দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভারতে বাঘের সংখ্যা ৩১৬৭, প্রজেক্ট টাইগারের ৫০ বছর পূর্তির অনুষ্ঠানে জানালেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে ভারতে বাঘ (Tiger) রয়েছে ৩ হাজার ১৬৭টি। রবিবার এই তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)। এদিন মুদুমালাই বাঘ সংরক্ষণ কেন্দ্র পরিদর্শনের পর মাইসুরুতে পৌঁছন তিনি।

রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বান্দিপুরে বাঘ সংরক্ষণ কেন্দ্রে পৌঁছন। খাকি প্যান্ট, ক্যামোফ্লেজ টি শার্ট পরিহিত অবস্থায় প্রধানমন্ত্রীকে দেখা যায়। প্রসঙ্গত নরেন্দ্র মোদি প্রথম প্রধানমন্ত্রী, যিনি প্রথম বান্দিপুর বাঘ সংরক্ষণ কেন্দ্র (Bandipur tiger reserve) পরিদর্শন করেন। এদিন মাইসুরুতে সর্বশেষ বাঘ শুমারির পরিসংখ্যান প্রকাশ করেন প্রধানমন্ত্রী মোদি। ২০১৮ সালে ভারতে বাঘ ছিল আনুমানিক প্রায় ৩০০০। ২০২২ সালের বাঘশুমারি অনুযায়ী বাঘের সংখ্যা বেড়ে হয়েছে ৩ হাজার ১৬৭টি। পরিসংখ্যান অনুযায়ী ২০০৬ সালে দেশে বাঘের সংখ্যা ছিল ১৪১১টি, ২০১০ সালে ছিল ১৭০৬টি, ২০১৪ সালে দেশে বাঘের সংখ্যা বেড়ে হয় ২২২৬টি, ২০১৮ সালে সংখ্যা ছিল ২৯৬৭টি এবং ২০২২ সালে সংখ্যা বেড়ে হয়েছে ৩১৬৭টি।

এদিন ‘প্রজেক্ট টাইগার’-এর ৫০ বছর পূর্তি উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ‘আন্তর্জাতিক বিগ ক্যাট অ্যালায়েন্স’ও (International Big Cat Alliance) চালু করেন। পাশাপাশি আগামী দিনে বাঘ সংরক্ষণে সরকারের দৃষ্টিভঙ্গি নিয়ে একটি পুস্তিকাও প্রকাশ করেন তিনি।

Published by:

Share Link:

More Releted News:

বিজেপি শাসিত রাজ্যে অপুষ্টিতে মৃত্যু ৪ মাসের শিশুর, সরকারি স্বাস্থ্য কর্মীদের নিশানা পরিবারের

রেকর্ড ৮৫.০৩ শতাংশ ভোট পড়ল তামিলনাড়ুতে, স্বাধীনতার পর সর্বোচ্চ

লক্ষ্মীবারেই রক্তাক্ত শেয়ার বাজার, ৮৫২ সূচক কমল সেনসেক্স

উত্তরপ্রদেশে বিজেপির মুখ্যমন্ত্রী মুখ যোগী আদিত্যনাথ-ই’, জানিয়ে দিলেন পদ্ম সভাপতি

মোদি- জয়শঙ্কর সহ দেশের একাধিক মুখ্যমন্ত্রীকে বোমা মেরে হত্যার হুমকি, হাই অ্যালার্ট জারি

বাংলা সহ পাঁচ রাজ্যে ভোটের পরেই বাড়বে জ্বালানির দাম? পরিকল্পনা স্পষ্ট করল কেন্দ্র

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ