‘তাঁদের মতোই বাঁচতে চাই’, ব্লিঙ্কিটের ডেলিভারি এজেন্ট হয়ে বাড়ি-বাড়ি পণ্য পৌঁছে দিলেন রাঘব চাড্ডা

ভারতীয় ডেলিভারি কর্মীদের দৈনন্দিন সংগ্রাম বোঝার জন্য অভিনব পদক্ষেপ নিলেন রাঘব চাড্ডা। এবং একদিনের জন্যে তাঁদের মতো জীবন যাপন করলেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আপনি কী পণ্য ডেলিভারি সংস্থা ‘ব্লিঙ্কিট’-এ কিছু অর্ডার করেছেন? যদি দেখতে পান আপনি পণ্যটি যিনি দিয়ে যাচ্ছেন, তিনি রাঘব চাড্ডা? তখন কী করবেন, কী হুঁশ হারাবেন তো নিশ্চয়ই! হ্যাঁ, সম্প্রতি এমন অবস্থা হয়েছিল দিল্লিবাসীদের। বর্তমানে মোবাইলে একটি ক্লিক করলেই কয়েক নিমিষেই আপনার বাড়িতে পৌঁছে যায় প্রয়োজনীয় পণ্য। সেই কারণেই এখন ঘরে ঘরে জনপ্রিয় হয়ে উঠেছে পণ্য ডেলিভারি সংস্থা ‘ব্লিঙ্কিট’। ২৪ ঘন্টা এদের সার্ভিস দেওয়া-নেওয়া চলে। সুতরাং এই সংস্থার ডেলিভারি কর্মীদের জীবন কঠিন সংগ্রামের। এবার সেই অনুভূতি পরখ করে নিলেন রাজ্যসভার সাংসদ তথা অভিনেত্রী পরিণীতি চোপড়ার স্বামী রাঘব চাড্ডা। সোমবার (১২ জানুয়ারি) তিনি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে, রাঘব চাড্ডা ব্লিঙ্কিট ডেলিভারি এজেন্টের পোশাক পরে বাড়ি-বাড়ি পণ্য দিচ্ছেন।

ভারতীয় ডেলিভারি কর্মীদের দৈনন্দিন সংগ্রাম বোঝার জন্য অভিনব পদক্ষেপ নিলেন রাঘব চাড্ডা। এবং একদিনের জন্যে তাঁদের মতো জীবন যাপন করলেন তিনি। X (পূর্বে টুইটার) এ শেয়ার করা টিজার ভিডিওতে, চাড্ডাকে শুরু থেকে শেষ পর্যন্ত একজন ডেলিভারি রাইডারদের অবতারে দেখা গেল। ক্লিপটি শুরু হয় চাড্ডাকে ব্লিঙ্কিট-ব্র্যান্ডেড টি-শার্ট এবং জ্যাকেট পরে কর্তব্যরত একজন আরোহীর কাছ থেকে ডেলিভারি ব্যাগ তুলে নেওয়ার মাধ্যমে। এরপর তাঁকে স্কুটারে করে ডেলিভারি পার্টনারের সঙ্গে একটি স্থানীয় দোকানে অর্ডারের জিনিসপত্র সংগ্রহ করতে দেখা যায়। শেষ স্টপে, ডেলিভারি এক্সিকিউটিভ লিফট থেকে বেরিয়ে আসেন এবং ডোরবেল বাজান, চাড্ডা চুপচাপ পিছনে পিছনে যান। দর্শকরা যখন রাঘবকে দেখে প্রতিক্রিয়া জানাবেন, তখনই ভিডিওটি শেষ হয়ে যায়, এবং দর্শকদের উদ্দেশ্যে লেখা থাকে ‘সঙ্গে থাকুন।’ ভিডিওটি শেয়ার করে চাড্ডা লিখেছেন, ‘বোর্ডরুম থেকে দূরে, তৃণমূল স্তরে। আমি তাঁদের সঙ্গে দিন কাটিয়েছি।’

 

সম্পূর্ণ ভিডিওটি খুব তাড়াতাড়ি প্রকাশ পাওয়া যাবে বলে আশা করা যাচ্ছে। এত বড় রাজনৈতিক ব্যক্তিত্ব হয়ে রাঘবের এই উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন দর্শকরা। টিজারটি অনলাইনেও কৌতূহল জাগিয়ে তুলেছে। অনেক ব্যবহারকারী সাংসদের প্রশংসা করেছেন যে, তিনি বাকবিতণ্ডার চেয়ে সরাসরি অভিজ্ঞতা বেছে নিয়েছেন। আসলে ডেলিভারি কর্মীদের কর্মপরিবেশ নিয়ে মাঝে মধ্যেই সংসদে গুরুতর অভিযোগ ওঠে। তাঁদের অপ্রত্যাশিত আয়, বর্ধিত কর্মঘণ্টা, স্বাস্থ্য বীমার অভাব, সামাজিক সুরক্ষা সুবিধা নিয়ে কথা বলেছেন মাঝে মধ্যেই কথা বলেন রাঘব চাড্ডা। এবার তিনি নিজে এই বিষয়ে এক্সপেরিমেন্ট করলেন। ২০২৫ সালের ডিসেম্বরে, ব্লিঙ্কিট ডেলিভারি এক্সিকিউটিভের আয় নিয়ে আলোচনার ভিডিও ভাইরাল হওয়ার পর বিতর্ক তৈরি হয়েছিল। চাড্ডা পরে উত্তরাখণ্ডের থাপলিয়াল জি নামে পরিচিত ডেলিভারি পার্টনারের সঙ্গে দেখা করেন এবং সংসদের শীতকালীন অধিবেশনের পরে তাঁকে দুপুরের খাবারের জন্য বাসভবনে আমন্ত্রণ জানান।

মোদির মন্ত্রিসভা থেকে ইস্তফা এল মুরুগানের, ছাড়লেন রাজ্যসভার সাংসদ পদ-ও

দেবী দুর্গার কাছে গয়না খুলে যেতে হয় গৃহবধূদের, ১৮০ বছরের রীতি ভুঁইয়াবাড়িতে

নবরাত্রিতে জ্ঞানেশ ইস্যুতে আন্দোলন নয়, সিদ্ধান্ত বিরোধী জোট ইন্ডিয়ার

৩৬০ দিন সুরক্ষিত থাকেন লকারে, পুজোর পাঁচদিন পুজিত হোন দেবী! কোথায় রয়েছে সোনার দুর্গা?

‘লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অংশ, কেউ সেটা বদলাতে পারবে না,’ বেজিং-কে জবাব নয়াদিল্লির

শরীর থাকবে ফিট, সন্ধের জলখাবারে একবার বানিয়ে দেখুন লাউয়ের খাস্তা কচুরি

সপ্তমীতে বেলুড় মঠে পুজো দেবেন অমিত শাহ, যাবেন শ্রীভূমিতে

চলন্ত ট্রেন থেকে মোবাইল ছিনতাই করতে গিয়ে ফেঁসে গেল চোর, শাস্তি দেখলে শিউরে উঠবেন

‘ছারপোকা-আরশোলাদের থেকে সাবধান থাকতে হবে,’ সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

দুর্গাপুজোয় শহরে ট্রাফিক নিয়ন্ত্রণে মোতায়েন ৬ হাজার পুলিশ, থাকছে অ্যাম্বুলেন্সও

ব্যবসায়ীদের চাপে পিছু হটল কেন্দ্র, দিওয়ালির পরেই চালু হবে ইউপিআই লেনদেন মাশুল

পুজোর মুখে দারুণ খবর! রাজ্যের এই রুটে চালু হল নতুন ৫ টি সরকারি বাস

গাড়িভাড়ার টাকা দিতেই সন্দেহ, বর্ধমানে তল্লাশিতে মিলল লক্ষাধিক টাকার জাল নোট

আফগানিস্তানের বিরুদ্ধে বিশ্বরেকর্ড গড়লেন লিটন দাস, কাকে ছাপিয়ে গেলেন?