হায়দরাবাদে ফ্ল্যাট দেখানোর অছিলায় চলন্ত গাড়িতে তরুণীকে ধর্ষণ

Share:

নিজস্ব প্রতিনিধি, হায়দরাবাদ: ফ্ল্যাট দেখানোর অছিলায় পানীয়তে ঘুমের ওষুধ মিশিয়ে অজ্ঞান করে চলন্ত গাড়িতেই তরুণীকে ধর্ষণের দায়ে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত দু’জনেই এক আবাসন নির্মাতা সংস্থার বিক্রয়কর্মী। ধর্ষণ-সহ একাধিক ধারায় দুই অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।

নির্যাতিতা মহিলা পুলিশের কাছে অভিযোগ করেছেন, গত রবিবার ফ্ল্যাট দেখানোর জন্য মিয়াপুর থেকে ইয়াদুরিগুট্টায় তাঁকে নিয়ে গিয়েছিলেন আবাসন সংস্থার দুই কর্মী জর্নাদন রেড্ডি এবং সাঙ্গা রেড্ডি। ফ্ল্যাট দেখে ফেরার পথে একটি নির্মীয়মান বহুতলের কাছে গাড়ি দাঁড় করানো হয়। সঙ্গী দুই সেলসম্যান জানান গাড়ি খারাপ হয়ে গিয়েছে। সারাতে সময় লাগবে। এর পরে নৈশভোজের জন্য অনুরোধ জানায় দুই অভিযুক্ত। কিন্তু সেই প্রস্তাব প্রত্যাখান করেন তিনি। এর পরে ঠাণ্ডা পানীয় দেওয়া হয়। সরল মনেই সেই পানীয়তে গলা ভিজিয়েছিলেন। কিন্তু সেই পানীয় পান করার পরেই আচ্ছন্নতা অনুভব করেন। বেহুঁশ হয়ে যান গাড়িতেই। এর পরেই সারা রাত ধরে গাড়িতে ওই দুই সেলসম্যান তাঁকে যৌন হেনস্থা করেন।

অভিযোগপত্রে নির্যাতিতা জানিয়েছেন, শুধু যোন হেনস্থাই করেননি দুই অভিযুক্ত, মারধরও করেছেন। ভোরের দিকে মিয়াপুরের কাছে একটি ফ্ল্যাটের সামনে তাঁকে ফেলে দিয়ে চলে যায় দুই অভিযুক্ত। অভিযোগ পেয়েই ধর্ষণে অভিযুক্ত দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার আদালতে পেশ করা হলে দুজনকেই জেলে পাটানোর নির্দেশ দেন বিচারক।

গর্ভাবস্থায় মাছ খেলেই কমতে পারে প্রেগন্যান্সি হাইপারটেনশনের ঝুঁকি

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

স্ট্রোকের হাত থেকে প্রিয়জনকে বাঁচাতে চান? এই লক্ষণ দেখলেই সতর্ক হোন

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

হাতে সময় কম? সকালে চটজলদি বানিয়ে ফেলুন প্রোটিন সমৃদ্ধ ছোলার স্যান্ডউইচ

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

‘ইন্দিরাজির মৃত্যুর পরে রাজীবের প্রধানমন্ত্রী হওয়ার তীব্র বিরোধী ছিলাম’, স্মৃতিচারণ সোনিয়ার

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চমক, আসছেন রজনীকান্ত-প্রভাস

১ নভেম্বর রামলীলা ময়দানে বিক্ষোভ সমাবেশের জন্য কংগ্রেসকে শর্তসাপেক্ষে অনুমতি

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক

প্রি-ওয়েডিং শুটে যাওয়ার পথেই ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৩