চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের ফেরাতে রওনা বিমানের

নিজস্ব প্রতিনিধি:  রাশিয়া এবং ইউক্রেন-উভয়কে সংযত থাকার পরামর্শ দিল ভারত। জাতিসঙ্ঘে ভারতের স্থায়ী প্রতিনিধি টিএস তিরূমূর্তি জানিয়েছেন, ‘উভয়পক্ষকে সংযত থাকার অনুরোধ করা হচ্ছে। আমাদের বিশ্বাস, কূটনৈতিক আলোচনার মধ্য দিয়ে এই সমস্যার সমাধান সম্ভব।’ তিনি জানিয়েছেন, ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের দ্রুত দেশে ফিরিয়ে আনাই এখন আমাদের কাছে গুরুত্বপূর্ণ।

ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের দেশে ফিরিয়ে আনতে রাজধানী কিয়েভ উড়ে গেল এয়ার ইন্ডিয়ার বিমান। সংস্থার তরফ থেকে মঙ্গলবার বিবৃতি দিয়ে এই খবর দেওয়া হয়েছে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুসারে, দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক টার্মিনাল থেকে এয়ার ইন্ডিয়ার বিমান মঙ্গলবার সকাল ৭.৪০ মিনিটে কিয়েভের উদ্দেশ্যে রওনা দেয়। বিশেষ বিমান অবতরণ করবে কিয়েভের বরিসপিল বিমানবন্দরে। বিদেশ মন্ত্রক থেকে ইউক্রেনে ভারতীয় দূতাবাসকে এই খবর দিয়ে সেখানে বসবাসরত ভারতীয়দের বিমানবন্দরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে বলা হয়েছে। জাতিসঙ্ঘে ভারতের প্রতিনিধি 

এয়ার ইন্ডিয়ার তরফ থেকে বিবৃতি জারি করে বলা হয়েছে, এই সপ্তাহে আরও তিনটি বিমান ইউক্রেন যাবে। দ্বিতীয় বিমান রওনা দেবে আগামী বৃহস্পতিবার। শনিবার আরও একটি বিমান কিয়েভ যাবে। এয়ার ইন্ডিয়ার মালিক টাটার তরফ থেকেও টুইট করে বিশেষ উড়ান পরিষেবার খবর দিতে গিয়ে বলা হয়েছে, ‘এয়ার ইন্ডিয়া চলতি সপ্তাহে ইন্ডিয়া এবং ইউক্রেনের মধ্যে ২২ ফেব্রুয়ারি, ২৪ ফেব্রুয়ারি এবং ২৬ ফেব্রুয়ারি – এই তিনদিন তিনটি বিমান চালাবে। টিকিট বুক করা যেতে পারে বুকিং কাউন্টারে এসে সরাসরি। অথবা ওয়েবসাইট বা কল সেন্টারের মাধ্যমে। নথিভুক্ত ট্র্যাভেল এজেন্টের মাধ্যমে।’

আরও পড়ুন এক ইঞ্চিও জমি ছাড়ছি না, রাশিয়াকে ইউক্রেন

Published by:

Share Link:

More Releted News:

ক্ষমতায় এলেই পরিবার পিছু বছরে ৬ রান্নার গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে, বিরাট প্রতিশ্রুতি বিজয়ের

দিল্লির বিমানবন্দরে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ, খসে পড়ল ডানা, অল্পের জন্যে রক্ষা

‘আমার থেকে খুশি আর কেউ নয়’,সুপ্রিম কোর্টের রায়কে কুর্নিশ মমতার

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

ইনস্টাগ্রামে হেলিকপ্টার রাইডের লোভনীয় টোপে ৫৪ হাজার টাকা খোয়ালেন মহিলা

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ