বিষ করোনার বলি ৫৬, আক্রান্ত ২০ হাজারের বেশি

মৃতের সংখ্য়া বৃদ্ধির হার ১.২০%

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: অস্বাভাবিকহারে বাড়তে শুরু করেছে করোনার (Covid-19)  দৈনিক সংক্রমণ। শনিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের বুলেটিনের দিকে তাকালেই সেটা স্পষ্ট হয়। এদিনের বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় (শুক্রবার, ১৫ জুলাই, সকাল আটটা থেকে শনিবার ১৬ জুলাই সকাল আটটা পর্যন্ত) করোনায় (Covid-19) প্রাণ হারিয়েছে ৫৬ জন। আর তার আগের ২৪ ঘণ্টায় সংখ্যাটা ছিল ৪৭। ২৪ ঘণ্টার ব্যবধানে মৃতের সংখ্য়া এক লাফে বেড়ে যাওয়ায় চিকিৎসকমহল রীতিমতো উদ্বিগ্ন। 

তাদের উদ্বেগ আরও বাড়িয়েছে দৈনিক আক্রান্তের (daily covid case) সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনায় (Covid-19)নতুন করে আক্রান্ত হয়েছেন ২০ হাজারের বেশি। আর তার আগের ২৪ ঘণ্টায় দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২০, ০৩৮। আর তার পরের ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২০, ০৪৪ জন। 

মৃতের সংখ্যা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি সক্রিয় রোগীর (active case) সংখ্যাও ২৪ ঘণ্টার ব্যবধানে অনেকটাই বৃদ্ধি পেয়েছে। শনিবারের বুলেটিন বলছে, শুক্রবার সকাল আটটা থেকে শনিবার সকাল আটটা পর্যন্ত নতুন করে ১,৬৮৭ জন সক্রিয় রোগী (active case) খবর পাওয়া গিয়েছে। এই নিয়ে সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে হল ১,৪০,৬৭০। শতাংশের হিসেবে বর্তমানে অ্যাক্টিভ কেস ০.৩২।  

তবে দৈনিক আক্রান্ত ও মৃতের সংখ্যা বৃদ্ধি পাওয়ার খবর যেমন উদ্বেগের, দৈনিক সুস্থতার (discharged) হারও আমাদের কিছুটা হলেও স্বস্তিতে রেখেছে। শনিবারের বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় করোনাকে জয় করে সুস্থ হয়ে উঠেছেন ১৮,৩০১ জন। এই নিয়ে মোট সুস্থ হয়ে ওঠার সংখ্যা বেড়ে হল ৪,৩০, ৬৩, ৬৫১। 

আরও পড়ুন করোনার চিকিৎসায় স্বাস্থ্য ভবনের কাছে আরও চিকিৎসক চাইল বেলেঘাটা আইডি

 

‘সংকল্পপত্রের সকল প্রতিশ্রুতি পূরণ করা হবে’, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

অমরনাথ যাত্রায় এবার হাই-টেক নিরাপত্তা, কিউআর কোড স্ক্যান করলেই মিলবে ভক্তদের তথ্য

‘ঈশ্বর ঠিক সময় বিচার করে’, স্বরূপ বিশ্বাসের গ্রেফতারিতে মুখ খুললেন পরমব্রত

যোগী রাজ্যে মাংস খেতে অস্বীকার করায় ভয়ঙ্কর পরিণতি হিন্দু যুবকের

কলকাতা সহ দক্ষিণের ৪ জেলাতে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ, জারি লাল সতর্কতা

গুজব প্রেমিকা নয়, ঘনিষ্ঠ বন্ধু রাঘব লরেন্সকে ত্রিচি পূর্বের আসন থেকে প্রার্থী করছেন বিজয়!

হস্টেলের শৌচালয়ে প্রথম শ্রেণির ছাত্রীর রহস্যমৃত্যু, আটক ২

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

‘মারের’ ভয়ে ঘর ছেড়ে বেরোতে নারাজ তৃণমূল কাউন্সিলররা, বৈঠক বাতিল মমতার

শীতলখুচিতে তৃণমূল নেতার ঝুলন্ত দেহ উদ্ধার, কাটমানি-দুর্নীতির অভিযোগে চাঞ্চল্য

দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে তৃণমূল কর্মীকে মাথা ন্যাড়া করে এলাকায় ঘোরাল গ্রামবাসীরা

বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বিজেপির বিশেষ প্রশিক্ষণ শিবির প্রস্তুতি বৈঠক