Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিহারে ইন্ডিয়ার জোটসঙ্গী প্রাক্তন মন্ত্রীর বাবাকে নৃশংসভাবে খুন, চাপে পড়ে সিট গঠন নীতীশের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিহারের প্রাক্তন মন্ত্রীর বাবাকে নৃশংসভাবে খুন। মঙ্গলবার বিকাশশীল ইনসান পার্টি (VIP) প্রধান মুকেশ সাহানির বাবার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়েছে। দ্বারভাঙার সুপল বাজার এলাকার একটি বাড়ি থেকে  জিতেন সাহানির ক্ষতবিক্ষত দেহ পাওয়া যায়।

জানা গিয়েছে, যে বাড়ি থেকে বাবার দেহ উদ্ধার হয়েছে সেটি মুকেশ সাহানির পৈতৃক বাড়ি।  পুলিশের প্রাথমিক অনুমান, VIP প্রধানের বাবাকে খুন করা হয়েছে। তবে এখন তা স্পষ্ট নয়। ইতিমধ্যেই এই কাণ্ড নিয়ে বিহার পুলিশ তিন সদস্যের বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করেছে। এদিন বাবার মৃত্যুর খবর পেয়ে তড়িঘড়ি মুম্বই থেকে দ্বারভাঙা ফিরে এসেছেন মুকেশ।

উল্লেখ্য , বিকাশশীল ইনসান পার্টির সুপ্রিম হলেন মুকেশ। OBC সম্প্রদায়ের বড় অংশের সমর্থন রয়েছে তাঁর দলের প্রতি। এলাকায় মুকেশ ঘরের ছেলে বলে বেশ পরিচিত।  লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় সরকার বিরোধী জোট ইন্ডিয়া শিবিরের যোগ দেন মুকেশ । তিনি বিহারে আরজেডি এবং কংগ্রেসের সঙ্গে জোট করেছিলেন। এদিনের এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছেন আরজেডির মুখপাত্র সাফ জানিয়ে দিয়েছেন, ‘বিহারে হচ্ছেটা কী? নিত্যদিন খুনের খবর ছাড়া আর কোনও খবরই যেন নেই। বুদ্ধিহীন এক সরকার ক্ষমতায় রয়েছে।‘ তবে কারা বিহারের প্রাক্তন মন্ত্রীকে খুন করল তা এখন সামনে আসেনি। এই ঘটনা নিয়ে নীতীশ কুমারের সরকারের তীব্র সমালোচনা করেছেন বিরোধী শিবিরের একাংশ।

১৯ হাজার ভোটে এগিয়ে সোহম, তৃণমূলের মুখ রক্ষা করলেন তারকা প্রার্থী

তামিলভূমে ইতিহাস গড়ছেন বিজয়! তিরুপতিতে পুজো দিয়েই প্রেমিকের বাড়িতে ছুটলেন তৃষা

কমিশনের নির্দেশে মমতা ও অভিষেকের বাড়ির সামনে নামানো হল কেন্দ্রীয় বাহিনী

ভোটের ময়দানে খেলোয়াড় প্রার্থীরা কে কোন স্থানে?

গণনা চলাকালীন তৃণমূল-বিজেপির সংঘর্ষে তপ্ত আসানসোল

বারামতীতে পাওয়ার পরিবারের গড়ে বিপুল জয়ের পথে অজিত পত্নী সুনেত্রা

সোনারপুর দক্ষিণে কোণঠাসা লাভলি, ১০ হাজার ভোটে এগিয়ে বিজেপির রূপা গঙ্গোপাধ্যায়

বরানগরে পাল্টা লড়াই! ৬ হাজারের বেশি ভোটে এগিয়ে সজল, পিছিয়ে সায়ন্তিকা

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

কেরলে বাম সরকারের বিদায়ঘণ্টা, তামিলভূমে জোর টক্কর স্ট্যালিন-বিজয়ের

ইরানের রাতের ঘুম ওড়াতে ‘Project Freedom’ মিশনের ঘোষণা ট্রাম্পের

ভোটের বিজয় মিছিলে শর্ত বাঁধলেন কমিশন, হিংসা রুখতে কড়া বার্তা CEO-র

তামিলনাড়ুতে বিপুল ভোটে এগিয়ে TVK, বিজয়ের চেন্নাইয়ের বাড়িতে নিরাপত্তা জোরদার

বাংলা জয় বিজেপির! বারাণসীতে বিলি হল ঝালমুড়ি