ও বিধানসভা নির্বাচন একসঙ্গে করাতে দুই সেট করে ইভিএম লাগবে। এক সেট ইভিএম মেশিনে একটি করে ব্যালট ইউনিট, একটি করে কন্ট্রোল ইউনিট ও একটি করে ভিভিপ্যাট মেশিন লাগবে।

কমিশনের তরফে জানানো হয়েছে, যদি লোকসভা ও বিধানসভা ভোট একসঙ্গে হয় তাহলে ৪৬ লক্ষ ৭৫ হাজার ১০০টি ব্যালট ইউনিট, ৩৩ লক্ষ ৩৩ হাজার ৩০০টি কন্ট্রোল ইউনিট ও ৩৬ লক্ষ ৬২ হাজার ৬০০টি ভিভিপ্যাট মেশিল প্রয়োজন হবে। এই ব্যালট ইউনিট, কন্ট্রোল ইউনিট ও ভিভিপ্যাট কিনতে কত টাকা খরচ পড়তে পারে, তারও একটি আভাস দেয় কমিশন। সেখানে বলা হয়েছে, প্রতিটি ব্যালট ইউনিট কিনতে খরচ পড়বে ৭৯০০ টাকা। প্রতিটি কন্ট্রোল ইউনিট কিনতে খরচ পড়বে ৯৮০০ টাকা ও প্রতিটি ভিভিপ্যাট কিনতে খরচ পড়বে ১৬ হাজার টাকা। কেন্দ্রীয় আইন মন্ত্রকের তরফ থেকে একটি প্রশ্নমালা পাঠানো হয় নির্বাচন কমিশনকে। তার ভিত্তিতেই কমিশন এই কথা জানিয়েছে। কমিশনের তরফে ইতিমধ্যেই স্পষ্ট করে দেওয়া হয়েছে, পরিকাঠামো তৈরি করে যদি লোকসভা ও বিধানসভা ভোট একসঙ্গে করাতে হয়, তাহলে ২০২৯ সালে সেই ভোট করানো সম্ভব হবে। লোকসভা ও বিধানসভা ভোট একসঙ্গে করাতে হলে সংবিধানও সংশোধন করাতে হবে। উল্লেখ্য, প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটি খতিয়ে দেখছে লোকসভা ও বিধানসভা ভোট একসঙ্গে করানো যায় কিনা।

 

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

প্রতিবাদ জানাতে গিয়ে মুম্বইতে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

‘আপনি প্রতিষ্ঠিত চোর সেটা প্রমাণ করব’, মমতাকে বেনজির আক্রমণ শুভেন্দুর

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের

‘শওকত, ‘পুষ্পা’ জাহাঙ্গিরের থেকেও খারাপ অবস্থা হবে,’ অভিষেককে কটাক্ষ শুভেন্দুর

‘আরজি-কর নিয়ে যা করার করব,’ বিধানসভা থেকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

আচমকাই আফগানিস্তানের ওয়ানডে টিমের অধিনায়কত্ব ছাড়লেন হাশমাতুল্লাহ শাহিদি

‘দুর্নীতিতে নাম এলে তদন্ত হবেই, যত বড়ই নেতা হোন’, ২৫ জুলাই CAG রিপোর্ট পেশ করার ঘোষণা শুভেন্দুর

স্যামসাংয়ের Galaxy Unpacked 2026, লঞ্চ হবে নতুন ফোল্ডেবল ফোন এবং এআই ডিভাইস

রান্নার গ্যাসের সিলিন্ডারে ৫০০ টাকা ভর্তুকি, জেনে নিন কারা পাবেন এই বিশেষ সুবিধা?

‘আমি সাধ্বী নই, ভক্তরা টাকা দিয়ে যায়’, বিতর্ক নিয়ে মুখ খুললেন সন্ন্যাসিনী রাধে মা