নাবালিকাকে অপহরণ করে ৩০ হাজার টাকায় বিক্রি, হায়দরাবাদে যৌন চক্রের পর্দাফাঁস, গ্রেফতার ৮

নাবালিকাকে অপহরণের পর দেহব্যবসায় নামানো, হায়দরাবাদে এক ঘৃণ্য অপরাধের পর্দাফাঁস করল পুলিশ। ঘটনায় ৮ অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: নাবালিকাকে অপহরণের পর দেহব্যবসায় নামানো, হায়দরাবাদে এক ঘৃণ্য অপরাধের পর্দাফাঁস করল পুলিশ। ঘটনায় ৮ অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি এই অপরাধে ব্যবহৃত ছয়টি মোবাইল ফোন এবং একটি অটোরিক্সাও জব্দ করা হয়েছে। পুলিশ সূত্রের খবর, গত ২ সেপ্টেম্বর শেখ আতিফ নামের মূল অভিযুক্ত ওই নাবালিকাকে জোর করে তাঁর অটোরিক্সায় তুলে টোলিচৌকি থেকে আত্তাপুরে নিয়ে যায়।

এরপর আতিফ মেয়েটিকে সানা এবং সামরিন বেগম নামে দুই মহিলার কাছে ৩০ হাজার টাকার বিনিময়ে বেচে দেয়। এরপর তাঁরা ওই নাবালিকাকে খাবার ও আশ্রয়ের প্রলোভন দেখিয়ে আত্তাপুরের ২০০ নম্বর পিলারের কাছে সক্রিয় পতিতাবৃত্তি চক্রের মূল হোতা সাবিয়া বেগমের হাতে তুলে দেয়। এরপর তাঁকে নাবালিকাকে পতিতালয়ে আটকে রেখে দিনের পর দিন তাঁর উপর শারীরিক নির্যাতন চালানো হয়। সেই বন্দিদশা থেকে গত ৫ অক্টোবর কোনমতে পালিয়ে আসে ভুক্তভোগী নাবালিকা। বাড়িতে এসে পরিবারকে তাঁর উপর হওয়া সমস্ত অত্যাচারের কথা জানায়। এরপরেই নির্যাতিতার বাবা-মা টোলিচৌকি থানায় একটি অভিযোগ দায়ের করেন।

তদন্তে নেমে পুলিশ আত্তাপুরের ২০০ নম্বর পিলারের কাছে ওই পতিতালয়ে হানা দেয়। সকলকে গ্রেফতার করে। আর তাঁদের জিজ্ঞাসাবাদেই জানতে পারে, নাবালিকাকে হস্তান্তরের সময় আতিফ, সানা ও সামরিনকে ৩০ টাকা দিয়েছিলেন সাবিয়া বেগম। যা তাঁরা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেয়। এরপর নাবালিকাকে পতিতালয়ে জোর করে আটকে রেখে বেশ কয়েকজন তাঁর উপর নৃশংস অত্যাচার চালায়।

নির্যাতিতা চলে যেতে চাইলে তাঁকে মেরে ফেলার হুমকি দেয়। এই ঘটনায় আতিফ, সানা, সামরিন, সাবিয়া বেগমের পাশাপাশি আরও চার অভিযুক্ত মোহাম্মদ হাজিমিয়া, মোহাম্মদ নাদিম, মোহাম্মদ কাইফুদ্দিন এবং আলী বিন আকরামকেও গ্রেফতার করা হয়েছে। যারা মেয়ে পাচার তথা দালালের কাজ করত। তাঁদেরকে রবিবার আদালতে পেশ করা হবে। এই মামলায় ভারতীয় দণ্ডবিধি (আইপিসি), পকসো আইন এবং অনৈতিক কার্যকলাপ (প্রতিরোধ) আইন (আইটিপিএ)-এর অধীনে একটি এফআইআর দায়ের করা হয়েছে। আর গোলকোন্ডা জোনের ডিসিপি জে. রাঘবেন্দ্র রেড্ডি এবং স্থানীয় পুলিশ কর্মকর্তাদের নেতৃত্বে একটি দল পুরো চক্রটির পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করছে।

জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে বিক্ষোভ সামিল, ইমরান খানের বিরুদ্ধে FIR দায়ের করল মুম্বই পুলিশ

সমুদ্রসৈকত দিঘায় আগমনি উৎসব, নাচে-গানে মঞ্চ মাতাবেন শান-অণ্বেষা

মেট্রো নাকি স্পা সেন্টার! চোখের নিচে প্যাচ, মাথায় তোয়ালে জড়িয়ে সফর তরুণীর

‘আমার বন্ধুকে আটক করেছে’, ভ্যানের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ মহিলার, তারপর যা করল পুলিশ…

দুর্গাপুজোর আগে ফের অভিষেকের ‘দুয়ারে’ পুলিশ, দিল নোটিস

ময়দা নয়, সাবুদানা দিয়ে বানান মুচমুচে ডোনাট, সহজ রেসিপিতে জমবে বিকেলের আড্ডা

পুজোর চাঁদা ৫০ হাজার টাকা দিতে অস্বীকার করতেই মারধর, অভিযুক্ত ক্লাবের দুই কর্তা

বাঙালিয়ানা ও আভিজাত্যে ভরপুর, সহজেই বানান চিতল মাছের কালিয়া

‘অবিলম্বে দিল্লি থেকে ব্যারিকেড হটিয়ে দিন’ কেন্দ্রকে কড়া নির্দেশ সুুপ্রিম কোর্টের

মুক্তি পেলেন ধ্রুব রাঠি, যন্তর মন্তরে না যাওয়ার হুঁশিয়ারি দিল্লি পুলিশের

পুজোর আগে শেষ রবিবারের কেনাকাটায় ভিলেন হবে বৃষ্টি? কেমন থাকবে আবহাওয়া…

নীতীশ দলে, বাদ দুবে! ইন্দোরে ঘুরে দাঁড়াতে কেমন হবে ভারতের প্রথম একাদশ

বিজ্ঞাপনের হোর্ডিং থেকে ফুটপাতকে মুক্ত করতে ফিতে হাতে গড়িয়াহাটে অগ্নিমিত্রা

ফের নেপালে প্রাকৃতিক বিপর্যয়! হড়পা বানে ভাসল বাড়ি-রাস্তা বাজার, জারি সতর্কতা