আচমকাই বাড়ল করোনার দৈনিক সংক্রমণ, ফের আক্রান্ত প্রিয়াঙ্কা

এক লাফে বৃদ্ধি ২৫.৮%।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আচমকাই বেড়ে গেল করোনার দৈনিক সংক্রমণ। এক লাফে বৃদ্ধি ২৫.৮%। আক্রান্তের সংখ্যা পেরিয়ে গেল ১৬ হাজারের ঘর। মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের বুধবারের বুলেটিন সেই বৃদ্ধির খবর দিয়েছে। 

এদিনের বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার, ০৯.০৮.২২ সকাল আটটা থেকে বুধবার, ১০.০৮.২২ সকাল আটটা পর্যন্ত)  করোনায় নতুন করে সংক্রমিত হয়েছেন ১৬, ০৪৭ জন। আর তার আগের ২৪ ঘণ্টায় এই সংখ্যাটা কমে ১২ হাজারের ঘরে চলে গিয়েছিল। আগের ২৪ ঘণ্টায় মোট আক্রান্তের সংখ্যা ছিল ১২, ৭৫১। ২৪ ঘণ্টার ব্যবধানে করোনার দৈনিক সংক্রমণের অস্বাভাবিক বৃদ্ধিতে চিকিৎসকমহল রীতিমতো চিন্তিত। 

বর্তমান দেশে সক্রিয় রোগীর সংখ্যা (Active case) ১,২৮, ২৬১। শতাংশের হিসেবে ০.২৯%। দৈনিক আক্রান্তের সংখ্যা আচমকা বৃদ্ধিতে চিকিৎসকমহল যেমন উদ্বিগ্ন, তাদের আরও উদ্বেগের মধ্যে রেখেছে করোনায় দৈনিক মৃতের সংখ্যাও। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের বুধবারের বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ হারিয়েছেন ৫৪ জন। এই নিয়ে দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা বেড়ে হল ৫ লক্ষ ২৬ হাজার ৮২৬।  চিকিৎসকমহলের কাছে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে দিল্লি। রাজধানীতে আক্রান্তের সংখ্যা প্রায় আড়াই হাজারের কাছাকাছি। পিছিয়ে নেই মহারাষ্ট্র। ওই রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১৭ শোয়ের বেশি। 

এদিকে, করোনায় আবার আক্রান্ত হয়েছেন কংগ্রেস সাধার সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি বঢরা (Priyanka Gandhi Vadra)। তিনি নিজেই টুইটার হ্য়ান্ডেলে টুইট করে জানিয়েছেন তাঁর আক্রান্ত হওয়ার খবর। প্রিয়ঙ্কা জানিয়েছেন, তিনি আপাতত নিভৃতবাসে থাকবেন।  

 

‘সংকল্পপত্রের সকল প্রতিশ্রুতি পূরণ করা হবে’, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

অমরনাথ যাত্রায় এবার হাই-টেক নিরাপত্তা, কিউআর কোড স্ক্যান করলেই মিলবে ভক্তদের তথ্য

‘ঈশ্বর ঠিক সময় বিচার করে’, স্বরূপ বিশ্বাসের গ্রেফতারিতে মুখ খুললেন পরমব্রত

যোগী রাজ্যে মাংস খেতে অস্বীকার করায় ভয়ঙ্কর পরিণতি হিন্দু যুবকের

কলকাতা সহ দক্ষিণের ৪ জেলাতে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ, জারি লাল সতর্কতা

গুজব প্রেমিকা নয়, ঘনিষ্ঠ বন্ধু রাঘব লরেন্সকে ত্রিচি পূর্বের আসন থেকে প্রার্থী করছেন বিজয়!

হস্টেলের শৌচালয়ে প্রথম শ্রেণির ছাত্রীর রহস্যমৃত্যু, আটক ২

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

‘মারের’ ভয়ে ঘর ছেড়ে বেরোতে নারাজ তৃণমূল কাউন্সিলররা, বৈঠক বাতিল মমতার

শীতলখুচিতে তৃণমূল নেতার ঝুলন্ত দেহ উদ্ধার, কাটমানি-দুর্নীতির অভিযোগে চাঞ্চল্য

দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে তৃণমূল কর্মীকে মাথা ন্যাড়া করে এলাকায় ঘোরাল গ্রামবাসীরা

বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বিজেপির বিশেষ প্রশিক্ষণ শিবির প্রস্তুতি বৈঠক