চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সংখ্যাগরিষ্ঠতা পাবে ইন্ডিয়া জোট, আত্মবিশ্বাসী খাড়গে

নিজস্ব প্রতিনিধিঃ শেষ দফা অর্থাৎ সপ্তম দফা ভোটের আগে ফের বিরোধী ইন্ডিয়া জোটের জয়গান করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। যখন লোকসভা নির্বাচনের প্রচার তুঙ্গে সেইসময় কংগ্রেস সভাপতি সাফ জানিয়ে দিয়েছেন, আসন্ন নির্বাচনে ইন্ডিয়া জোট জয়লাভ করবে। কারণ,  বিজেপি ধর্মীয় ও বিভেদমূলকতে জনগণকে বিব্রত করছে। পাশাপাশি খাড়গে দাবি করেছেন,  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নির্বাচনী প্রচারে ৪২১ বার ‘মন্দির-মসজিদ-মুসলিম’ সম্পর্কে কথা বলেছেন । তবে ইন্ডিয়া জোট জনগণকে অসুবিধা নিয়েই সরব হয়েছে।

শুধু তাই কংগ্রেস সভাপতি আত্মবিশ্বাসী যে  মোদি সরকারকে ক্ষমতাচ্যুত করে সংখ্যাগরিষ্ঠতা পাবে বিরোধী ইন্ডিয়া জোট। ৪ জুন জয়লাভের পর এই জোটই জনগণকে জাতীয়তাবাদী, উন্নয়নমূলক সরকার উপহার দেবে। এছাড়াও  প্রধানমন্ত্রীকে আক্রমণ করে খাড়গে বলেন, ‘ আপনারা যদি গত ১৫ দিন ধরে বিজেপি এবং নরেন্দ্র মোদির প্রচার দেখেন তাহলে লক্ষ্য করবেন তারা কংগ্রেসের নাম ২৩২ বার, নিজেদের নাম  ৭৫৮ বার এবং ৫৭৩ বার বিরোধী ইন্ডিয়া জোটের নাম নিয়েছেন । কিন্তু একবারের জন্যও  বেকারত্বের কথা বলেননি। এর থেকে বোঝা যাবে উনি মানুষের সমস্যা নিয়ে কতটা উদ্বিগ্ন।‘

উল্লেখ্য, ২৪-এর নির্বাচনে মোদি রেকর্ড সভা করেছেন। বিভিন্ন রাজ্য মিলে  মোট ২০৬টি জনসভা করে ঝড় তুলেছেন প্রধানমন্ত্রী। এই নিয়েও আক্রমণ করলেন খাড়গে। তিনি সাফ জানিয়েছেন, ২০১৪ এবং ২০১৯ সালে প্রধানমন্ত্রী এত প্রচার করেননি। এবার নির্বাচনে যে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না তা বুঝতে পেরেই রেকর্ড হারে প্রচার করেছেন প্রধানমন্ত্রী। শুধু তাই নয় ৪ জুন রাজনৈতিক রদবদল হবে বলে আশাবাদী কংগ্রেস সভাপতি।

Published by:

Share Link:

More Releted News:

ক্ষমতায় এলেই পরিবার পিছু বছরে ৬ রান্নার গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে, বিরাট প্রতিশ্রুতি বিজয়ের

দিল্লির বিমানবন্দরে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ, খসে পড়ল ডানা, অল্পের জন্যে রক্ষা

‘আমার থেকে খুশি আর কেউ নয়’,সুপ্রিম কোর্টের রায়কে কুর্নিশ মমতার

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

ইনস্টাগ্রামে হেলিকপ্টার রাইডের লোভনীয় টোপে ৫৪ হাজার টাকা খোয়ালেন মহিলা

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ