চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

গাজিয়াবাদ থেকে গাজিপুর পর্যন্ত নিশ্চিহ্ন হবে বিজেপি, দাবি অখিলেশের

নিজস্ব প্রতিনিধিঃ নির্বাচনের আগেই নরেন্দ্র মোদিকে আক্রমণ করলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব।  বুধবার তিনি বলেন,”আসন্ন নির্বাচনে  গাজিয়াবাদ থেকে গাজিপুর পর্যন্ত বিজেপিকে নিশ্চিহ্ন করা হবে।“কংগ্রেস নেতা রাহুল গান্ধিকে পাশে নিয়ে যাদব বলেন, বিজেপির প্রতিটি প্রতিশ্রুতি মিথ্যা প্রমাণিত হয়েছে।

এদিন সমাজবাদী পার্টির প্রধান বলেন, “ নির্বাচনে INDIA জোট নতুন আশার আলো।  বিজেপি দুর্নীতিগ্রস্তদের গুদামে পরিণত হয়েছে। নির্বাচনী বন্ড তাদের মুখোশ উন্মোচন করেছে। “ পাশাপাশি আসন নিয়েও  মুখ খোলেন অখিলেশ। তিনি বলেন,” আমি আসন নিয়ে ভবিষ্যদ্বাণী করি না। ১৫-২০ দিন আগেও আমি ভাবতাম বিজেপি ১৮০টি আসন পাবে, কিন্তু এখন আমার মনে হয় তারা ১৫০টি আসন পাবে।  উত্তরপ্রদেশে আমরা খুবই বড় জোট।“ শুধু অখিলেশ নয় এদিন নরেন্দ্র মোদিকে আক্রমণ করেছে কংগ্রেস নেতা রাহুল গান্ধি।

উল্লেখ্য, ২৬ এপ্রিল উত্তরপ্রদেশের পশ্চিম প্রান্তিক ভোটের গাজিয়াবাদ । অন্যদিকে ১ জুন পূর্ব উত্তরপ্রদেশের গাজিপুরে ভোট হবে। জোর কদমে চলছে প্রস্তুতি। আসন্ন  নির্বাচনে বিজেপিকে চ্যালেঞ্জ জানাতে ২০২৩ সালে গঠিত হয়েছে বিরোধী INDIA জোট। আর সেখানে  রাহুল ছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায়, এমকে স্ট্যালিন, লালুপ্রসাদ যাদব, উদ্ধব ঠাকর এবং অখিলেশ যাদব সহ একাধিক বিরোধীরা নেতারা।

Published by:

Share Link:

More Releted News:

ক্ষমতায় এলেই পরিবার পিছু বছরে ৬ রান্নার গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে, বিরাট প্রতিশ্রুতি বিজয়ের

দিল্লির বিমানবন্দরে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ, খসে পড়ল ডানা, অল্পের জন্যে রক্ষা

‘আমার থেকে খুশি আর কেউ নয়’,সুপ্রিম কোর্টের রায়কে কুর্নিশ মমতার

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

ইনস্টাগ্রামে হেলিকপ্টার রাইডের লোভনীয় টোপে ৫৪ হাজার টাকা খোয়ালেন মহিলা

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ