চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পাকিস্তানে ভারতীয় বায়ুসেনার অভিযান অব্যাহত, X হ্যান্ডেলে দাবি আইএএফের

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার খবর প্রথম জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার একই এই তথ্য জানিয়েছিলেন বিদেশ সচিব বিক্রম মিস্রি। কিন্তু পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। শনিবার সন্ধ্যা থেকে শ্রীনগর ও কাশ্মীরের কিছু জায়গায় বিস্ফোরণ ঘটিয়েছে। রাজস্থানের পোখরান এবং কাশ্মীরের বারামুল্লায় একাধিক পাকিস্তানি ড্রোন উড়তে দেখা যায়। রবিবার ভারতীয় বায়ুসেনার পক্ষ থেকে জানানো হয়েছে পাকিস্তানে ভারতের বিমান অভিযান অব্যাহত। এরই বিষয়ে যথাসময়ে বিস্তারিত ব্রিফিং করা হবে।

X হ্যান্ডেলে বায়ুসেনার পক্ষ থেকে একটি পোস্ট করে বলা হয়, “ভারতীয় বিমান বাহিনী (IAF) অপারেশন সিঁদুরে তার অর্পিত কাজগুলি সফলভাবে নির্ভুলতা এবং পেশাদারিত্বের সঙ্গে সম্পন্ন করেছে। জাতীয় উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে অভিযানগুলি সুচিন্তিত এবং বিচক্ষণতার সঙ্গে পরিচালিত হয়েছিল। যেহেতু অভিযানগুলি এখনও চলছে, তাই যথাসময়ে একটি বিস্তারিত ব্রিফিং করা হবে। IAF সকলকে জল্পনা এবং যাচাই না করা তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য আহ্বান জানাচ্ছে।”

ভারতের বিরুদ্ধাচরণ করা পাকিস্তানের বরাবরের স্বভাব। এর জন্য পাকিস্তান যে কোনওরকমের কষ্ট করতে বা নির্লজ্জতার সীমা অতিক্রম করতেও রাজি। ২২ এপ্রিলের পহেলগাঁও হামলার প্রতিক্রিয়ায় বুধবার ভারতীয় সশস্ত্র বাহিনী পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীর (PoK) -এ সন্ত্রাসী লঞ্চপ্যাডগুলি লক্ষ্য করে অপারেশন সিঁদুর পরিচালনা করলে ভারত-পাক দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে উত্তেজনা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়।

 

তারপর থেকে হাত গুটিয়ে বসে নেয় পাকিস্তান। ভারত-পাক কূটনৈতিক সম্পর্ক খারাপ হওয়ার পর থেকে পাকিস্তান নিয়ন্ত্রণ রেখা বরাবর গুলি চালাচ্ছিল আগে থেকেই। অপারেশন সিঁদুরের পর ভারতের উপর এবার সরাসরি হামলা শুরু করে তারা। বৃহস্পতিবার দেশের ২৬টি স্থান লক্ষ্য করে মিসাইল আক্রমণ করেছিল শরিফের দেশ। যদিও ভারতীয় বাহিনী অত্যন্ত সক্রিয়তার সঙ্গে সেগুলি প্রতিহত করে। শুক্রবার রাতেও জম্মু ও কাশ্মীর থেকে গুজরাত পর্যন্ত আবার হামলা চালালে ভারত প্রতিশোধস্বরূপ পাল্টা আক্রমণ চালায় পাকিস্তান।

ভারত নিজ শক্তি প্রদর্শন করে সেই রাতেই চারটি গুরুত্বপূর্ণ পাকিস্তানি বিমান ঘাঁটিতে সফলভাবে হামলা চালিয়েছে। এর ফলে  তাদের সামরিক স্থাপনা এবং সম্পদের ব্যাপক ক্ষতি করেছে। লক্ষ্যবস্তু করা বিমান ঘাঁটিগুলির মধ্যে রয়েছে রাওয়ালপিন্ডিতে নূর খান, চকওয়ালের মুরিদ এবং শোরকোটের রফিকি।

Published by:

Share Link:

More Releted News:

তামিলনাড়ুতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ১৬ শ্রমিকের

শ্রীনগরের বিমানবন্দরে পাকড়াও দুই মার্কিন নাগরিক, তল্লাশিতে মিলল স্যাটেলাইট ফোন

সুরাতের উধনা স্টেশনে পরিযায়ী শ্রমিকদের উপর নির্মম লাঠিচার্জ পুলিশের

তামিলনাড়ু থেকে গ্রেফতার নয়ডার শ্রমিক বিক্ষোভের ‘মাস্টারমাইন্ড’

মুচির ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৮০ কোটি টাকার লেনদেন! গ্রেফতার ২

কর্ণাটকে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় মৃত ৪, আহত একাধিক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ