ফের রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ, তেলেঙ্গানায় মন্ত্রীর বাড়িতে আয়কর হানা

দক্ষিণের এই রাজ্যের শ্রমমন্ত্রী তথা তেলঙ্গানা রাষ্ট্রীয় সমিতির (টিআরএস) নেতা মাল্লা রেড্ডির বাড়িতে হানা দিলেন আয়কর কর্তারা।

Share:

নিজস্ব প্রতিনিধি : এবার কেন্দ্রীয় এজেন্সি সক্রিয় হল তেলঙ্গানায়। দক্ষিণের এই রাজ্যের শ্রমমন্ত্রী তথা তেলঙ্গানা রাষ্ট্রীয় সমিতির (টিআরএস) নেতা মাল্লা রেড্ডির বাড়িতে হানা দিলেন আয়কর কর্তারা। যা নিয়ে নতুন করে রাজনৈতিক প্রতিহিংসার তত্ত্ব প্রকাশ্যে এনে বিজেপিকে বিঁধেছে টিআরএস। কিছুদিন আগেই তেলেঙ্গানায় ১০০ কোটি টাকা দিয়ে বিজেপি চার টিআরএস বিধায়ককে কিনতে চেয়েছিল বলে অভিযোগ। এরপর এই আয়কর হানা অন্য মাত্রা পেয়েছে।

আয়কর দফতরের অন্তত ৫০টি দল একযোগে তল্লাশি অভিযানে নেমে পড়েছে। শ্রমমন্ত্রী মাল্লার বাড়ি ছাড়াও তাঁর ছেলে মহেন্দ্র রেড্ডি এবং জামাই মাররি রাজাশেখর রেড্ডির হায়দরাবাদের কলেজেও অভিযান চলছে আয়কর দফতরের। জানা গিয়েছে, ১৫০ থেকে ১৭০ জন আয়কর আধিকারিক তল্লাশি অভিযানে নেমেছেন। গোটা অন্ধ্র ও তেলঙ্গানা জুড়ে মাল্লা রেড্ডি গোষ্ঠীর একাধিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। সেই সব প্রতিষ্ঠানে আয়কর ফাঁকি দেওয়ার অভিযোগে এই হানা বলে জানা গিয়েছে। এই প্রতিষ্ঠানগুলির পদস্থ কর্তাদের বাড়িতেও একযোগে তল্লাশি অভিযান চলছে।

এদিকে, এই অভিযানকে কেন্দ্র করে নতুন করে উত্তপ্ত হয়েছে তেলঙ্গানার রাজনীতি। টিআরএসের অভিযোগ, ভোটের লড়াইয়ে পেরে উঠবে না বুঝতে পেরে বিজেপি কেন্দ্রীয় এজেন্সি দিয়ে দলের নেতাদের ভয় পাওয়ানোর কাজে নেমেছে। সম্প্রতি ওই রাজ্যের এক কেন্দ্রের উপনির্বাচনে টিআরএস প্রার্থী জয়লাভ করেন। মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও বিজেপির দিকে সরাসরি আঙুল তুলেছেন। যদিও বিজেপি সমস্ত অভিযোগ অস্বীকার করে জানিয়ে দিয়েছে, সরকারি সংস্থা কার বাড়িতে অভিযানে যাবে তা ঠিক করার নেপথ্যে তাদের কোনও হাত নেই।

পচা ডিম খাচ্ছেন না তো? এই ৫ লক্ষণ না জানলেই হতে পারে বিপদ!

জিম থেকে বেরোনো মাত্রই পর পর গুলি, নিহত হরিয়ানভি গায়ক-অভিনেতা অঙ্কিত বালিয়ান

মানস সরোবর দর্শনের স্বপ্নই কাল? নেপালে নিখোঁজ কলকাতার ৩২ জন

বেঁচে যেতে পারে জীবন! হার্ট অ্যাটাক হলে প্রথম কয়েক মিনিটে যে ভুলগুলি করবেন না

রাখিতে বোনকে কী উপহার দেবেন ভেবে উঠতে পারছেন না? রইল ৬টি গিফট আইডিয়া

জীবনের ঝুঁকি নিয়ে কাদার স্তূপ থেকে গ্যাস সিলিন্ডার উদ্ধারের মরিয়া চেষ্টা নেপালের বন্যাদুর্গতদের

‘পরনের কাপড়টুকুই বাঁচাতে পেরেছি’, নেপালে মহাপ্রলয়ের ভয়াবহতা বর্ণনা প্রত্যক্ষদর্শীর

মুম্বই ইন্ডিয়ান্সে যাচ্ছেন যশস্বী জয়সওয়াল? মুখ খুলল রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ

LPG গ্রাহকদের হাতে আর মাত্র ৫ দিন, এই কাজ না করলেই বিচ্ছিন্ন হতে পারে সংযোগ!

পর পর দুই টেস্টে শতরান করে ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার সোনল দিনুশা

অপারেশন সিঁদুরে ব্যবহৃত ২০টি চিনা যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, খরচ হবে ২১,৯২৩ কোটি টাকা

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক

বিমান নাকি পিকনিক স্পট? ইন্ডিগোর বিমানে এক পরিবারের কাণ্ডে তুমুল বিতর্ক

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় অঘটন! প্রথম স্থান হারালেন বুমরাহ, জায়গা নিলেন কে?