দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দেশে সামান্য ঊর্ধ্বমুখী করোনার সংক্রমণ, স্বস্তি দিচ্ছে দৈনিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: প্রাণঘাতী করোনাভাইরাসের দৈনিক সংক্রমণ সামান্য হলেও অস্বস্তি বাড়িয়েছে। আগের দিনের তুলনায় সামান্য বেড়েছে দৈনিক আক্রান্তের সংখ্যা। নতুন করে আক্রান্ত হয়েছেন ৯৭৫ জন। তবে স্বস্তি দিয়েছে দৈনিক মৃত্যুর পরিসংখ্যান। মারণ ভাইরাসের ছোবলে মৃত্যুর কোলে লুটিয়ে পড়েছেন চারজন। এ নিয়ে টানা তিনদিন দৈনিক মৃত্যু এক অঙ্কের ঘরে রইল।

শুক্রবারই আইআইটির(IIT) বিশেষজ্ঞরা দুঃসংবাদ শুনিয়েছিলেন। সতর্ক করে দিয়ে জানিয়ে দিয়েছিলেন করোনার এক্সই প্রজাতির কারণে আগামী জুন মাস থেকে দেশে(India) মারণ ভাইরাসের চতুর্থ ঢেউ শুরু আছড়ে পড়তে পারে। রাজধানী দিল্লি সহ বেশ কয়েকটি রাজ্যে ফের করোনার সংক্রমণ বেলাগাম হয়ে ওঠার পথে। যে কারণে দিল্লিতে ফের মাস্ক ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের(Health Ministry) দৈনিক বুলেটিনে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে ৯৭৫ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে এখনও পর্যন্ত করোনায়(Covid) আক্রান্ত হলেন ৪ কোটি ৩০ লাখ ৪০ হাজার ৯৪৯ জন। মারণ ভাইরাসের ছোবলে নতুন করে প্রাণ হারিয়েছেন চারজন। এ নিয়ে করোনার বলি হলেন ৫ লাখ ২১ হাজার ৭৪৭ জন। আক্রান্তের তুলনায় মৃত্যুহার ১ দশমিক ২১ শতাংশ।’

দৈনিক সংক্রমণের পাশাপাশি অ্যাকটিভ কেসের সংখ্যাও আগের দিনের তুলনায় বেড়েছে। স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসের সঙ্গে লড়াই করে জয়ী হয়েছেন ৭৯৬ জন। এ নিয়ে দেশে করোনা জয়ীর সংখ্যা দাঁড়াল ৪ কোটি ২৫ লাখ ৭ হাজার ৮৩৪ জন। একদিনে অ্যাকটিভ কেস বেড়েছে ১৭৫টি। যার ফলে সক্রিয় করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৩৬৬ জনে।’

Published by:

Share Link:

More Releted News:

ঋণ বিতর্কে ভয়ংকর ঘটনা, ‘টাকা না দিলে মেয়েকে দাও’ মন্তব্য ঘিরে হামলা

ভোটার নন, তবু ভোটের কাজে! সুপ্রিম কোর্টের দ্বারস্থ বাংলার ৬৫ ভোটকর্মী

কেদারনাথের উদ্বোধনের দিনেই চরম বিশৃঙ্খলা, লাইন টপকে মন্দিরে প্রবেশের হিড়িক পুণ্যার্থীদের

পহেলগাঁও হামলার এক বছর! পঞ্জাব-কাশ্মীরে চলবে সামরিক মহড়া, কিসের প্রস্তুতি ভারতীয় সেনার?

প্রথম দফায় বাংলার ভোট শান্তিপূর্ণ, ভোটদানের হারে প্রশংসা প্রধান বিচারপতির

অসমের মুখ্যমন্ত্রীর স্ত্রী’কে নিয়ে বিতর্কিত মন্তব্য, পবন খেরার আগাম জামিন খারিজ করল হাইকোর্ট

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ