ঋষি সুনককে ফোন করে শুভেচ্ছা জানালেন মোদি

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনককে বৃহস্পতিবার সন্ধ্যায় ফোন করে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তিতে বৈষম্য রোখার জন্য হাতে হাত মিলিয়ে কাজ করার ইচ্ছেও প্রকাশ করেছেন। শুভেচ্ছা জানানোর জন্য ভারতের প্রধানমন্ত্রীকে পাল্টা ধন্যবাদ জানিয়েছেন ব্রিটেনের নয়া প্রধানমন্ত্রী।

গত মঙ্গলবার ইতিহাস গড়ে প্রথম ভারতীয় বংশোদ্ভুত হিসেবে ব্রিটেনের প্রধানমন্ত্রীর কুর্সিতে বসেছেন ইনফোসিসের প্রতিষ্ঠাতা নারায়ণমূর্তির জামাতা ঋষি সুনক। আর ৪২ বছরের রাজনেতা প্রধানমন্ত্রী হয়েই বিভিন্ন দেশের সঙ্গে ব্রিটেনের সম্পর্কের উন্নতির দিকে নজর দিয়েছেন। আগামিকাল শুক্রবার ঋষির দূত হিসেবে নয়াদিল্লি আসছেন ব্রিটেনের বিদেশ মন্ত্রী জেমস ক্লেভার্লি। ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। ওই বৈঠকে ভারত-ব্রিটেনের কূটনৈতিক সম্পর্ককে কীভাবে আরও সুদৃড় করা যায়, তা নিয়ে আলোচনা হবে।

এদিন ব্রিটেনের নয়া প্রধানমন্ত্রীকে ফোন করে শুভেচ্ছা জানানোর বিষয়টি নিজেই জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, ‘ঋষি সুনকের সঙ্গে কথা বলে আমি খুবই খুশি। ব্রিটেনের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ায় তাঁকে শুভেচ্ছা জানিয়েছে। আমরা ঐক্যবদ্ধভাবেই কাজ করব। মুক্ত বাণিজ্য চুক্তির যাতে ভারসাম্য থাকে তা নিয়েও কথা বলেছি।’ ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে তিনি যে খুশি তা লুকোননি ব্রিটেনের নয়া প্রধানমন্ত্রী। সাংবাদিকদের তিনি বলেছেন, ‘ভারত ও ব্রিটেন-বিশ্বের গণতন্ত্রের অন্যতম প্রহরী। বিশ্বে গণতন্ত্র রক্ষায় দুই দেশ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে।’

ওইয়ারজাবালের জোড়া গোলে অস্ট্রিয়াকে গুঁড়িয়ে শেষ ষোলোয় স্পেন

‘হাতে অস্ত্র তুলে দিয়ে এখন জঙ্গি বলছে’, পাক সেনার মুখোশ খুললেন অধিকৃত কাশ্মীরের নেতা

‘আসল তৃণমূল কে?’, মমতা ও ঋতব্রতর জবাব তলব নির্বাচন কমিশনের

ফুটবল বিশ্বকাপের জন্যে পরীক্ষা পিছিয়ে দিল কলকাতার নামী স্কুল

বিশ্বকাপের মাঝেই ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা, কারা উঠল এক নম্বরে?

পণের দাবিতে গৃহবধূকে পুড়িয়ে খুন, স্বামী ও শ্বশুরকে যাবজ্জীবন কারাদণ্ড আদালতের

‘আমার সোনার বাংলা….’, বদলের দাবি জানানো প্রাক্তন সেনা কর্তাকে পদোন্নতি দিল তারেক সরকার

বাবা খামেনেইয়ের শেষকৃত্যে উপস্থিত থাকবেন না ছেলে মোজতবা

‘তারাতলার ঘটনার তদন্ত কতদূর?’ মুখ্যসচিবকে নোটিস জাতীয় মানবাধিকার কমিশনের

সাবধান! রাস্তায় মহিলাদের উত্যক্ত করলেই রুখে দাঁড়াবে দুর্গা সুরক্ষা স্কোয়াড

রবিবার ফের ১২ ঘন্টার জন্য বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, কোন পথে চলবে যানবাহন?

হ্যারিকেনের আলোয় পড়াশোনা করে ফরেন সার্ভিসে প্রথম, অসাধ্যসাধন তানভীরের

কলকাতা পুরসভা এলাকায় আপাতত হকার উচ্ছেদ নয়, অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ হাইকোর্টের

‘বিধায়কজি আমাদের বাড়ি বানিয়ে দিন না’, জরাজীর্ণ ঘরের সামনে দাঁড়িয়ে আর্তি ৫ বছরের শিশুর