COVID-19: আচমকাই বাড়ল করোনার দৈনিক সংক্রমণ, বলি দুই

অ্যাক্টিভ কেস ছাড়িয়ে গেল তিন হাজারের ঘর

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বড় দিনে দুঃসংবাদ।

আচমকাই বাড়ল করোনার দৈনিক সংক্রমণ। সেই সঙ্গে বাড়ল অ্যাক্টিভ কেস। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রবিবারের বুলেটিন সেই বিপদবার্তাই দিল। করোনায় প্রাণ হারিয়েছেন দুইজন। 

কেন্দ্রীয় স্বাস্থ্য় ও পরিবার কল্যাণ মন্ত্রকের রবিবারের বুলেটিন বলছে, দেশে গত ২৪ ঘণ্টায় (শনিবার, ২৪ ডিসেম্বর সকাল ৮টা থেকে রবিবার, ২৫ ডিসেম্বর, সকাল ৮টা পর্যন্ত) করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২২৭ জন। একলাফে করোনার অ্য়াক্টিভ কেস অস্বাভাবিক হারে বেড়ে গেল। গত ২৪ ঘণ্টায় দেশে সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৩,৪২৪। করোনার মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৪.৪৬ কোটি। নতুন করে করোনার দৈনিক আক্রান্ত ও সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় চিকিৎসকমহল রীতিমতো উদ্বিগ্ন। প্রধানমন্ত্রী মোদি রবিবার মন কি বাত অনুষ্ঠানে দেশবাসীকে করোনার হাত থেকে বাঁচতে মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছেন। পরামর্শ দিয়েছে বারে বার হাত ধোয়ার। 

এদিকে, সেন্টার ফর মলিকিউলার বায়োলজির এক শীর্ষকর্তা জানিয়েছেন, করোনার নতুন  যে প্রজাতির (BF.7) সন্ধান পাওয়া গিয়েছে,  ভারতে তা খুব একটা প্রভাব ফেলতে পারবে না। তবে তিনিও দেশবাসীকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। মাস্ক ব্যবহারের পাশাপাশি ভীড় এড়িয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। কারও শরীরে করোনার উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। নজর রয়েছে মহারাষ্ট্রের দিকে।  

ইতোমধ্যে কেন্দ্র সব রাজ্যকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে চিঠি পাঠিয়েছে।  

আরও পড়ুন ছয় দেশের উড়ান যাত্রীদের বাধ্যতামূলক কোভিড নেগেটিভ রিপোর্ট

 

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর