চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

স্বার্থ ত্যাগ কংগ্রেসের, বিহারে মহাজোটের মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী তেজস্বী যাদব

নিজস্ব প্রতিনিধি: বিহার নির্বাচনে আসন ভাগাভাগি নিয়ে চলমান মতবিরোধের মধ্যে বৃহস্পতিবার  যৌথ সংবাদ সম্মেলন  করেছে মহাজোট। সেখানেই করা হয়েছে বড় ঘোষণা। তেজস্বী যাদবকে  ইন্ডিয়া জোট তাদের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করেছে। বলা ভালো ইন্ডিয়া জোটে  ‘ঐক্য’ বজায় রাখতে কংগ্রেস নিজেদের জায়গা ছেড়েছে। এমনটাই বলছে রাজনৈতিক মহলের একাংশ। কংগ্রেসের সিনিয়র নেতা অশোক গেহলট ঘোষণা করে বলেছেন, মহাজোট জয়ী হলে মুখ্যমন্ত্রী এবং উপ-মুখ্যমন্ত্রী হবেন তেজস্বী যাদব এবং মুকেশ সাহনি।  

বিহারে নির্বাচনের আগে সমস্ত জোট শরিকদের উপস্থিতিতে এক সংবাদ সম্মেলনে  সিনিয়র কংগ্রেস নেতা অশোক গেহলট জোর দিয়ে বলেন যে এই সিদ্ধান্তকে  রাহুল গান্ধী এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে সমর্থন করেছেন। গেহলট জানান ইন্ডিয়া জোট যদি সরকার গঠন করে তাহলে বিকাশশীল ইনসান পার্টি (ভিআইপি) প্রধান মুকেশ সাহনি উপ-মুখ্যমন্ত্রীদের একজন হবেন এবং অনগ্রসর শ্রেণীর অন্য একজন নেতা একই পদে থাকবেন। আরজেডি সূত্রের খবর, মহাজোটের সকলেই তেজস্বীর নেতৃত্বকে সমর্থন করতে সম্মত হয়েছে। 
কিছু বিধানসভা আসন নিয়ে "বন্ধুত্বপূর্ণ লড়াই" ইস্যুতে জোট শরিকদের মধ্যে ক্রমবর্ধমান বিভেদের খবরের মধ্যে, পাটনায়  কংগ্রেস নেতা গেহলট আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব এবং তেজস্বী যাদবের সঙ্গে দেখা করেন। সিনিয়র নির্বাচন পর্যবেক্ষক হিসেবে মনোনীত গেহলট এবং বিহার কংগ্রেসের ইনচার্জ কৃষ্ণ আল্লাভারু আরজেডির শীর্ষ নেতৃত্বের সঙ্গে দেখা করার পর আশ্বস্ত করেন যে ইন্ডিয়া জোট "সম্পূর্ণ ঐক্যবদ্ধ"। 

এই প্রসঙ্গে উল্লেক্ষ্য, ২০২৫ সালের আসন্ন বিহার নির্বাচনে জাতীয় গণতান্ত্রিক জোট (NDA) এবং মহাগঠবন্ধনের মধ্যে হবে মূল লড়াই। রাষ্ট্রীয় জনতা দলের নেতৃত্বে মহাজোটবন্ধনে রয়েছে কংগ্রেস পার্টি, দীপঙ্কর ভট্টাচার্যের নেতৃত্বে ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী-লেনিনবাদী) (সিপিআই-এমএল), ভারতের কমিউনিস্ট পার্টি (সিপিআই), ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) (সিপিএম) এবং মুকেশ সাহানির বিকাশশীল ইনসান পার্টি (ভিআইপি)। অন্যদিকে এনডিএতে ভারতীয় জনতা পার্টি (BJP), জনতা দল (JDU), লোক জনশক্তি পার্টি (রাম বিলাস), হিন্দুস্তানি আওয়াম মোর্চা (ধর্মনিরপেক্ষ) এবং রাষ্ট্রীয় লোক মোর্চা অন্তর্ভুক্ত রয়েছে। বিহারে দুই ধাপে নির্বাচন  হবে ৬ এবং ১১ নভেম্বর, ফলাফল ঘোষণা করা হবে ১৪ নভেম্বর। তবে তেজস্বীকে মহাজোটের মুখ হিসেবে ঘোষণা করার পর এই চর্চা শুরু হয়েছে এনডিএ-এর মুখ্যমন্ত্রীর পদে কে বসেবন। নীতীশ কুমারকেই বিজেপি মুখ্যমন্ত্রী করবে নাকি এবারে বদল হবে মুখ? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। 
Published by:

Share Link:

More Releted News:

মাত্র ৩০ বছরেই সব শেষ! হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু অভিনেত্রী দিব্যাঙ্কার

শেয়ারবাজারে ফের ধস, ৭৫৭ সূচক কমল সেনসেক্স

‘‌বাঘিনীর মতো লড়ছেন, দিদিরই জেতা উচিত’‌, সমর্থন উদ্ধবের, ফোন কেজরিওয়ালের

কেজরিওয়াল মামলায় শুনানি থেকে সরে দাঁড়ালো দিল্লি হাইকোর্টের বিচারপতি

৯০ বছর বয়সে প্রয়াত অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী

বম্বে হাইকোর্টের নির্দেশে মালেগাঁও বিস্ফোরণ কাণ্ডে বেকসুর খালাস ৪ অভিযুক্ত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ